মেষ – এই রাশির যে সমস্ত জাতক-জাতিকারা ব্যবসার সঙ্গে যুক্ত রয়েছেন তাদের আজকের দিনটি মিশ্র কাটবে। আয়ের থেকে ব্যয় অধিক হতে পারে আজ আপনার। যারা চাকুরিপ্রার্থী তাদের ক্ষেত্রে নতুন চাকরির যোগাযোগ ব্যবস্থা রয়েছে। আজ আপনার সন্তানরা আপনার থেকে দামি কোন জিনিস কেনার জন্য বায়না করবে। হয়তো আপনি দিতে সমর্থ হবেন সে জন্য আপনার অর্থব্যয় আজকে অধিক পরিমাণে হবে। বৈবাহিক জীবন সুখের হয়ে উঠবে, আপনার সঙ্গিনী অথবা সঙ্গী আজকে আপনার প্রতি রোমান্টিক হয়ে উঠবে। আপনার জন্য আজকের শুভ রং হল লাল।
বৃষ – হয়তো আজকে পুরনো কোন কাগজ খুঁজবেন কিন্তু কিছুতেই তা খুঁজে পাবেন না। যারা চাকরির সন্ধান করছেন তাদের মধ্যে একটা উৎকণ্ঠা বোধ কাজ করবে। আপনার মনে আজ সংশয় দানা বাঁধবে। চাইলে আপনি আপনার মন পরিবর্তন করতে পারেন, যদি আপনি চাকুরীতে অসমর্থ হন তবে ব্যবসার দিকে ঝুঁকতে পারেন। আপনার পিতা মাতা আজ আপনার প্রতি সদয় হবে, তারা আপনার কাজের গুরুত্ব আজকে দেবে। আপনার স্ত্রী বিকেলের পর থেকে আপনার প্রতি রোমান্টিক হয়ে উঠবে। এমনকি আপনাদের ভ্রমণযোগ রয়েছে। আপনার জন্য আজকে শুভ রং হল নীল।
মিথুন – আজ আপনার প্রেমের দিন। আজ হয়তো আপনার ছোটবেলার সঙ্গী অথবা সঙ্গিনীর সঙ্গে দেখা হয়ে যেতে পারে। আপনার মনের মধ্যে যদি কোন মনের মানুষ থেকে থাকে তাকে আজকে আপনার মনের কথা খোলসা করে দিন। আগামীর কথা না ভেবে আজকে আপনি আপনার মনের কথা প্রকাশ করতে পারেন। হয়তো আপনার প্রেমিক বা প্রেমিকা আপনাকে প্রত্যাখ্যান করল না। আজকের দিনটি আপনার ভীষণভাবে পজিটিভ এনার্জি মধ্যে দিয়ে কাটবে। হঠাৎ করে অর্থ প্রাপ্তির যোগ রয়েছে। আপনি যদি বিবাহিত হয়ে থাকেন তবে আপনার সঙ্গী অথবা সঙ্গিনীর সঙ্গে নতুন কোনো সিদ্ধান্ত নিয়ে আলোচনা করতে পারেন। আজকের জন্য আপনার শুভ রং হলুদ।
কর্কট – আপনার মধ্যে আজকে কাজের বিপুল উদ্দমতা থাকবে কিন্তু আপনার শরীর আজকে আপনার সঙ্গ দেবে না। আপনি আজ সারাদিন ক্লান্তি বোধ করবেন। আপনার যদি সর্দি-কাশি অথবা ঠান্ডা লাগার প্রবণতা থেকে থাকে তবে এখন থেকেই সাবধান হোন। মনের ক্লান্তি অথবা শরীরের ক্লান্তি দূর করার জন্য আপনি যোগাভ্যাস করতে পারেন। আজকের জন্য আপনার শুভ রং হলো লাল। সম্ভব হলে স্নানের পর থেকে লাল রংয়ের পোশাক পরিধান করে থাকুন।
