নিউজ

দেশে করোনা পরিস্থিতি ভালর দিকে হলেও রাজ্যের চিত্রটা উদ্বেগ বাড়াচ্ছে

কলকাতা: দেশে করোনা পরিস্থিতি ভালর দিকে হলেও রাজ্যে পুজোর আগে থেকেই করোনা পরিস্থিতি উদ্বেগজনক। সেই ধারা একইভাবে পুজোর পরেও অব্যাহত রইল। পুজো শেষে মা দুর্গা ইতিমধ্যেই কৈলাসে পাড়ি দিয়েছেন। কিন্তু রাজ্যে করোনার ভয়াবহতাকে সঙ্গে করে বঢ হয় নিয়ে যাননি। গত কয়েক দিন ধরেই রাজ্যে দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা ৪ হাজারের ওপরে রয়েছে। গত ২৪ ঘণ্টাতেও তাই। তবে রবিবারের তুলনায় সামান্য কমেছে নতুন করোনা রোগীর সংখ্যা।

রাজ্য স্বাস্থ্য দফতরের প্রকাশ করা বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনা আক্রান্ত হয়েছে ৪,১২১ জন। এখনও পর্যন্ত রাজ্যে করোনা আক্রান্ত হয়েছে মোট ৩,৫৩,৮২২ জন। তবে এখনও পর্যন্ত সুস্থ হয়েছে ৩,১০,০৮৬ জন। গত একদিন সুস্থ হয়েছে ৩,৮৮৯ জন।

গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনার শিকার নতুন করে হয়েছে ৫৯ জন। রবিবার এই সংখ্যা ছিল ৬০। এ নিয়ে রাজ্যে মোট করোনায় মৃত্যু হয়েছে ৬,৫৪৬ জনের। তবে আশার কথা সুস্থতার হার বাড়ছে। এখনও পর্যন্ত রাজ্যে সুস্থতার হার ৮৭.৪৬ শতাংশ। আর এটুকুই স্বস্তি দিচ্ছে রাজ্যের চিকিৎসকদের।

এদিকে কলকাতায় সংক্রমণ কমার কোনও লক্ষাণ নেই। উল্টে পুজো শেষে বেড়েই চলেছে সংক্রমণ। গত একদিনে কলকাতায় করোনা আক্রান্ত হয়েছে ৮৯২ জন, মৃত্যু হয়েছে ১৪ জনের। সব মিলিয়ে এখনও পর্যন্ত কলকাতায় করোনা আক্রান্ত ৭৬,৮০৮ জন, মৃত ২,১২৫ জন।

অন্যদিকে, উত্তর ২৪ পরগনায় এখনও পর্যন্ত করোনা আক্রান্ত হয়েছে ৭১,৮১৩ জন। গত ২৪ ঘণ্টায় আক্রান্ত ৮৮৯ জন। মৃত্যু হয়েছে ১৫ জনের। জেলায় এখনও পর্যন্ত করোনায় মোট মৃত্যু ১৪৯৭ জনের। সব মিলিয়ে রাজ্যের করোনা পরিস্থিতি মোটেই ভাল নয়, এমনটা বলাই যায়।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026