পলিটিক্স

আগে নিজের চেয়ারের সম্মানটা রাখুন, কৃষি বিল প্রসঙ্গে প্রধানমন্ত্রীকে কটাক্ষ মমতার

কৃষি আইনের বিরোধিতা করে সারাদেশে ঝড় উঠেছে। কেন্দ্রীয় শ্রমিক সংগঠন গুলির ধর্মঘটে উত্তাল সারাদেশ। তাদের প্রধান দাবি ছিল, এই কৃষি আইন প্রত্যাহার করা। এদিন রাজ্যসভায় কৃষি বিল পাস হওয়ার পরে কেন্দ্রের তীব্র সমালোচনা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একুশের বিধানসভা ভোটের আগে, এই কৃষি আইন কে ইস্যু করতে চাইছে তৃণমূল কংগ্রেস। এই কৃষি আইনের বিরোধিতা করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে তোপ দাগলেন মমতা।

মঙ্গলবার নবান্ন থেকে তিনি সরাসরি আক্রমণ করলেন নরেন্দ্র মোদিকে। তিনি বললেন,”প্রধানমন্ত্রীকে বলবো, আপনার চেয়ারের সম্মানটা রাখবেন। কৃষক বিলের কারণে কৃষকদের কাছ থেকে অধিকার কেড়ে নেওয়া হয়েছে। ” এছাড়াও তিনি বললেন,”কেউ কেউ আসবে যারা সব কিছু লুটে নিয়ে যাবে। কেন্দ্রীয় সরকার ভ্যাকসিন নিয়ে কোনো উদ্যোগ নিচ্ছে না কেন।” করোনা ভ্যাকসিন নিয়ে এদিন কেন্দ্রকে তোপ দাগলেন মমতা। একইসঙ্গে তিনি আরো বললেন,”আমাদের কৃষক ভালো থাকুক এটা আমরা চাই। রাজীব গান্ধী এর থেকে বেশি আসন নিয়ে সরকার গড়েছিলেন। কিন্তু তারা কোনদিন এই কাজ করেননি।”

একইসঙ্গে মমতা বললেন,”যারা বিজেপিতে আগে থেকে আছেন তারা কৃষক বিরোধী এই ধরনের কাজ কোনদিন সমর্থন করতেন না। আর এখন তারাই এই বিল নিয়ে এসেছেন।” প্রসঙ্গত, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হুংকার দিয়েছিলেন, কৃষি আইন বাতিল করার জন্য তৃণমূল সরকার দিলি অব্দি যাবে। মমতা কেন্দ্রের বিরুদ্ধে সুর চড়িয়ে আরো বলেন,”কেন্দ্রীয় সরকার কৃষকদের রোজগার দ্বিগুণ করার প্রতিশ্রুতি দিয়ে ব্যর্থ হয়েছেন। আর এই কৃষি আইন কৃষকদের সব কিছু লুটে নেবে।”

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026