জ্যোতিষ

আজ ২৯শে অক্টোবর, জানুন আজকের রাশিফল

মেষ – পুরনো কাজ যদি অসমাপ্ত থাকে তবে তা তাড়াতাড়ি শেষ করুন নতুবা নতুন কাজে মন দিন। আজ আপনার দ্বারা নতুন কোন কাজের শুভারম্ভ হওয়ার সম্ভবনা রয়েছে। প্রেমে সুবর্ণ সুযোগ পাবেন। আপনার খুব নিকটে আপনার মনের মানুষ লুকিয়ে থাকবে, হয়তো আপনি তাঁকে আজ চিনতে পারবেন না। সম্ভব হলে প্রিয় মানুষের সাহায্য নিন। অকারন চিন্তাকে প্রশ্রয় দেবেন না। নতুন কাজ করার প্রেরণা আজ আপনি আপনার পিতা মাতা অথবা শিক্ষকের থেকে পাবেন। সময়ের সদব্যবহার করুন, লেগে থাকুন। আজ আপনার জন্য শুভ রং লাল।

বৃষ- আজ আপনি নতুন কোন স্থানে ভ্রমনের উদেশ্যে যেতে পারেন। আপনি পরবর্তী ভ্রমনের জন্য দীর্ঘমেয়াদি কোন প্ল্যান করতে পারেন আপনার পরিবারের সঙ্গে। আজ আপনার বাড়িতে বন্ধু সমাগম হবে। সিনেমা অথবা নৌকা ভ্রমনের প্ল্যান করতে পারেন। এছাড়া পর্যটনের ক্ষেত্র আপনাকে লোভনীয় পেশার অফার দিতে পারে। অর্থ ভাগ্য আজ আপনার ভালো। পুরনো বন্ধুর থেকে টাকা ফেরত পেতে পারেন, এছাড়া আপনি আজ ব্যবসায় টাকা লগ্নী করতে পারেন। শুভ রং হলুদ।

মিথুন- সবসময় একধাপ এগিয়ে ভাবার দিন আজ আপনার। এমন কিছু করুন যা আপনার আয়ত্তের মধ্যে রয়েছে। কাজে সাফল্য পাওয়ার দিন আজ আপনার। পারিবারিক অশান্তি থেকে দূরে থাকার চেষ্টা করুন। আপনার আত্মীয় আজ আপনার পিছনে ষড়যন্ত্র করতে পারে। সম্ভব হলে নিজের কাজে মন দিন ও একক উপায়ে কাজ সম্পাদন করার চেষ্টা করুন। আজ আপনার শুভ রং সাদা।

কর্কট- এই রাশির জাতক জাতিকাদের মধ্যে যারা রাজনীতির সঙ্গে যুক্ত তাঁরা আজ সমস্যার সন্মুখীন হতে পারেন। কেউ আপনার পিছনে চরম ষড়যন্ত্র করতে পারে। আপনার পিছনে আঘাত করতে পারে। সম্ভব হলে আজ মিটিং ক্যান্সেল করুন। অথবা আপনি চাইলে সংকটমোচন হনুমানজির আরাধনা করতে পারেন। পারিবারিক জীবন সুখকর হয়ে উঠতে পারে যদি আপনি পরিবারের সঙ্গে অধিক সময় ব্যয় করেন। আপনার সন্তানরা আজ আপনার সময় চাইবে। আজকের জন্য আপনার শুভ রং হল সাদা।

সিংহ- বেড়াতে মন চাইলে বেড়িয়ে নিন। আজ আপনাকে ঘুরতে যাওয়া থেকে কেউ আটকাতে পারবে না। মনের মানুষের সঙ্গে বাইক নিয়ে লং ড্রাইভে বেড়িয়ে পড়ুন। অর্থভাগ্য আজ আপনার শুভ। অধিক সঞ্চয় না হলেও ব্যয় খুব কমই হবে। আপনার মনের মানুষ আজ রোম্যান্টিক হয়ে উঠবে। আপনার মনের কথা বুঝবে। সম্ভব হলে আপনি আজ তাঁর সঙ্গে কাজের বিষয় নিয়েও আলোচনা করতে পারেন। আপনি যদি বাদ্যযন্ত্র বাজাতে পছন্দ করে থাকেন তবে আজ তা বাজিয়ে সঙ্গীত চর্চা করে নিতে পারেন। আজ আপনার জন্য শুভ রং সাদা।

