আজ ৪ঠা জুলাই (১৯ শে আষাঢ়) রবিবার রাশি অনুযায়ী জেনে নিন কেমন কাটবে আজকের দিনটি।
মেষঃ আজ আপনার কাছের কোনো প্রিয় মানুষের সাথে মনোমালিন্য বা ছোট কিছু নিয়ে সমস্যা দেখা দিতে পারে। মাথা ঠান্ডা রেখে সব ঝামেলা মিটিয়ে নিন।
বৃষঃ চাকরি ও ব্যবসা উভয়ক্ষেত্রে আশাতীত লাভের সম্মুখীন হতে পারে। নতুন ব্যবসা শুরু করার দিনটি বেশ শুভ। ভালো কাজের জন্য প্রশংসা পেতে পারেন।
মিথুনঃ আজ আপনার কোনো প্রতিবেশির সাথে নানা ঝগড়া ঝামেলা হতে পারে। মাথা ঠান্ডা রেখে সব ঝগড়া ঝামেলা মিটিয়ে নেওয়ার চেষ্টা করুন। দিনটি খুব একটা ভালো যাবেনা।
কর্কটঃ আজ আপনার কোনো বিশেষ মেধা মানুষের সামনে প্রকাশ পেতে পারে। মন দিয়ে নিজের কাজ করুন। নিজের কার্যে সফলতা পেতে পারেন। দিনটি বেশ ভালোই যাবে।
সিংহঃ আজ আপনার রক্তে শর্করার পরিমাণ বৃদ্ধি হতে পারে। নিজের প্রতি যত্নশীল হন। বেশি মিষ্টি,আলু, ভাত জাতীয় খাবার থেকে দূরে থাকুন। ডাক্তারের পরামর্শ মতো কাজ করুন।
কন্যাঃ আজ আপনার রাজনীতিতে বেশ আগ্রহ হতে পারে। মন দিয়ে রাজনীতির কাজ কর্ম করুন। আজ আপনি রাজনৈতিক কার্যে বেশ সাফল্য পেতে পারেন। আজ দিনটি বেশ ভালোই কাটবে।
তুলাঃ আজ আপনার অফিসে কোনো সমস্যা দেখা যেতে পারে। দেখে শুনে কাজ কর্ম করুন। সবাইকে সহজে বিশ্বাস করবেননা। দিনটি খুব একটা সুখকর নয়।আ
বৃশ্চিকঃ আজ আপনি কোনো কারণে মানসিক আঘাত পেতে পারেন। অতৃপ্তি কিংবা অপূর্ণতা আপনার মনে হতাশা সৃষ্টি করতে পারে। পরিবারের সঙ্গে সময় কাটান।
ধনুঃ আজ আপনার দিনটি বেশ সুখকর হবে। আজ আপনার জন্য কোনো ভালো খবর আসার সম্ভাবনা আছে। মন দিয়ে নিজের কাজ করুন। দিনটি বেশ ভালোই যাবে।
মকরঃ আজ আপনার অফিসের কোনো কাজে বাধা আসতে পারে। ব্যবসার কোনো পরিকল্পনাতে বিঘ্ন ঘটতে পারে। মন দিয়ে কাজ করুন। দিনটি খুব একটা ভালো যাবেনা।
কুম্ভঃ আজ আপনি অম্ল সমস্যার ভুগতে পারেন। তেল মশলা যুক্ত খাবার এড়িয়ে চলার চেষ্টা করুন। কম তেল দেওয়া পাতলা ঝোল খান। প্রতিদিন নিয়ম করে যোগাভ্যাস করুন।
মীনঃ আজ আপনার কোনো কারণে মেজাজ বিগড়ে যাওয়ার সম্ভাবনা প্রবল। বাকবিতন্ডায় না জড়িয়ে ঠান্ডা মেজাজে সমস্যার সমাধান করুন। কারোর প্রতি অভদ্র আচরণ করবেন না
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…