বুধবার সকালে প্রয়াত হন মন্দিরা বেদীর (Mandira Bedi) স্বামী রাজ কৌশল (Raj Kaushal)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল মাত্র ৪৯ বছর। হার্ট অ্যাটাকের কারণেই মারা যান তিনি। চিকিৎসকের কাছে নিয়ে যাওয়ার সময়টুকু পাননি মন্দিরা।
ওইদিন দুপুরেই স্বামীকে নিয়ে শ্মশান ঘাটে যাত্রা করেন মন্দিরা। শেষকৃত্যের সময় সমস্ত নিয়ম একাই পালন করেন তিনি। মুখাগ্নি থেকে শ্মশান ঘাট যাত্রা পর্যন্ত যা যা নিয়ম আছে তার সবটাই নিজে দ্বায়িত্ব সহকারে পালন করেন। মনের সমস্ত আবেগকে সরিয়ে রেখে শেষ দ্বায়িত্ব নিজের হাতেই নিখুঁতভাবে সম্পন্ন করেন। কিন্তু, এতেও কিছু মানুষ সমালোচনা করতে ছাড়লেন না।
সোশ্যাল মিডিয়ায় মন্দিরা বেদীর স্বামীর মৃত্যুর সমস্ত আপডেট জনসাধারণ পাচ্ছেন। তাদের মধ্যে কেউ কেউ যেমন সমবেদনা জানিয়েছেন, কেউ কেউ আবার মন্দিরার পোশাক নিয়ে প্রশ্ন রেখেছেন এবং কু মন্তব্য করেছেন। কারোর কারোর দাবী, জিন্স ও সাদা টিশার্ট শেষকৃত্য করছেন মন্দিরা! পরনে সাদা শাড়ি নেই কেন? এছাড়াও মন্দিরার স্বামীর জন্য শেষকৃত্য নিয়ে কেউ কেউ বলেন, মেয়ে মানুষরা শ্মশান ঘাটে যায় না, তাহলে মন্দিরা কেন?
যেই নেট জনতা এই কথাগুলো লেখেন সোশ্যাল মিডিয়ায় তাদের উদ্দেশ্যে গায়িকা সোনা মহাপাত্র গর্জে উঠলেন। এদিন তিনি সোশ্যাল মিডিয়ায় লেখেন, “কিছু মানুষ এখনও মন্দিরা বেদীর পোশাক এবং স্বামী রাজ কৌশলের শেষকৃত্যে তাঁর অংশগ্রহণ নিয়ে মন্তব্য করে চলেছেন। এ সবে আমাদের অবাক হওয়া উচিত নয়। মূর্খামিই তো বিশ্বের অন্যতম সংখ্যাগরিষ্ঠ উপাদান।” এখানেই শেষ নয়, যারা মন্দিরার পোশাক নিয়ে কটাক্ষ করেছেন তাদের উদ্দেশ্যে রুখে দাড়ালেন সঞ্চালক মিনি মথুর। তিনি এদিন টুইটারে লিখেছেন, ‘কোথায় এক জন শোকার্ত মহিলার পাশে দাঁড়াবেন, তা না, সেই সময়ে মন্দিরা পোশাক বদলায়নি কেন, সেই নিয়ে প্রশ্ন করছে কিছু মানুষ!’
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…