জ্যোতিষ

আজ ২ রা ডিসেম্বর, জানুন আজকের রাশিফল

মেষ – আজকে আপনার ঘাড়ে অনেক দায়িত্ব আসবে এবং আপনার কাজের চাপ বাড়বে। অফিসে পদোন্নতির সম্ভাবনা রয়েছে। তবে নতুন কাজ আপনাকে দুশ্চিন্তাগ্রস্ত করে তুলতে পারে। ‌আজ নতুন কাজ পাওয়ার পাশাপাশি আপনি আপনার দায়িত্ববোধ সম্পর্কে সচেতন হবেন এবং নতুন কোন পরিকল্পনা আপনার মাথায় ঘোরাফেরা করবে। সন্ধ্যার পর থেকে আপনার সময় রোমান্টিক হয়ে উঠবে। আপনার স্ত্রীর সঙ্গে অথবা স্বামীর সঙ্গে দুর্দান্ত মুহূর্ত কাটাতে পারবেন। আজ আপনি লাল রংয়ের পোশাক পরিধান করতে পারেন।

বৃষ – আপনার বাড়িতে যদি কোন পোষ্য থাকে থাকে তার প্রতি আজকে আপনি খুব আবেগপ্রবণ হয়ে উঠবেন। দিনের অনেকটা সময় আপনি আপনার পোষ্য কুকুর অথবা বিড়ালের প্রতি মন দেবেন। বাড়িতে অতিথি সমাগম হবে। যদি আপনার বাড়িতে কোন ছোট বাচ্চা না থেকে থাকে তবে খুব শীঘ্রই কোনো সুসংবাদ পেতে চলেছেন। আপনার সন্তানরা আছি আপনার অধিক সেবা যত্ন করবে। আপনি আজ হলুদ রঙের পোশাক পরিধান করতে পারেন।

মিথুন – আপনার অলসতা আজকে আপনার সাথ দেবে না। আজকে আপনার পরিশ্রম করার দিন এবং আপনার পরিশ্রম বাড়বে। নতুন কাজের সন্ধান পাবেন। এছাড়াও উটকো দায়িত্ব আপনার ঘাড়ে এসে পড়বে। আপনি যদি প্রথম থেকেই সচেতন ও প্রতিবাদী না হন তবে আপনাকে আপনার দায়িত্ব পালন করতেই হবে। আজকে আপনার বসের কথা পছন্দ নাও হতে পারে, আপনাকে নিরুত্তাপ থেকেই বহু ব্যাপার মুখ বুঝে সহ্য করতে হবে। আপনি কোন প্রিয় বন্ধুর সঙ্গে আজ সাক্ষাৎ হতে পারে। আপনার অফিসের ঘনিষ্ঠ কোন সহকর্মী আপনার সাথ দেবে। আপনার জন্য আজকে শুভ রং হল সবুজ।

কর্কট – আজ আপনার প্রেম করার দিন। ‌ যারা এখনও প্রোপোজ করে উঠতে পারেননি তারা আজ নির্ধিদায় প্রপোজ করতে পারেন। প্রেমে সফলতা আসার চূড়ান্ত সম্ভাবনা রয়েছে আপনার। যারা বিবাহিত অথবা বিবাহিতা তাদের জন্য সুখবর আসতে চলেছে। আপনি যদি খুচরা ব্যবসায়ী হয়ে থাকেন তবে ব্যবসায় সাফল্য রয়েছে। অনেক নতুন কাজের শুভারাম্ভ হবে আজ। ‌আপনার প্রচেষ্টা এবং পরিশ্রম আপনাকে সফলতার দিকে নিয়ে যেতে পারে। আপনি আজ সাদা রঙের পোশাক পরিধান করতে পারেন।

সিংহ – যারা রাজনীতির মঞ্চে আছেন অথবা যারা এনজিও চালান অথবা যারা নিজের তাগিদে জনসেবামূলক কাজে যুক্ত রয়েছেন তাদের দিন আজকে ব্যস্ততায় পরিপূর্ণ থাকবে। আপনি আজ নতুন কোন কাজের সন্ধান পেতে পারেন এবং আপনার কাছে তারা আপনি অন্যদের প্রভাবিত করতে পারবেন। আপনার জন্য সেবামূলক কাজ আজ অন্যদের গর্বিত করবে। আপনি আজ সাদা অথবা কমলা রঙের পোশাক পরিধান করতে পারেন।

কন্যা – যারা সাহিত্যের স্টুডেন্ট তাদের জন্য আজকের দিনটি অত্যন্ত আনন্দময়। আপনার সাবজেক্ট যদি বাংলা অথবা ইতিহাস হয়ে থাকে অথবা ইংরেজি হয়ে থাকে তবে আপনি উচ্চস্তরে বিদ্যা অর্জনের সুযোগ পাবেন। যারা সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত রয়েছেন তাদের জন্য আজকের দিনটি উল্লেখযোগ্যময়। আজ আপনার সহকর্মীরা আপনার অনুকূলে থাকবে। আপনি আজ শুভ রঙ হিসেবে হলুদ অথবা কমলা রঙের পোশাক পরিধান করতে পারেন।

