জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক ‘করুণাময়ী রানী রাসমণি’-তে রানীমার পুত্রসম জামাতা মথুরবাবুর মৃত্যু হয়েছে অনেক আগেই। কিন্তু এবার তিনি দেখা দিতে চলেছেন স্টার জলসার পর্দায়। সঙ্গী প্রথমা কাদম্বিনী। হেঁয়ালিটা ভেঙে এবার বলা যাক। স্টার জলসায় আবারও ফিরতে চলেছেন গৌরব চট্টোপাধ্যায় (Gourab Chatterjee) ও শোলাঙ্কি রায় (Solanki Roy)।
চলতি বছরের ডিসেম্বর মাসে স্টার জলসায় আসতে চলেছে নতুন ধারাবাহিক ‘গাঁটছড়া’। স্নিগ্ধা বসু (Snigdha Basu) ও সানি ঘোষ (Sunny Ghosh) প্রযোজিত ধারাবাহিক ‘গাঁটছড়া’-য় এই প্রথমবার জুটি বাঁধতে চলেছেন গৌরব ও শোলাঙ্কি। স্নিগ্ধা জানিয়েছেন, গৌরব ও শোলাঙ্কি ছাড়াও ‘গাঁটছড়া’-য় অভিনয় করছেন অনিন্দ্য চট্টোপাধ্যায় (Anindya Chatterjee) ও শ্রীমা ভট্টাচার্য (Shreema Bhattacharya)। তার সাথেই স্নিগ্ধা ও সানির সংস্থা অ্যাক্রোপলিস উপহার দিতে চলেছে এক নতুন মুখ যার নাম রিয়াজ (Riaz)। এই ধারাবাহিকের মাধ্যমে অভিনয়ে ডেবিউ করতে চলেছেন তিনি। ‘গাঁটছড়া’ পরিচালনা করছেন সৌমেন হালদার (Soumen Halder)।
তবে ‘গাঁটছড়া’ তো বিয়ের মন্ডপে বাঁধা হয়। কিন্তু প্রযোজনা সংস্থা অ্যাক্রোপলিসের তরফে জানানো হয়েছে, বিয়ে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে চলেছে এই ধারাবাহিকে। কথায় আছে, ঈশ্বর জানেন কার সাথে কার গাঁটছড়া বাঁধা হবে। সেই কথা মাথায় রেখেই ধারাবাহিকের নাম ‘গাঁটছড়া’। অ্যাক্রোপলিসের আরও একটি ধারাবাহিক ‘মন ফাগুন’-এর টিআরপি যথেষ্ট ভালো। স্নিগ্ধার মতে, ভালোবাসা কখনও পুরানো হয় না। সম্পর্কের যেকোন স্তর সবসময়ই জনপ্রিয়তা পায়। দর্শকদেরও পছন্দ সম্পর্কের গল্প। তাই তাঁদের চাহিদা মাথায় রেখেই আসতে চলেছে ‘গাঁটছড়া’।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…