সিংহ – আজ আপনার বাড়িতে আত্মীয় সমাগম হবে। পুরনো বন্ধু আগমন ঘটবে। আত্মীয়রা আজকে আপনাকে নিয়ে গর্ব অনুভব করবে। তবে আজ আপনার বন্ধুরা আপনার থেকে এমন কিছু চাইবে যা আপনি দিতে পারবেন না। বন্ধুপ্রীতির ফলে আজকে আপনার অর্থব্যয় সম্ভাবনা বেশি আছে। বৈবাহিক জীবন আপনার মধুর নাও হতে পারে। সুখী জীবনের স্বার্থে নিজের একগুঁয়েমি দূর করুন। সাদা রংয়ের পোশাক পরিধান করুন এবং এটি আপনার জন্য আজকে শুভ।
কন্যা – আজ আপনার আয়ের থেকে ব্যয়ের সম্ভাবনা বেশি। ব্যবসায় অগ্রগতি সেভাবে আজকে আপনার হবে না। চাকরিজীবীদের জন্য আজকের দিনটি শুভ। নতুন কাজের যোগাযোগ হয়ে উঠতে পারে। যারা ইন্টারভিউ দিয়েছেন তারা নতুন কাজের সুযোগ পেতে পারেন। আপনি আপনার পিতা-মাতার স্বাস্থ্যের উপর নজর দিন। আপনার পিতা মাতা কিসে খুশি থাকে সেই ব্যাপারে বিশেষভাবে মন দিন। সম্ভব হলে নিজের জন্য সময় বের করুন এবং যোগাভ্যাস করুন। আজকের জন্য আপনার শুভ রং হলো সাদা।
তুলা – আপনি আজ অকারণে আপনার প্রতিবেশীর সঙ্গে ঝগড়ায় জড়িয়ে যেতে পারেন। আজকে আপনার মান-সম্মান নিয়ে ছিনিমিনি খেলা হবে। আপনার পরিবারের লোকজনেরা আজ আপনার বিরুদ্ধে চলে যেতে পারে। তবে আপনার স্ত্রী অথবা স্বামী আপনার প্রতি সদায় থাকবে। আপনি আপনার সমস্যা আপনার মনের মানুষের সঙ্গে শেয়ার করতে পারেন। বিদ্যার্থীদের জন্য আজকের দিনটি মধ্যম। যারা উচ্চশিক্ষার জন্য আগ্রহী তাদের আরও মনোযোগ বাড়াতে হবে। আজ আপনার জন্য শুভ রং হলো সবুজ।
বৃশ্চিক – চোখ কান খোলা রেখে পথে যাতায়াত করুন। আজ আপনার মাথার উপরে ফাড়া রয়েছে। পথ দুর্ঘটনা হওয়ার সম্ভাবনা রয়েছে। ট্রাফিক সিগনাল মেনে চলুন। যদি আপনার হাতপাকা না হয় তবে গাড়িতে হাত দেবেন না। হাটুন হাঁটা স্বাস্থ্যের পক্ষে ভালো। সম্ভব হলে আজকে আপনি হনুমানজির উপাসনা করতে পারেন। হনুমান চল্লিশা পড়ুন। আপনি বিপদ থেকে উদ্ধার করতে পারেন। আপনার প্রিয় মানুষের সঙ্গে বিশেষ কিছু কারণে বিবাদ সৃষ্টি হতে পারে। মাথা ঠাণ্ডা রাখুন। আপনার জন্য আজকে শুভ রং হলো কমলা।
ধনু – আপনার স্ত্রী অথবা স্বামীর সঙ্গে আজকে আপনি চরম বিবাদে জড়িয়ে যেতে পারেন। আপনার ঘনিষ্ঠ কেউ আপনাকে আজকে হতাশ করে দিতে পারে। হয় কেউ আজকে আপনাকে আঘাত করবে অথবা আপনি নিজেই নিজেকে শারীরিক ও মানসিকভাবে আঘাত দিয়ে ফেলতে পারেন। যেকোনো সিদ্ধান্ত নেওয়ার আগে শান্ত হোন ও ধীর-স্থিরভাবে চিন্তা ভাবনা করুন। বিদ্যার্থীদের জন্য আজকের দিনটি অতি উত্তম। নতুন কোনো সুখবর পাওয়ার সম্ভাবনা রয়েছে। শৈল্পিক ক্ষেত্রে আপনার অগ্রসরতা বৃদ্ধি পাবে। ব্যবসায়ীদের জন্য আজকের দিনটি মিশ্র। আপনি সম্ভব হলে আজকে হনুমান চালিশা পাঠ করতে পারেন। আপনার জন্য শুভ রং হলো সাদা।
