টেক বার্তা

দাম ৫০ হাজার টাকার কম, ১ লিটার তেলে মাইলেজ দেবে ৯০ কিমি, দুর্দান্ত বাইক আনল Bajaj

জনপ্রিয় মোটরবাইক প্রস্তুতকারী সংস্থা Bajaj ভারতের বাজারে অনেকগুলি বাজেট লেভেলের মধ্যে বাইক লঞ্চ করে। কোম্পানি সবচেয়ে সস্তা Bajaj CT100 গ্রাহকদের মধ্যে বেশ জনপ্রিয়। এবারে কোম্পানি CT100 এর আপগ্রেড ভার্সন Bajaj CT100 KS ভারতের বাজারে লঞ্চ করতে চলেছে। এই বাইকের যেমন দাম সাধ্যের মধ্যে তেমন মাইলেজ দেয় অনেক বেশি। যারা বর্তমানে কম মূল্যের মধ্যে তাদের দৈনন্দিন কাজকর্মের জন্য একটি বাইক কিনতে চান তাহলে তাদের জন্য Bajaj CT100 KS পারফেক্ট। আসুন বাইকটির স্পেসিফিকেশন ও দাম সম্বন্ধে সবিস্তারে জেনে নিন।

Bajaj CT100 KS স্পেসিফিকেশন:

নতুন Bajaj CT100 KS বাইকে ১০২ সিসির ৪ স্ট্রোক, সিঙ্গেল সিলিন্ডার ইঞ্জিন আছে। এই ইঞ্জিন ৭৫০০ rpm এ ৮ bhp পাওয়ার এবং ৫৫০০ rpm এ ৮.৩৪ Nm টর্ক উৎপন্ন করতে পারে। বাইকে ৪ স্পিড মানুয়াল ট্রানস্মিশন গিয়ার বক্স দেখা যাবে। এই বাইকের সর্বোচ্চ গতি ৯০ কিলোমিটার প্রতি ঘন্টা। এই বাইকটির ওজন প্রায় ১১৫ কেজি ও গ্রাউন্ড ক্লিয়ারেন্স ১৭০ মিমি।

বাইকটিকে আরামদায়ক করার জন্য সামনের চাকায় ১২৫ মিমির হাইড্রোলিক টেলিস্কোপিক সাসপেনশন ও পিছনের চাকায় ১০০ মিমির স্প্রিং ইন স্প্রিং(SNS) সাসপেনশন এর ব্যবহার করা হয়েছে। এই বাইকের প্রধান বিশেষত্ব হলো এর মাইলেজ। বাইকটি ১ লিটার পেট্রোলে ৯০ কিলোমিটার পথ যেতে পারে। কিন্তু রিয়াল ওয়ার্ল্ড কন্ডিশন টেস্টে দেখা গেছে এই বাইকটি শহরে ৬০kmpl ও হাইওয়ে তে ৭৫ kmpl মাইলেজ দেয়। বাইকটিতে ১০.৫ লিটারের ফুয়েল ট্যাঙ্ক আছে।

নতুন Bajaj CT100 KS বাইকটি তিনটি রংয়ের অপশনে পাওয়া যাবে। সেগুলি হল- গ্লস ইবনি ব্ল্যাক, ম্যাট অলিভ গ্রীন ও গ্লস ফ্লেম রেড। কোম্পানি এই বাইকটির দাম সাধারণ মানুষের সাধ্যের মধ্যে রেখেছে কারণ আগের CT100 কোম্পানি প্রায় ৬.৮ মিলিয়ন বিক্রি করেছিল। সেই কথা মাথায় রেখেই কম দাম ও বেশি মাইলেজ এর CT100 KS লঞ্চ করেছে কোম্পানি। এই বাইকটির দিল্লিতে এক্স শোরুম মূল্য মাত্র ৪৬৪৩২ টাকা। আপনি যদি একটি সস্তায় বাইক কিনতে চান তাহলে অবশ্যই Bajaj CT100 KS এর ওপর নজর রাখুন।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026