জ্যোতিষ

Horoscope: আজ ৩১শে অক্টোবর, কোন কোন রাশিতে শুভ যোগ রয়েছে

আজ ৩১শে অক্টোবর (১৩ই কার্তিক) রবিবার রাশি অনুযায়ী জেনে নিন কেমন কাটবে আজকের দিনটি।

মেষ (ARIES) : আজকের দিনটি আপনার জন্য মধ্যম থাকবে। মানসিক ভারসাম্য ধরে রেখে কাজে এগিয়ে যান। আজ তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানানোর জন্য উপযুক্ত নয়। সময় নিয়ে ধীরে কাজে এগোন।

বৃষ (TAURUS): আপনার বাড়িতে আজ অতিথি সমাগম হতে পারে। নিজ স্বাস্থ্যের প্রতি ধ্যান দিন। নেশা জাতক জিনিস থেকে দূরে থাকুন। গান বাজনা সংক্রান্ত কাজে আজ আপনার মনোনিবেশ হবে। দূরের বন্ধুর জন্য আজ আপনার মনে স্মৃতি তাড়া করতে পারে। এছাড়া, অর্থভাগ্য আপনার জন্য আজ শুভ, যারা অর্থ ধার নিয়েছিল তারা আজ আপনার টাকা ফেরত করতে পারে ।

মিথুন (GEMINI): আজ আপনার দীর্ঘদিনের আশা আকাঙ্খা পূরণ হতে চলেছে। ব্যবসায়িক ভাগ্য ভালো। অর্থ উপার্জন হতে চলেছে দিনের প্রথম ভাগ থেকে। পারিবারিক অশান্তি আজ চলতেই থাকবে, নিজ ভাষায় উপর নজর রাখুন, ধৈর্যের সঙ্গে কাজ করতে হবে আপনাকে।

কর্কট (CANCER): আজকের দিনটি মধ্যম কাটলেও, যারা ব্যবসার সঙ্গে যুক্ত তাদের জন্য আজকের দিনটি অভূতপূর্ব সাফল্যের মধ্যে দিয়ে যেতে চলেছে। আপনার দিনটি এমনিতে আজ আমোদ প্রমোদ ও বিনোদনের মধ্যে দিয়েই কাটবে, নিকট মানুষের শরীরে প্রতি নজর রাখুন, সর্বোপরি দিনটি আপনার আনন্দেই কাটবে।

সিংহ (LEO): পারিবারিক অশান্তি হোক বা একান্ত ব্যাক্তিগত সমস্যা আজ সোনার ধৈর্যের পরীক্ষা নেবে। দিনের শুরুটা আনন্দের সঙ্গে কাটাতে পারলেও, সন্ধ্যার পর থেকে সমস্যা তৈরি হতে পারে। অর্থ খরচের দিকে সাবধান হন। পরিবারে কাছের মানুষের স্বাস্থ্য নিয়ে সচেতন থাকুন।

কন্যা (VIRGO): আর্থিক লেনদেন নিয়ে সচেতন হন। পরিবারের কারোর থেকে সুসংবাদ পেতে পারেন। আপনারা যারা শিল্প সংক্রান্ত কাজে যুক্ত, তাদের জন্য ভালো সংকেত আসতে চলেছে। শরীর আপনার আজ বেশ চনমনে ও মন ফুরফুরে থাকবে।

তুলা (LIBRA): এই রাশির জাতক জাতিকদের জন্য আজকের দিনটি বিশেষ সুবিধার নয়। পারিবারিক অশান্তি থেকে মনের কষ্ট আপনাকে আজ গ্রাস করবে। অর্থ ভাগ্য মধ্যম। দিনের শুরু আজ একাকীত্বের মধ্যে দিয়ে কাটলেও বিকের পর বন্ধু সমাগম হবে এবং পজিটিভ এনার্জি ফিরে পাবেন।

বৃশ্চিক (SCORPIO) : আজকের দিনটি আপনি প্রাণায়াম বা যোগা দিয়ে শুরু করতে পারেন। আপনি যদি বিবাহিত হয়ে থাকেন তবে শ্বশুর বাড়ির তরফ থেকে আর্থিক সাহায্য পেতে পারেন। সন্ধ্যার পর লং ট্যুরে যেতে পারেন। সন্তান ভাগ্য শুভ।

ধনু (SAGITTARIUS): পদোন্নতির বিশেষ সুযোগ রয়েছে। দিনের শুরুতে আজ আপনার ঘরে বিশেষ অতিথি আসতে পারে। অর্থভাগ্য মধ্যম হলেও কায়িক পরিশ্রম বাড়বে। যারা ব্যবসা করছেন তাদের জন্য আজকের দিনটি উত্তম। ক্ষুদ্র ব্যবসায়ীরা লাভের মুখ দেখবেন।

মকর (CAPRICORN): আজ আপনি দান ধ্যান করতে পারেন। আপনার অর্থভাগ্য আজ শুভ। নতুন পোশাক বা নতুন ধাতু কিনতে পারেন। দূরের কোনো অতিথি আপনার বাড়িতে আচমকা আসতে পারে। খাওয়া ও পানীয়র ব্যাপারে সংযত হন।

কুম্ভ (AQUARIUS): আজ আপনার বাড়িতে নতুন কাজের সূচনা হতে পারে। কাজের ইচ্ছা আপনাকে বাড়তি লাভের সুযোগ করে দিতে পারে। শরীর নিয়ে সচেতন থাকুন।পরিমিত আহার ও নিদ্রা নিন। আপনার সন্তান ভাগ্য শুভ।

মীন (PISCES): আর্থিক যোগ মন্দ থাকলেও প্রেমের জন্য আজকের দিন সেরা। মনের কথা মুখে আনুন। নতুন পরিকল্পনা করার সেরা সময় আজ। পরিবারের প্রতি ধ্যান দিন। স্বাস্থ্য ভালো যাবে, বন্ধুভাগ্য শুভ।

John Fabian

Published by
John Fabian

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026