রবিবার রাজস্থান রয়্যালস মুম্বই ইন্ডিয়ান্সকে হারানোর পরেই প্রথম দল হিসেবে এবারের আইপিএলের প্লে-অফের দৌড় থেকে ছিটকে গেল তিনবারের চ্যাম্পিয়ান চেন্নাই সুপার কিংস। ফলে চেন্নাই পয়েন্ট তালিকায় একেবারে নিচে নেমে গিয়েছে এবং প্লেঅফের দৌড় থেকে ছিটকে গিয়েছে।
২০০৮-এ আইপিএল শুরু হওয়ার পর এই প্রথম প্লে-অফে উঠতে পারল না মহেন্দ্র সিংহ ধোনির নেতৃত্বাধীন সিএসকে। এরমধ্যে দুবার সাসপেন্ড থাকায় প্রতিযোগিতায় খেলতে পারেনি চেন্নাই। ওই দুই মরশুম বাদ দিলে এর আগে প্লেঅফের আগে কখনও টুর্নামেন্ট থেকে ছিটকে সিএসকে। ২০১৮-তে আইপিএলে ফিরেই ট্রফি জিতেছিল ধোনির দল। ২০১৯-এও ফাইনালে উঠেছিল।
সিএসকে টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়ার পর ধোনির স্ত্রী সাক্ষী ধোনি সোশ্যাল মিডিয়ায় একটি কবিতা শেয়ার করলেন অনুরাগীদের জন্য। সিএসকে-র অফিসিয়াল ট্যুইটার হ্যান্ডেলেও ‘ইট জাস্ট আ গেম’ নামে সাক্ষীর ওই কবিতা শেয়ার করা হয়েছে।
ইনস্টাগ্রামে সাক্ষী লিখেছেন, ‘এটা শুধু খেলা.. তুমি কিছু জিতবে, কিছু হারাবে। বহু চমকপ্রদ জয় এসেছে এমন অনেক ঘটনার সাক্ষী হয়েছ, সেইসঙ্গে বেশ কিছু যন্ত্রনাদায়ক হারও দেখতে হয়েছে। একদিকে উচ্ছ্বাস এবং অন্যদিকে আশাভঙ্গ!!
কবিতায় আরও লেখা হয়েছে, কোনও আবেগই যেন খেলোয়াড়োচিত মানসিকতাকে ছাপিয়ে না যায়। এটা তো শুধু খেলা! কেউ হারতে চায় না, কিন্তু সবাই তো জয়ী হতে পারে না! হারের পর স্তম্ভিত হয়ে মাঠ থেকে বেরিয়ে আসার সময়টা দীর্ঘ মনে হয়। আনন্দ-উচ্ছ্বাসের শব্দ, জয়ের বেদনায় দীর্ঘশ্বাস এনে দেয়, অন্তরের শক্তি নিয়ন্ত্রণ নেয়, এটা শুধুই খেলা। আগেও বিজয়ী ছিলে, এখনও বিজয়ী! সত্যিকারের যোদ্ধারা লড়াই করতেই জন্মেছে আর তারা আমাদের মনে ও হৃদয়ে সর্বদা সুপার কিংস হয়েই থাকবে!!’
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…