বিনোদন

হবু ‘মা’ নুসরতের খেয়াল রাখছেন যশ? নায়িকার চশমায় কার ছবি?

অভিনেত্রী-সাংসদ নুসরত জাহানকে নিয়ে বিতর্কের শেষ নেই। বিগত কয়েক দিন ধরে রোজ কোনো না কোনো বিতর্কে নাম জড়াচ্ছেন এই অভিনেত্রী। একের পর এক কাণ্ড ঘটেই চলেছে টলিউডের এই প্রথম সারির অভিনেত্রীর জীবনে।প্রথমে নিখিলের সঙ্গে অভিনেত্রীত বৈবাহিক সম্পর্ক তারপর ভাঙন। অভিনেতা যশ দাশগুপ্তের সঙ্গে নতুন সম্পর্কের গুঞ্জন। তারপরই হঠাৎ করেই নুসরতের মা হওয়ার খবর। অভিনেত্রী যে সত্যি সত্যি অন্তঃসত্ত্বা তা এখন প্রমাণ হয়ে গিয়েছে তা নুসরতের বেবি বাম্পের ছবি দেখে। সব মিলিয়ে নুসরত এখন পেজ থ্রির হট টপিক।

নানান গুঞ্জনের মাঝে নুসরত তাঁর সোশ্যাল মিডিয়ায় রোজ কিছু না কিছু পোস্ট করেই চলেছেন। আর তা দেখার জন্য একরাশ নেটিজেন অপেক্ষা করছেন। সেকেন্ডেই ভাইরাল হয়ে যাচ্ছে সেই পোস্ট। তবে এবার শুধুই নুসরত নয়, তাঁর পোস্টের সঙ্গে চর্চিত প্রেমিক যশ দাশগুপ্তের নামও জুড়ে গিয়েছে। যশকে টেনে নেটিজেনদের একের পর এক প্রশ্নের মুখে পড়েছেন নুসরত। নুসরত প্রায় রোজই ইনস্টাগ্রামে কোনো কোনো ছবি আপলোড করছেন নিজের ইন্সটাগ্রাম হ্যান্ডেলে।

এই অন্তঃসত্ত্বার সময় ঠিক কীভাবে সময় কাটাচ্ছেন তাও তিনি স্পষ্টভাবেই অনুরাগীদের জানিয়ে দিচ্ছেন ছবির মধ্যে দিয়ে। কখনো কোনো বিজ্ঞাপন শ্যুট তো কখনও গাছের যত্ন করছেন আবার কখনো খোলা হাওয়ায় পাখির মতো মুক্তির স্বাদ নিচ্ছেন। হাজার বিতর্কের মধ্যে থেকেও, কীভাবে শান্ত থাকা যায় তা প্রমাণ করেছেন নুসরত। রবিবার সকালে সূর্যের আলো গায়ে মেখে নতুন ছবি পোস্ট করলেন নুসরত। চোখে রোদচশমা, পরনে সাদা টি-শার্ট। এই ছবি পোস্ট করে নুসরত লিখলেন, ‘স্টান দ্য সান’। অন্যবারের মতো এই ছবির মধ্যে দিয়েই পজিটিভ বার্তা ছড়িয়ে দিচ্ছেন নুসরত।

তবে নুসরতের সানগ্লাসে এক পুরুষের ছায়াও দেখতে পাওয়া গিয়েছে। নেটিজেনদের চোখ এখন সেই সানগ্লাসের ওপর সেই ছায়ার দিকে। ছায়ামূর্তিটি কি তাহলে অভিনেতা যশ দাশগুপ্তের? ছবির নিচে একের পর এক মন্তব্যে নেটিজেনরা প্রশ্ন করতে শুরু করলেন নুসরতকে। অনেকে তো সোজাসুজি বলেই দিলেন, অন্তঃসত্ত্বা অবস্থায় নুসরতের খেয়াল রাখছেন যশই। তবে এখনো চুপ অভিনেত্রী।

নুসরত ছবি শেয়ারের কিছু সময়ের মধ্যে যশও নিজের একটি ছবি ইনস্টাগ্রামে দিয়েছেন। শ্যাওলা রঙের হাতা কাটা টি-শার্ট পরে রয়েছেন যশ। কাঁধে তুলে নিয়েছেন সাইকেল। তাঁরও চোখ ঢাকা এক কালো চশমায়। আর এই সানগ্লাসেও এক ছায়া দেখা যায়। একটু লক্ষ্য করলে দেখা যাবে, দু’জনের ছবির ব্যকগ্রাউন্ড সবুজ বাগান। অঙ্ক বুঝতে কারোর বিশেষ অসুবিধা হয়নি। দুই বন্ধুর এক সঙ্গে সময় কাটানো নিয়ে বেড়েছে আবারো গুঞ্জন। যশ ও নুসরতের দুই ছবি ভাইরাল।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026