জ্যোতিষ

আজ ৪ ঠা নভেম্বর, জানুন আজকের রাশিফল

মেষ – পাওনাদারদের থেকে টাকা তুলতে আজকে আপনার ভীষণ অসুবিধা হবে। কৃতকর্মের সঠিক ফল পাবেন না। আপনার বসের সঙ্গে আজকে আপনি সমস্যায় জড়িয়ে পড়তে পারেন। পারিবারিক কলহ আপনাকে হতাশ করতে পারে, তবে যদি আপনি আপনার সমস্যার কথা আপনার স্ত্রী অথবা সঙ্গীর সঙ্গে আলোচনা করেন আপনি একটি উপায় বের করতে পারেন। আজ আপনার ভ্রমণ যোগ রয়েছে। আপনার জন্য আজকে শুভ রং হল নীল।

বৃষ- দূরের ভ্রমণের থেকে সাবধান হোন। চোখ কান খোলা রাখুন এবং ট্রাফিক সিগনাল মেনে চলার চেষ্টা করুন। আজ আপনার যানবাহনের বিপদ রয়েছে। পথে-ঘাটে বিপদের সম্ভাবনা রয়েছে। যদি আপনার নিজস্ব গাড়ী থেকে থাকে এবং আপনি যদি ড্রাইভ করেন তবে সাবধানে করুন। আপনার পরিবার আজকে আপনার থেকে সময় পেতে চাইবে, কিন্তু আপনি সময় দিতে না পারার জন্য বিতর্ক সৃষ্টি হবে। আপনার আজকে প্রেম ভাগ্য ভালো। আপনার পিতা মাতা আজকে আপনার জন্য অধিক চিন্তা করবে, তামিল স্বাস্থ্যের প্রতি খেয়াল রাখুন। আজকে আপনার শুভ রং হল কমলা।

মিথুন – আপনি যদি কৃষিক্ষেত্রে জীবিকা নির্বাহ করে থাকেন বা আপনার যদি চাষাবাদের অভ্যাস থেকে থাকে তবে আজকের দিনটি আপনার জন্য শুভ। সাধারণত অঘ্রাণ পৌষ মাসে ধান পাকে, তাই আপনি আজকে লাভবান হবেন। বকেয়া টাকা খুব দ্রুত মিটিয়ে ফেলতে পারবেন। নতুন বীজ বপনের আগ্রহী হয়ে উঠবেন। বিদ্যার্থীদের জন্য আজকের দিনটি অত্যন্ত শুভ। উচ্চশিক্ষার জন্য আপনার মধ্যে আগ্রহ জাগবে, উচ্চশিক্ষার জন্য আপনি পরিবারের তরফ থেকে হয়তো আজকে অর্থ সাহায্য পেতে পারেন। আপনার আজকে শুভ রং হল লাল।

কর্কট – আজকে আপনার মনে প্রেমের রসবোধ জাগবে। আপনার স্ত্রী অথবা স্বামী আজকে আপনার জন্য রোমান্টিক হয়ে উঠতে পারে। লং ড্রাইভে যাওয়ার সম্ভাবনা রয়েছে এবং দুর্দান্ত নৈশভোজের সম্ভাবনাও রয়েছে। আপনার অতিরিক্ত ভাতৃ প্রীতি বা বোন প্রীতি আপনাদের সম্পর্কের মাঝে কাবাব মে হাড্ডি হয়ে যেতে পারে। অর্থ লাভের সম্ভাবনা রয়েছে। খুচরা ব্যবসায়ীরা আজকে অধিকমাত্রায় লাভ করতে পারবেন। আপনার জন্য আজকে শুভ রং হল হলুদ।

সিংহ – বিদ্যার্থীদের জন্য আজকের দিনটি অতীব শুভ। আপনি হয়তো ব্যাংকে আগে কখনো টাকা রেখেছিলন সেই টাকা আজকে আপনি হাতে পেতে পারেন। আপনার মধ্যে আজকের শিক্ষার খুব আগ্রহ থাকবে। চাকুরী ক্ষেত্রে আপনি সম্মান পাবেন। বিদেশযাত্রার যোগ রয়েছে। আপনার স্বাস্থ্য ভালো থাকলেও আপনার পিতা-মাতার স্বাস্থ্যের প্রতি অধিক যত্নবান হয়ে উঠুন। আপনার যদি সর্দি অথবা শ্লেষ্মা জাতীয় রোগ থেকে থাকে তবে এখন থেকে সাবধান হোন। আপনার জন্য প্রিয় রং হলুদ নীল অথবা তুঁতে।