কন্যা- আজ আপনার কাজের চাপ বাড়বে। সারাদিন আপনি ক্লান্ত অনুভব করতে পারেন। তবে যদি আপনি হালকা যোগা অভ্যাস করেন তবে হালকা অনুভব করবেন। আজ একাকীত্ব এবং হতাশার অনুভূতি মুছে যাওয়ায় দিন। সম্ভব হলে নতুন রন্ধন অথবা নতুন শিল্পে মন দিন। আজ আপনার সঙ্গী আপনার প্রতি সদয় হবেন। আপনাকে অনুভব করবেন কিন্তু আপনি জানতেও পারবেন না। পরিবারে কাজের চাপ বাড়বে, আপনার আধিপত্য বিস্তার হবে। আজকের জন্য আপনার শুভ রং লাল।

তুলা- আজ আপনি যেই কাজই করতে চাইবেন তাতে গোলযোগ বাঁধতে পারে। আপনার ভাই অথবা বোন আপনার কাজ ভুন্ডুল করে দিতে পারে অথবা আপনার সহকর্মীরা আপনার উপর বিরূপ থাকতে পারে। মনে উদ্বেগ তৈরি হতে পারে আপনার। কিন্তু আপনার নিপুনতা যেকোনো কাজকে শ্রেষ্ঠ করে তুলতে পারে। পরিবারের সঙ্গে সময় কাটান। প্রেমের ব্যপারে বিলম্ব করবেন না। আজ আপনার জন্য শুভ রং সবুজ।

বৃশ্চিক- আপনার নিমরাজি মনোভাব অন্যদের মনে দুঃখ দিতে পারে। যদি কেউ অকারণে দুঃখ পান সেদিকে বিশেষ দ্যান না দিয়ে সগর্বে নিজের কাজে এগিয়ে যান। আজ আপনি পুরনো কাজের শেষ করতে পারবেন। পরিবারে নতুন সদস্যের আগমন হতে পারে। সঙ্গীর সঙ্গে দারুন সময় কাটাতে পারবেন। পিতামাতার স্বাস্থ্য সম্পর্কে সচেতন থাকুন। সম্ভব হলে চিকিৎসকের নম্বর হাতের কাছে রাখুন। আজ আপনার জন্য শুভ রং কমলা।

ধনু- আজ আপনার মনে নতুন জিনিস কেনার ইচ্ছা জাগবে। হয়তো কোন দামী জিনিস কেনার সাধ হবে। আপনার প্রিয় মানুষ আজ আপনাকে দারুন কিছু অফার করতে পারে। আজকের দিনটি আপনি বিলাসিতার সঙ্গে কাটাতে পারবেন। আপনার খুব কাছের বন্ধু আজ আপনার জন্য কোন উপহার আনতে পারেন। আপনার স্বাস্থ্য ভালো থাকলেও পিতা মাতার স্বাস্থ্য নিয়ে আপনি খানিক চিন্তিত থাকবেন। শুভ রং গোলাপি।

মকর- মামলা মোকদ্দমার সঙ্গে আপনি যদি যুক্ত থাকেন তবে তাতে সাফল্য পেতে পারেন আপনি। পাড়া হোক বা ক্লাব বা অফিস যেকোনো জায়গায় আজ আপনি আপনার প্রভাব বিস্তার করতে পারেন। আজ আপনি এমন কিছু করবেন যা আপনাকে গর্বিত করতে পারে। প্রেমে সাফল্য পাবেন। আপনার মনের মানুষ আজ আপনাকে পূর্ণ সমর্থন করবেন ভ্রমণ যোগ রয়েছে আজ আপনার। সন্তানদের জন্য উপযুক্ত সময় দিন। শুভ রং নীল।

