টেক বার্তা

চলছে দারুন অফার! ১১ হাজার টাকার কমে পেয়ে যান TVS-এর এই স্কুটার

পুজোর মরসুমে জনপ্রিয় বাইক প্রস্তুতকারী সংস্থা টিভিএস তাদের কয়েকটি স্কুটির ওপর বেশ আকর্ষনীয় ডিসকাউন্ট দেওয়ার ঘোষণা করেছে। এই অফারে গ্রাহকরা কিছু টিভিএস স্কুটির ওপর ক্যাশ ডিসকাউন্ট, ক্যাশব্যাক ও সেই সাথে মাসিক সাধ্যমত মূল্যের কিস্তি বা EMI অপশন পাবেন। এই অফারে টিভিএস এর Jupiter, Pep Plus, Zest 110 এবং প্রিমিয়াম ntorq 125 এর ওপর ভারী ডিসকাউন্ট পাওয়া যাবে। এছাড়াও স্কুটি গুলি পেটিএম বা ব্যাঙ্ক ক্রেডিট কার্ড দিয়ে কিনলে অতিরিক্ত ক্যাশব্যাক পাওয়া যাবে।

এই পুজোর মরশুমের অফারে টিভিএস এর যেকোনো স্কুটি গ্রাহকরা মাত্র ১০৯০০ টাকার ডাউন পেমেন্ট করে বাড়ি নিয়ে যেতে পারবেন। তারপরেও মাসিক সহজ কিস্তিতে খুব সহজেই স্কুটির দাম মিটিয়ে দিতে পারবেন গ্রাহকরা। Jupitar স্কুটির ক্ষেত্রে মাত্র ২২২২ টাকা এবং Zest ও Pep Plus এর জন্য মাত্র ১৬৬৬ টাকার মাসিক কিস্তি দিতে হবে। এছাড়াও এই Zest ও Pep Plus স্কুটির ক্ষেত্রে গ্রাহকরা কোম্পানি থেকে ১০০ শতাংশ ফাইনান্স বা লোন নিতে পারবেন।

TVS ntorq 125 কোম্পানির একটি অত্যন্ত জনপ্রিয় ও প্রিমিয়াম লেভেলের স্কুটি। পুজোর মরসুমে এই স্কুটি কিনতেও গ্রাহকরা পাবেন বিশাল অফার। ntorq 125 কিনতে গেলে ডাউনপেমেন্ট ১০৯৯৯ টাকা করতে হবে। তারপরে প্রতিমাসে মাত্র ২১০০ টাকা ইএমআই দিয়ে স্কুটির দাম মেটাতে পারবে গ্রাহকরা। প্রসঙ্গত, সম্প্রতি ntorq 125 এর অ্যাভেঞ্জার্স ভার্সন এসেছে। এই নয়া মডেল গুলিতে বেশ আকর্ষণীয় গ্রাফিক্স দেখা যাবে। কাল্পনিক সুপার হিরো ক্যাপ্টেন আমেরিকা, আইরন ম্যান ও ব্ল্যাক প্যান্থার এর কথা মাথায় রেখে ntorq 125 অ্যাভেঞ্জার্স এডিশনে কোম্পানি কমব্যাট ব্লু, ইনভিজিবল রেড ও স্টিলথ ব্ল্যাক কালার এনেছে।

অন্যদিকে, টিভিএস স্কুটি কিনতে ICICI বা ব্যাঙ্ক অফ বরোদার ক্রেডিট কার্ড ব্যবহার করে গ্রাহকরা তৎক্ষণাৎ ৫ শতাংশ ক্যাশব্যাক পেয়ে যাবেন। এছাড়াও পেটিএম ব্যবহার করে পেমেন্ট করলে গ্রাহকরা ৪৫০০ টাকা ক্যাশব্যাক পাবেন। আপনি যদি এখন একটি স্কুটি কিনতে চান তাহলে অবশ্যই টিভিএস এর স্কুটিগুলির উপর নজর রাখতে পারেন।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026