পলিটিক্স

দিলীপ ঘোষ গবেট, মাথামোটা, ‘বুড়ো ভামের দল’ প্রসঙ্গে দিলীপকে পাল্টা সৌগত

এবার দিলীপ ঘোষকে সরাসরি আক্রমণ করলেন সাংসদ সৌগত রায়। এদিন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষকে আক্রমণ করে সৌগত রায় বললেন, দিলীপ ঘোষ মাথামোটা। বুড়ো ভামের দল, এই মন্তব্যের পাল্টা রাজ্য বিজেপির সভাপতি কে কটাক্ষ করলেন সৌগত। পাশাপাশি তিনি মুখ খুললেন শুভেন্দু ইস্যুতেও।

শুভেন্দু অধিকারীর মন্ত্রী পদ ত্যাগের পর থেকে তৃণমূল এবং বিজেপির মধ্যে লড়াই কয়েকগুণ বেড়ে গিয়েছে। লাগাতার একে অন্যকে আক্রমণ করে চলেছেন দুই দলের নেতারা। মঙ্গলবার সকালে শাসক দল এবং নেতাদের বিরুদ্ধে মেদিনীপুরের সাংসদ বলেছিলেন,”তৃণমূল বুড়ো ভামের দলে পরিণত হয়েছে। তৃণমূলের যারা নেতা ছিলেন তারা ইতিমধ্যেই দল ছেড়ে পালিয়েছেন অথবা চুপ করে গিয়েছেন। যাদের কোথাও জায়গা নেই তারাই এখন এই দলে পড়ে রয়েছেন।”

এদিন দিলীপ ঘোষের এই মন্তব্যে সরাসরি ইঙ্গিত ছিল সৌগত রায় এর দিকে। তাই এই মন্তব্যের পাল্টা সৌগত রায় বললেন,” দিলীপ ঘোষ গবেট আর মাথা মোটা। উনি অর্ধশিক্ষিত, আইটিআই পাস। উনাদের বুড়ো, বাচ্চা কেউ নেই। ওনাদের সব গবেট।”

আবার শুভেন্দু প্রসঙ্গে প্রশ্ন করা হলে সৌগত রায় বললেন,” শুভেন্দু এখনো পর্যন্ত দলেই আছে। মধ্যস্থতার জন্য এখনো চেষ্টা করা হচ্ছে।” প্রসঙ্গত এদিন প্রশান্ত কিশোর, শুভেন্দু অধিকারী, অভিষেক বন্দ্যোপাধ্যায় একসাথে একটি বৈঠক করেছেন। বৈঠকে উপস্থিত ছিলেন তৃণমূল নেতা সুদীপ বন্দ্যোপাধ্যায়। জানা যাচ্ছে, এই বৈঠক সফল হয়েছে এবং সৌগত রায় বলেছেন, “সমস্ত সমস্যা মিটে গেছে। শুভেন্দু এখনো দলেই আছে।”

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026