বিনোদন

লাজুক মেয়ের খোলস ভেঙে বেরিয়ে অভিনেত্রী, দশমীতে তুমুল নাচ নাচলেন সোহিনী, দেখুন ভিডিও

ইদানিং সোহিনী সরকার নিজের লাজুক মেয়ের খোলস ভেঙে বেরিয়ে এসেছেন। সম্প্রতি সোহিনীর একটি ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায় যেখানে দেখা যাচ্ছে সোহিনী সিঁদুর খেলার পর তুমুল নাচ করছেন। তাঁকে ঘিরে দর্শকদের একটি ছোটোখাটো ভিড়। সেই ভিড়ে সামিল হয়ে উৎসাহ দিচ্ছেন তাঁর লেটেস্ট বয়ফ্রেন্ড রণজয়। ভিডিওটি যথেষ্ট ভাইরাল হয়েছে।

কিন্তু বাঙালির চিরন্তন দুর্গাপূজায় করোনা বিধি না মেনে সোহিনীর এই নাচের ভিডিও সাইবার দুনিয়ায় ট্রোল হতে শুরু করেছে। ভিডিওয় দেখা গেছে, সোহিনীর চারপাশে দর্শকদের ভিড়ের একজনের মুখেও ছিল না মাস্ক। এমনকি সোহিনী ও রণজয় মুখে মাস্ক পরেননি। মানা হয়নি সামাজিক দূরত্ববিধিও। পশ্চিমবঙ্গে এই মুহূর্তে করোনা পরিস্থিতি মারাত্মক আকার ধারণ করেছে। টলিউডের বহু শিল্পী ও কলাকুশলীরাও করোনায় আক্রান্ত হচ্ছেন। এমনকি অনেকে মারাও গেছেন। সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে সোহিনী ও রণজয়ের এই দায়িত্বজ্ঞানহীনতা টলিউডের মুখে প্রশ্নচিহ্ন এঁকে দিয়েছে।

কিছুদিন আগে রণজয় পালন করেছিলেন সোহিনীর জন্মদিন। সাবেকি বাঙালি খাবার দিয়ে সারা হয়েছিল জন্মদিনের ভুরিভোজ। কিন্তু কোথায় জন্মদিনের অনুষ্ঠান হয়েছে তা খোলসা করেননি দুজনেই। তবে রণজয় সেই ফটোগুলি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন। সেই ফটোগুলিও যথেষ্ট ভাইরাল হয়েছিল।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026