মকর – আজ আপনার বাড়িতে পারিবারিক কলহ বৃদ্ধি পাবে। স্ত্রীর সঙ্গে অথবা স্বামীর সঙ্গে মতানৈক্য তৈরি হতে পারে। আপনার বিশেষ কিছু খুব ভা আজকে আপনার জীবনের অন্তরায় হয়ে দাঁড়াবে। আপনার সন্তানেরা আজকে আপনার অবাধ্য হতে চাইবে কিন্তু আপনি তাদের ওপরই শাসন করতে চাইবেন। আপনার মনের মধ্যে আজকে মানসিক অশান্তি চলবে, যার দরুন আপনি আপনার বসের কাছ থেকে আজকে শাস্তি পেতে পারেন। আপনি আপনার দিনটিকে পজেটিভ মরে আনতে পারেন, আমি যদি হনুমান চালিশা পাঠ করেন। আপনার জন্য আজকে শুভ রং হলো সবুজ।
কুম্ভ – বিদ্যার্থীদের জন্য আজকের দিনটি খুবই শুভ। জোড়া কলা ও সংস্কৃতি বিষয়ে আগ্রহী তাদের জন্য আজকের দিনটি অগ্রগতির মধ্য দিয়ে কাটবে। আপনি আজ নতুন কোন কাজের সুযোগ পেতে পারেন। হয়তো আপনি সঙ্গীতচর্চা অথবা নৃত্য অনুশীলনের জন্য কোন স্কুলে ভর্তি হতে পারেন। বৈবাহিক জীবন শুভ। আজকে আপনি আপনার সঙ্গী অথবা সঙ্গিনীর সঙ্গে চরম সন্ধ্যা কাটাতে পারেন। আপনি আপনার দিনটিকে রঙিন করে তুলতে পারেন যদি আপনি আজ নীল অথবা সিলভার রঙের পোশাক পরিধান করেন।
মীন – স্বাস্থ্য বিষয়ে সচেতন হোন। আপনার পুরনো বা গোপন কোনো রোগ থাকলে তা আজকে মাথাচাড়া দিয়ে উঠতে পারে। আজ আপনি সারাদিন শরীরে পীড়া অনুভব করবেন। যারা ইতিমধ্যে বাতের বেদনায় কষ্ট পাচ্ছেন তাদের কষ্ট পাওয়ার দিনটি আছে আরো বাড়বে। আজকে আপনি আপনার সঙ্গী অথবা সঙ্গিনীকে একটু সময় দিতে পারবেন না। আপনার হতাশ মনোভাব আপনার সঙ্গীর মনে দুঃখ আনবে। আপনি সুস্বাস্থ্যের অধিকারী হয়ে উঠতে পারেন যদি আপনি নিয়ম করে আপনার দিন যাপন করেন। সম্ভব হলে আজ হনুমান চালিশা পাঠ করুন। আপনার জন্য আজকে শুভ রং হলো কমলা।
The milestone 50th season of Survivor is almost here, and host Jeff Probst is weighing…
Netflix’s The Night Agent wrapped up Season 3 with a surprisingly optimistic ending for Peter…
The Berlinale Film Festival witnessed history this week as River Dreams, the first Kazakh documentary…
Princess Cruises has raised a glass to history, officially breaking a GUINNESS WORLD RECORDS™ title…
Hundreds of fans lined up in Manchester on Sunday after the Foo Fighters announced a…
Hollywood and British talent will converge on London’s Royal Festival Hall this Sunday for the…