কুম্ভ- বিভিন্ন কাজের চাপে আজ আপনার বুদ্ধি ভ্রম হওয়ার আশঙ্কা রয়েছে। দুপুরের পর থেকে আপনার কাজের চাপ বাড়বে। নতুন দ্বায়িত্ব পাবেন। ব্যবসায় অগ্রগতি থাকবে। খুচরো ব্যবসায়ীরা ভালো অর্থ উপার্জন করতে পারবেন। পরিবারে হালকা খুঁটিনাটি ঝামেলা লেগে থাকলেও নতুন অনুষ্ঠান হওয়ার সম্ভবনা রয়েছে আপনার বাড়িতে। স্বাস্থ্য সম্পর্কে সচেতন থাকুন। সন্তানের বোধোদয় হবে। আজ আপনার জন্য শুভ রং লাল।

মীন- আজ আপনার রসিক স্বভাব আপনার চারপাশের পরিবেশকে আলোকিত করবে। প্রেমের জীবন আশা আনবে। সামান্য অপচয় আজ আপনার হবে। তবে আপনি যদি বুদ্ধি খাটিয়ে টাকা ব্যয় করেন তবে আপনার ক্ষতির থেকে বরং লাভ হবে। খুচরো এবং পাইকারী বিক্রেতাদের জন্য দিনটি ভালো। ব্যবসায় নতুন কিছু সংযোগ করুন। আজ আপনি জীবন সঙ্গীর প্রেমের উষ্ণতা অনুভব করবেন। শুভ রং আপনার আজ সাদা।

Anirban Kundu

Published by
Anirban Kundu

Recent Posts

দীঘার ঢেউ কেড়ে নিল প্রাণ! বেড়াতে গিয়ে আর ফেরা হল না কলকাতার যুবকের

দীঘা সমুদ্র সৈকতে বেড়াতে গিয়ে মর্মান্তিক দুর্ঘটনার শিকার হলেন এক যুবক। সমুদ্রে স্নান করতে নেমে…

May 23, 2026

সরকারি চাকরিপ্রার্থীদের জন্য বড় খবর! ৩ জুনের মধ্যে রাজ্যের সব শূন্যপদের রিপোর্ট চাইল নবান্ন

পশ্চিমবঙ্গের বিভিন্ন সরকারি দপ্তরে শূন্যপদের সংখ্যা ও নিয়োগ পরিস্থিতি নিয়ে বড় পদক্ষেপ নিল নবান্ন। রাজ্যের…

May 23, 2026

Reliance Industries-এর বড় সাফল্য, মুকেশ আম্বানির সংস্থা গড়ল নতুন ইতিহাস

ভারতের অন্যতম বৃহৎ শিল্পগোষ্ঠী Reliance Industries আবারও ব্যবসা জগতে নতুন ইতিহাস গড়েছে। মুকেশ আম্বানির নেতৃত্বে…

May 23, 2026

8th Pay Commission: বেতন বৃদ্ধি থেকে পেনশন, অষ্টম বেতন কমিশনে ৬ বড় দাবি কর্মচারীদের

কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের মধ্যে ফের জোর চর্চায় অষ্টম বেতন কমিশন (8th Pay Commission)। বেতন কাঠামো,…

May 23, 2026

8000mAh ব্যাটারির ধামাকা! ভারতে লঞ্চ হল Realme 16T 5G, জানুন দাম ও ফিচার

স্মার্টফোন বাজারে আবারও বড় চমক আনল Realme। সংস্থা ভারতে লঞ্চ করেছে নতুন Realme 16T 5G,…

May 23, 2026

বরানগর–ব্যারাকপুর মেট্রোতে বড় আপডেট! কলকাতার পিঙ্ক লাইন নিয়ে বাড়ছে আশা

কলকাতা মেট্রোর সম্প্রসারণ নিয়ে দীর্ঘদিন ধরেই সাধারণ মানুষের আগ্রহ তুঙ্গে। এবার পিঙ্ক লাইন (Baranagar–Barrackpore Metro)…

May 23, 2026