জ্যোতিষ

Horoscope: আজ ৩রা সেপ্টেম্বর, কোন কোন রাশির সময় ভালো যাবে না

আজ ৩রা সেপ্টেম্বর (১৭ই ভাদ্র) শুক্রবার রাশি অনুযায়ী জেনে নিন কেমন কাটবে আজকের দিনটি

মেষঃ আজ আপনার দিনটি খুব একটা সুখকর নয়। কোনো কারণে মনমরা থাকার সম্ভাবনা আছে। সব কাজেতেই উদাসীন হতে পারেন। মন শান্ত রেখে প্রতিদিন যোগাভ্যাস করুন।

বৃষঃ আজ আপনি ভালো কাজের জন্য প্রবীণ মানুষের কাছ থেকে আশীর্বাদ লাভ করবেন। ইতিবাচক ভাবনা চিন্তা নিয়ে সময় কাটান। দিনটি বেশ ভালোই কাটবে।

মিথুনঃ আজ আপনি কোনো নিয়ম ভাঙার জন্য টাকা ফাইন হতে পারে। দেখে শুনে কাজ করুন। সাবধানে চলা ফেরা করুন। দিনটি খুব একটা ভালো নাও যেতে পারে।

কর্কটঃ আজ ব্যবসায়ীদের জন্য দিনটি বেশ শুভ। ব্যবসায়ের পরিধি বাড়তে পারে। ব্যবসার কাজে উন্নতি হতে পারে। ব্যবসার অংশীদারিতে লাভ হতে পারে। মন দিয়ে কাজ করুন।

সিংহঃ আজ আপনি শারীরিক ভাবে অসুস্থ থাকতে পারেন। রক্তপাতের সম্ভাবনা আছে। নিজের প্রতি যত্নশীল হন। ঠিক করে পথ্য নিন। দিনটি খুব একটা মধুর যাবেনা।

কন্যাঃ আজ আপনার কাছের কোনো মানুষের সাথে কোনো কিছু মতবিরোধ হতে পারে। মাথা ঠান্ডা রাখার চেষ্টা করুন। সব অশান্তি মিটিয়ে নেওয়ার চেষ্টা করুন।

তুলাঃ আজ আপনার বেশ সুখকর হবে। দীর্ঘদিন অসুস্থ থাকলে আজ সুস্থ হয়ে উঠতে পারেন। আজ চিকিৎসায় সাফল্য পাওয়ার সম্ভাবনা আছে। নিজের প্রতি যত্নশীল হন।

বৃশ্চিকঃআজ আপনি অত্যধিক মানসিক চাপে সঠিক সিদ্ধান্ত নিতে ব্যর্থ হতে পারেন। বড় কাজে হাত দেওয়ার আগে অবশ্যই পরিবারের সঙ্গে আলোচনা সেরে নিন।

ধনুঃ আজ আপনার ন্যর্যপ্রাপ্তিতে কোনো বাধা আসতে পারবেনা। বঞ্চিত নিজের জিনিস থেকে বাদ হওয়া। মন শক্ত করুন। মাথা ঠান্ডা রেখে কাজ করুন।

মকরঃ আপনার বাড়ি থেকে কিছু জিনিস চুরি হতে পারে। রাস্তাতে পকেটমারের সম্ভাবনা আছে। সাবধানতা অবলম্বন করুন। রাস্তা দিয়ে দেখে শুনে হাঁটা চলাচল করুন।

কুম্ভঃ আজ আপনার ভালোবাসার মানুষের প্রতি আকর্ষণ বাড়তে পারে। সঙ্গীকে পর্যাপ্ত সময় দিন। দাম্পত্য সুখ সুখকর হবে। সঙ্গীর সাথে দিনটি বেশ ভালোই কাটবে ।

মীনঃ আপনি আগে কোনো কাজে একাধিকবার ব্যর্থ হলে ভেঙে না পড়ে মনে আশা রাখুন। নতুন করে কাজ শুরু করার চেষ্টা করুন আজকের দিনটি আপনার জন্য শুভ।

Pritisha Dey

Published by
Pritisha Dey

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026