বিনোদন

চুরির দায়ে গ্রেফতার বাংলা সিরিয়ালের মিঠাই?

জনাইয়ের মিষ্টি মেয়ে মিঠাই এখন মনোহারা বাড়ির বৌমা। ,মিষ্টি মেয়েটির মিষ্টি কাহিনি মন জয় করে নিয়েছে গোটা বাংলার দর্শকের। নতুন বছরে জানুয়ারী মাসে এই ধারাবাহিকের পথচলা শুরু হয়েছে। মাত্র কয়েক দিনেই এই ধারাবাহিক জনপ্রিয়তার শিখরে উঠে গিয়েছে। এমনকি লকডাউনের মধ‍্যে শুটিংয়ের হাজারো সমস‍্যা নিয়েও টিআরপির দৌড়ে মিঠাই প্রথম। দিন যত যাচ্ছে মিঠাই আর তাঁর উচ্ছেবাবুর রসায়ন জমে গেছে টেলিভিশনের পর্দাতে।

ওয়ার্ক ফ্রম হোম শ্যুটিং শেষ এবার শ্যুটিং ফ্লোরে মিঠাইয়ের শ্যুটিং শুরু হয়ে গিয়েছে। বরাবরের মতো এবারেও চমক। মিঠাই ভূত সেজে সিদ্ধার্থকে ভয় ও দেখিয়েছে। সিড আর মিঠাইয়ের দুষ্টু মিষ্টি অভিমান, একে অপরের মিমিক্রি এগুলো মা কাকিমার খুব প্রিয়। তবে এসবের মাঝেই গ্রেপ্তার হলেন সকলের আদুরে মিঠাই। কিন্তু কেন? হঠাৎ করেই গ্রেফতার হতে হলেন সৌমিতৃষা। এই খবর জানা গেছে স্যোশাল মিডিয়ার মাধ্যমে। অভিনেত্রীর বিরুদ্ধে রয়েছে এক ভয়ানক অভিযোগ। তবে ধারাবাহিকের মতো রিলেও বেশ মিষ্টি স্বভাবের মেয়ে হলেন সৌমিতৃষা। তাহলে এত মিষ্টি মেয়েকে গ্রেপ্তারের ফরমান জারি হল কেন?

অভিনেত্রী গ্রেফতার হয়েছেন চুরির দায়ে। কিন্তু এই সোনা হীরে চুরি নয়। তাহলে কি চুরি করেছেন অভিনেত্রী? এক লক্ষ তেইশ হাজার অনুগামীর মন চুরি করেছেন মিঠাই ওরফে সৌমিতৃষা। হ্যাঁ নিজের ইন্সটাগ্রাম হ্যান্ডেলে এই সংখ্যক অনুরাগীর মনে জায়গা করেছেন মিঠাই। তাই তাকে এই কারনেই গ্রেফতার করা হয়েছে। এরকম একটি খবর পেয়ে নিজেই বেশ খুশী হয়েছেন অভিনেত্রী। তার একটি বিশেষ ফ্যানপেজ থেকে শেয়ার করা হয়েছে এই সুখবর।

এই ধারাবাহিকে নেই কোনো কুটকাচালি নেই হিংসা। নেই শ্বাশুড়ি বৌমার বিবাদ, নেই দুই জায়ের ঝামেলা বা কোনো রেষারেষি। শুধুমাত্র রয়েছে নির্ভেজাল মজা আনন্দ ও ভালোবাসা যৌথ পরিবারে। এই জন্য এই ধারাবাহিক এই কঠিন পরিস্থিতিতে হাজার যৌথ পরিবারের মন জয় করে নিয়েছে হাজার হাজার মানুষের মন। এভাবেই বাড়তে থাকুক মিঠাইয়ের প্রতি দর্শকদের ভালোবাসা। সৌমিতৃষা ও এইভাবে সহজ সরল অভিনয় দিয়ে এগিয়ে যাক।

Pritisha Dey

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026