তুলা – আপনার মধ্যে আজ অযথা চিন্তা কাজ করবে। যারা চাকরি করছেন তাদের ক্ষেত্রে নতুন কাজের সুযোগ আসতে পারে তবে নতুন কাজের সুযোগ এলেও আপনার মধ্যে দুশ্চিন্তা ও হতাশা কাজ করবে। পরিবারে হঠাৎ করে আজকে আপনি কলহে জড়িয়ে যেতে পারেন, আপনার কোন দামি জিনিস আজ চুরি হয়ে যেতে পারে। দিনের শুরু আপনার ব্যস্ততার মধ্যে দিয়ে কাটলেও বিরম্বনা আপনার কপালে থেকেই যাবে। তবেই বিরম্বনায় আজকে আপনাকে কোন পজিটিভ দিক দেখাতে পারে। আজ আপনি শুভ রং হিসেবে ধারণ করুন লাল।

বৃশ্চিক – আপনার পরিবারে অতিথি কম থাকলেও আপনার মধ্যে অসন্তোষ বজিয়ে থাকবে। আপনার ঘরের স্ত্রীর সঙ্গে অথবা স্বামীর সঙ্গে কিংবা শ্বশুর-শাশুড়ির সঙ্গে অযথা কলহে জড়িয়ে যাবেন। দিনের শুরু আপনার সুখ-শান্তির মধ্য দিয়ে চললেও দুপুরের পর থেকে আচমকা পারিবারিক অশান্তি শিকার হবেন আপনি। আজ আপনি শুভ রঙ হিসেবে ধারণ করুন সাদা।

ধনু – আপনি যদি ব্যবসা করে থাকেন তবে আপনার আর্থিক লাভের শুভ সূচনা রয়েছে। ব্যয় আপনার সকাল থেকে হলেও দুপুরের পর থেকে লাভের সম্ভবনা রয়েছে। যারা কৃষি ক্ষেত্রে যুক্ত হয়েছেন অথবা যারা মৎস্যজীবী উভয়েরই লাভের সম্ভাবনা আছে। আজ আপনি লক্ষ্মী দেবীর আরাধনা করতে পারেন। এবং আপনার জন্য আজকে শুভ রং হল গোলাপি।

মকর – যদি আপনি রাজনৈতিক মঞ্চে আজকে ভাষণ দিতে ওঠেন অথবা যদি আপনি কোন রাজনৈতিক দলে নিজের নাম লিখে থাকেন তবে আজকে আপনার সঙ্গে অপর দলের সংঘর্ষ বাঁধার চরম সম্ভাবনা রয়েছে। বিপরীত পক্ষ আজকে আপনাকে নৃশংস ভাবে আক্রমণ করতে পারে। তবে আপনার বুদ্ধি এবং আপনার কৌশল আপনাকে আজ উন্নতির শিখরে পৌঁছে দিতে পারে। আপনার শান্ত বুদ্ধি এবং শান্ত মন আপনাকে নতুন পথ দেখাতে পারে। যারা বিদ্যার্থী তাদের উচ্চশিক্ষার সম্ভাবনা রয়েছে। শুভ রঙ হিসেবে ধারণ করুন সাদা।

কুম্ভ – সমস্যায় জেরবার হয়ে যাবেন আপনি। আপনি শরীর আজকে আপনার কথা শুনবে না। কোন বিশেষ সংক্রমণে আপনার শরীর শিকার হবে। তুমি আপনি যদি নিয়মিত যোগাভ্যাস করেন এবং সঠিক খাদ্য শরীরকে দেন অনেকটা উপকৃত হতে পারবেন। আপনার পরিবারে আজকে অকাঙ্খিত অতিথি এসে উপস্থিত হবে যা আপনাকে বেদনা দিতে পারে। আজ আপনি শুভ রং হিসেবে নীল রঙ ধারণ করুন।

মীন – সন্তানের সঙ্গে আজকে আপনি মনোমালিন্য জড়িয়ে যাবেন। আপনার সন্তানদের আপাতত আপনাকে রাগান্বিত করবে। স্ত্রীর সঙ্গে অথবা স্বামীর সঙ্গে অযথা কলহে জড়িয়ে যাবেন। একাধিক চিন্তা আজকে আপনার মনকে চঞ্চল করে তুলবে। পিতা-মাতার স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা করবেন। আপনি উচিত নিয়মিত যোগাভ্যাস করা। শুভ রঙ হিসেবে গ্রহণ করুন সবুজ এবং হলুদ।

Anirban Kundu

Published by
Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026