এদিন মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করলেন ফুরফুরা শরীফের পীরজাদা ত্বহা সিদ্দিকী। বিধানসভা ভোট একেবারে সামনে। তাই বর্তমানে ত্বহা এবং মমতার এই বৈঠক নিয়ে নতুন করে জল ঘোলা শুরু হয়েছে রাজ্য রাজনীতি মহলে।
এদিন প্রতিনিধি দল নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে নবান্নের বৈঠক করতে আসলেন ত্বহা। তিনি এদিন মমতা বন্দ্যোপাধ্যায় কে একটি স্মারকলিপিও জমা দিয়েছেন। তাতে মুসলিমদের বিভিন্ন দাবি দাওয়ার কথা উল্লেখ করা রয়েছে বলে জানা গিয়েছে। তিনি অভিযোগ করেছেন, হাসপাতাল তৈরি হয়েছে কিন্তু তা এখনো চালু হয়নি। পানীয় জল সকলে ঠিক সময় পাচ্ছে না। এই কাজ তাড়াতাড়ি সম্পন্ন করতে হবে। এর পাশাপাশি তিনি দাবি রেখেছেন, হাই ড্রেনের ব্যবস্থা, শাইনেজ গেট নির্মাণ ইত্যাদি অত্যন্ত তাড়াতাড়ি করতে হবে।
বিধানসভা ভোট একেবারে সামনে। এই মুহূর্তে বাংলা রাজনীতিতে অন্যতম বড় প্রশ্ন হল বাংলা সংখ্যালঘু ভোট ব্যাংক কার দিকে যাবে। ইতিমধ্যেই আসাদুদ্দিন ওয়াইসি ঘোষণা করে দিয়েছেন তাঁর দল অর্থাৎ এআইএমআইএম পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনে লড়তে আসবে। এর আগে বাংলার সংখ্যালঘু ভোটের সিংহভাগ যেত সিপিএমের দিকেই ।
কিন্তু পরবর্তীতে পালাবদলের পরে, সংখ্যালঘুদের ভরসা হয়ে দাঁড়ান মমতা বন্দ্যোপাধ্যায়। তবে এবারে মমতার সংখ্যালঘু ভোটব্যাংকে হাত দিতে আসছে মিম। আবার বাংলা সংখ্যালঘু ভোটের গতিপ্রকৃতি বর্তমানে বেশ কিছুটা অন্যরকম। রাজনৈতিক মহলের দাবি, ফুরফুরা শরীফের পীরজাদা ত্বহা সিদ্দিকীর সঙ্গে সমস্ত রাজনৈতিক দলের খাতির বেশ ভালো। কারণ ওই সংখ্যালঘু ভোট ব্যাংক। এই কারণে ২১ নির্বাচনের কিছুদিন আগেই মমতা এবং ত্বহা সিদ্দিকীর এই বৈঠক অত্যন্ত প্রাসঙ্গিক হয়ে উঠেছে। তবে এখনো পর্যন্ত জানা যায়নি, ত্বহা নিজে এসেছেন নাকি মমতা ডেকে পাঠিয়েছিলেন।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…