আজ ২৮ শে জুন (১৩ ই আষাঢ়) সোমবার, রাশি অনুযায়ী জেনে নিন কেমন কাটবে আজকের দিনটি-»
মেষঃ আজ আপনার সন্তান নানান ভাবে শারীরিক কষ্টে ভুগতে পারেন। জ্বর সর্দি কাশি হলে ভালো জায়গায় চিকিৎসা করান। সন্তানের প্রতি যত্নশীল হবেন। ভেঙে পড়বেননা।
বৃষঃ আজ আপনার দিনটি বেশ শুভ। মনের মানুষের সাথে দিনটি বেশ ভালোই কাটবে। নিজের পার্টনারের প্রতি আকর্ষণ বাড়তে পারে। আজ আপনারা রোম্যান্টিক মুডে থাকবেন।
মিথুনঃ আজ আপনার ব্যবসায়ে বিপুল ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে। মন দিয়ে নিজের ব্যবসার কাজ করুন। আর্থিক সমস্যা দেখা দিতে পারে। ব্যবসার কাজেতে কাউকে খুব তাড়াতাড়ি বিশ্বাস করবেননা।
কর্কটঃ আজ বিদ্যার্থীদের জন্য দিনটি বেশ শুভ। নিজেদের পড়াশোনার জন্য বাইরের স্কুল কলেজে সুযোগ পাবেন। মন দিয়ে নিজেদের পড়াশোনা করুন। আজ পরীক্ষায় সাফল্য পেতে পারেন।
সিংহঃ আজ আপনি কোনো কারণে মানসিক আঘাত পেতে পারেন। অতৃপ্তি কিংবা অপূর্ণতা আপনার মনে হতাশা সৃষ্টি করতে পারে। পরিবারের সঙ্গে সময় কাটান।
কন্যাঃ আজ আপনি হৃদরোগে কষ্ট পেতে পারেন। ফেলে না রেখে ভালো ডাক্তারের কাছে চিকিৎসা করান। তেল মশলাযুক্ত খাবার কম খান। প্রতিদিন একবার করে হাঁটতে বেরোন।
তুলাঃ আজ আপনার দিনটি বেশ সুখকর হবে। নতুন অফিসে কাজের সুযোগ পাওয়ার সম্ভাবনা আছে। ভালো চাকরিতে অন্য জায়গায় বদলি হতে পারে। মন দিয়ে কাজ করুন।
বৃশ্চিকঃ আজ কাছের কোনো বন্ধু শত্রু হয়ে উঠতে পারে। আপনার চরম অনিষ্ট করতে পারে। সাবধানে চোখ কান রেখে কাজ করুন। সহজে কাউকে বিশ্বাস করবেননা।
ধনুঃ আজ আপনার জন্য দিনটি বেশ সুখকর। আজ আপনার শিক্ষকদের প্রমোশন হতে পারে। আয় বৃদ্ধি হতে পারে। মন দিয়ে পড়ান।
মকরঃ আজ কোনো কারণে আপনার মন চঞ্চল হতে পারে। রাস্তায় কোনো বড় বিপদের সম্মুখীন হতে পারেন। সাবধানে কাজ কর্ম করুন। রাস্তায় দেখে শুনে চলাফেরা করুন।
কুম্ভঃ আজ আপনি ধাতুর ব্যবসায়ে লাভ হতে পারে। মন দিয়ে ধাতুর ব্যবসার কাজ কর্ম করুন। ব্যবসার কাজে সাফল্য পেতে পারেন।
মীনঃ আজ আপনি কোনো প্রতিযোগিতায় অংশগ্রহণ করলে সেটিতে সাফল্য পেতে পারেন। মন দিয়ে নিজের খেলাটা খেলুন। জিততে পারেন। দিনটি বেশ ভালোই কাটবে।
পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক (PNB)-এর গ্রাহকদের জন্য বড় সতর্কবার্তা। নির্দিষ্ট সময়ের মধ্যে KYC আপডেট না করলে…
আইপিএল ২০২৬-এর মরশুম শুরু হতে না হতেই ঘোর সংকটে কলকাতা নাইট রাইডার্স (KKR)। তিনবারের চ্যাম্পিয়ন…
দেশের ডিজিটাল ইকোসিস্টেমে বড় পরিবর্তনের ইঙ্গিত দিল রিলায়েন্স জিও। এবার গুগল ম্যাপের একচেটিয়া দাপটকে চ্যালেঞ্জ…
ভারতীয় সংগীত জগতের এক উজ্জ্বল নক্ষত্র ছিলেন আশা ভোঁসলে। কয়েক দশক ধরে তাঁর কণ্ঠে মুগ্ধ…
চৈত্রের শেষ লগ্নে রাজ্যে ফের চরমে গরম ও অস্বস্তি। গত কয়েকদিনের ঝড়-বৃষ্টিতে সাময়িক স্বস্তি মিললেও…
চলতি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (IPL) এখনও জয়ের মুখ দেখেনি কলকাতা নাইট রাইডার্স (KKR)। টানা ব্যর্থতার…