কন্যা – পুরনো কোনো ঘটনা আপনাকে আজকে মানসিকভাবে আঘাত করবে। পরিবারে কলহ বাড়বে। আপনি আজকে হঠাৎ করে কারোর সঙ্গে তর্কে জড়িয়ে যেতে পারেন। বিকেলের পর থেকে আপনার মধ্যে হতাশা কাজ করবে। সম্ভব হলে প্রিয় মানুষের সঙ্গে ঠান্ডা মাথায় কথা বলুন। পরিবারের গুরুজনদের প্রতি যত্নবান হয়ে উঠুন। আজকের জন্য আপনার শুভ রং হলুদ।

তুলা – আপনার ভিতরকার সুপ্ত প্রতিভা আজকে বাইরে বেরিয়ে আসতে চাইবে। আপনি যদি সঙ্গীতের সঙ্গে যুক্ত থাকেন অথবা যে কোন শিল্পের সঙ্গে যুক্ত থাকেন তার সঠিক মূল্য আজকে আপনার পরিবারের লোকেরা দেবে। আপনি কোন অনুষ্ঠানের জন্য ডাক পেতে পারেন। আপনার সন্তানরা আপনার প্রতি গ্রাম প্রশংসা করবে। আপনার শৈল্পিক কার্যকলাপ আপনার প্রেমিক অথবা প্রেমিকার মনে প্রেমের ফুল ফোটাবে। আজকের জন্য আপনার শুভ রং হল সাদা।

বৃশ্চিক – অতিথি সমাগম হবে আপনার বাড়িতে। ভাই বোনের প্রীতি লাভ করবেন। আপনার সঙ্গী অথবা সঙ্গিনী আজকে আপনাকে সারপ্রাইজ দিতে পারে। প্রেমের জন্য আজকের দিনটি আপনার কাছে মসৃণ। ভ্রমণ যোগ রয়েছে। আজকে আপনি আপনার পিতা মাতার জন্য নতুন কিছু কিনে আনতে পারেন। আপনার পিতা-মাতার স্বাস্থ্যের প্রতি যত্নবান হয়ে উঠুন। আজকের জন্য আপনার শুভ রং হল সাদা।

ধনু – যে কোনো যানবাহনে অথবা লোহাতে আজকে আপনার ক্ষতির সম্ভাবনা রয়েছে। আপনি যদি বাড়িতে ঘরের দৈনন্দিন কাজকর্ম করেন তবে ছুরি-কাঁচি অথবা বটি থেকে সাবধান হোন। কোন জিনিস দ্বারা আজকে রক্তপাতের সম্ভাবনা রয়েছে। স্বাস্থ্য আপনার ভালোই থাকবে। প্রেমে উদ্দীপনা কাজ করবে। আপনার সঙ্গী আপনার প্রতি আজকের রোমান্টিক আচরণ করবে। আপনার জন্য আজকে শুভ রং হল লাল।

মকর – পূর্বের কোন অভিজ্ঞতা আজকে আপনার মনে আছে ভয়ের সঞ্চার করতে পারে। আগুন থেকে দূরে থাকুন। আপনি যদি ইলেকট্রিশিয়ান হয়ে থাকেন তবে আপনার কাজ সম্পর্কে সচেতন হয়ে উঠুন। পরিবারের বিশেষ কোন অতিথি আজকে আপনার বাড়িতে আসতে পারে। প্রতিবেশীর সঙ্গে অযথা তর্কে জড়িয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে আজ। মাথা ঠাণ্ডা রাখুন এবং সচেতন ভাবে কাজ করার চেষ্টা করুন। আজকের জন্য আপনার শুভ রং হল কমলা।

কুম্ভ – আপনার অমনোযোগী মনোভাব আপনাকে অসফল লোন দিতে পারে। বিদ্যা এবং কাজে দুই ক্ষেত্রেই আপনার অমনোযোগিতা থাকবে আজ। বসের থেকে আপনি আজ প্রত্যাখ্যান হতে পারেন। পূর্বের কোন কথা স্মরণ করে আপনার মন আজকে বিচলিত থাকবে। আপনার মনে অর্থলাভের চিন্তা থাকবে। প্রেমের জন্য আজকের দিনটি অতি উত্তম না হল ভালোই কাটবে। আপনার জন্য আজকে শুভ রং হল হলুদ।

মীন – অবৈধ প্রেমের বিশেষ সম্ভাবনা রয়েছে আজকে আপনার জীবনে। আপনি পরকীয়াতে জড়িয়ে যেতে পারেন। আপনার মন আজ সারা দিন চঞ্চল থাকবে পাশাপাশি আপনি সন্ধ্যার পর থেকে ভীষন ভাবে উদাস হয়ে যেতে পারেন। খাদ্যে অনীহা আসবে, আপনার পিতা-মাতার সঙ্গে আজকে আপনি কলহে জড়িয়ে যেতে পারেন। যারা চাকুরীজীবী তাদের জন্য আজকের দিনটি অত্যন্ত উত্তম, আপনার প্রমোশন হতে পারে। আজকের জন্য আপনার শুভ রং হল গোলাপি।

Anirban Kundu

Published by
Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026