বলিউড

Shaadi Fixed: ডিসেম্বরেই বিয়ের পিঁড়িতে বসছেন ক্যাট-ভিকি

বলি টাউনের অন্যতম চর্চিত জুটি বললে এই নামটি আগে আসবে। হ্যাঁ ঠিক ধরেছেন ক্যাটরিনা কাইফ ও ভিকি কৌশলের কথা বলছি। এই দুই তারকার ঘনিষ্ঠতা নিয়ে হামেশাই নানান গুঞ্জন শোনা যায় বলি পেজ থ্রিয়ের পাতায়। তবে কখনোই নিজেদের প্রেমের কথা কখনো প্রকাশ্যে আনেননি। বরাবর নিজেদের সম্পর্ক নিয়ে স্পিকটি নট। অবশ্য মাস কয়েক আগে হর্ষবর্ধন কাপুর এই সম্পর্কে শিলমোহরও দিয়েছিলেন।

কিছুদিন আগে হঠাৎ করে শোনা যায় চুপিচুপি এই জুটি নিজেদের বাগদান পর্ব সেরে ফেলেছেন। ভিকি কৌশল ও ক্যাটরিনা কাইফের একটি ছবি ভাইরাল হয় নেট দুনিয়াতে। যেখানে দেখা যাচ্ছে লাল লেহেঙ্গায় সেজেছেন ক্যাটরিনা কাইফ আর, সাদা শেরওয়ানি পরেছেন ভিকি কৌশল। ব্যস চাউর হয়ে যায়, ভিকি-ক্যাটের বাগদান হয়ে গেল। পরে জানা যায়, সে ছবি বহু পুরনো। আজকাল বলিউডের যে কোনও পার্টিতে একসঙ্গে হাজির হন তাঁরা। ছুটি কাটাতে দেশের বাইরেও যান একসঙ্গেই। তবে সম্পর্ক নিয়ে স্পিকটি নট। হ্যাঁ বা না, বলেন না কিছুই। 

বাগদানের খবর মিথ্যে হলেও এখন বলিপাড়াতে কান পাতলে শোনা যাচ্ছে, চলতি বছরের ডিসেম্বরেই নাকি বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন এই তারকা জুটি। এমনকি দুই পরিবারের মধ্যে বিয়ে নিয়ে সব কথাও হয়ে গিয়েছে। এমনকি এই জুটির ডেস্টিনেশন ম্যারেজের ঠিকানা ও ঠিক হয়ে গিয়েছে। প্রিয়াঙ্কা চোপড়া আর নিক জোনাসের মতো এই জুটিও উদয়পুরের বিলাসবহুল প্যালেসে বিয়ে করবেন। ইতিমধ্যে নাকি সেই প্যালেস বুকিং নিয়ে কথা বলছেন তাঁরা। সব নাকি একদম তৈরি।

জানা গিয়েছে এই বছর ডিসেম্বর মাসেএ দ্বিতীয় সপ্তাহেই নাকি সাত পাকে বাঁধা পড়বেন তাঁরা। সেই বিয়েতে থাকবেন দুজনের ইন্ডাস্ট্রির কিছু কাছের বন্ধু সঙ্গে পরিবারের লোকজন। পরে মুম্বইতে ফিরে আবার হবে জমজমাটি রিসেপশন। বিয়ের পোশাক নিয়ে মনীশ মলহোত্রার সঙ্গেও কথা নাকি একপ্রকার ফাইনাল হয়ে গিয়েছে। এখন শুধু তাই সময়ের অপেক্ষা বছর শেষে এক বিটাউনের হেভি ওয়েট কাপলের বিয়ের। ফের একটি বিগ ফ্যাট ওয়েডিং দেখতে চলেছে বলিউড।

উল্লেখ্য, বিয়ে ডিসেম্বরে হলে দুজনই এখন নিজেদের কাজ নিয়ে বেশ ব্যস্ত হয়ে পড়েছেন। খুব শীঘ্রই ক্যাটরিনাকে দেখা যাবে অক্ষয় কুমারের সঙ্গে ‘সূর্যবংশী’ ছবিতে। এছাড়া তাঁকে দেখা যাবে ঈশান খট্টর ও সিদ্ধার্থ চর্তুবেদীর সঙ্গে ‘ফোন ভুত’ ছবিতে। এর মধ্যে ভাইজানের বিপরীতে টাইগার ৩ এর শ্যুটিং শুরু করে দিয়েছেন। অন্যদিকে ভিকি ব্যস্ত আছেন ‘অশ্বথনামা’, ‘সর্দার উদ্যাম সিঙ্গ ও স্যাম বাহাদুর’ ছবির কাজ নিয়ে।

Pritisha Dey

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026