রাজ্য

আবারও ট্রলারডুবি, মাঝ সমুদ্র থেকে ১২ জন মৎস্যজীবীকে উদ্ধার করল পুলিশ

মঙ্গলবার সুন্দরবনের গোবর্ধনপুর কোস্টাল থানার পুলিশের তৎপরতায় উদ্ধার হুল মাঝসমুদ্রে ভাসতে থাকা বারোজন মৎস্যজীবী। পুলিশ সূত্রে জানা গিয়েছে যে সুস্থ রয়েছে প্রত্যেকে। মৃত্যুর মুখ থেকে ফিরিয়ে আনার জন্য পুলিশকে ধন্যবাদ জানিয়েছেন মৎস্যজীবীরা।

সুন্দরবন পুলিশ কর্তা জানান যে সোমবার রাত সাড়ে সাতটা নাগাদ গোবর্ধনপুর কোস্টাল থানায় ট্রলার ডুবির খবর আসে। সাথে সাথেই বেরিয়ে পড়েন থানার ওসি অজয়কুমার চন্দ। সাথে নেন পুলিশবাহিনী এবং কিছু সিভিক ভলান্টিয়ার। দীর্ঘ সময় ধরে চলে খোঁজ। বেশ কিছুক্ষণ পর জি-প্লট থেকে ১৮ কিমি দূরে ডুবে যাওয়া ট্রলারটির হদিশ পান তারা। খোঁজ শুরু হয় মৎস্যজীবীদের। বেশ কয়েক ঘণ্টা চেষ্টার পরে ওই ১২ জনকে জীবিত অবস্থায় উদ্ধার করেন পুলিশ।

এইদিন পুলিশ সদস্যদের এই সাহসিকতার জন্য প্রশংসা করেন পুলিশ সুপার স্বয়ং। মঙ্গলবার সকালে মৎস্যজীবীদের থানায় আনা হয়। উদ্ধার হওয়া মৎস্যজীবীদের পরিবার-পরিজনেরাও ধন্যবাদ জানিয়েছেন উদ্ধারকারী দল এবং প্রশংসা করেছেন পুলিশের সাহসিকতার। তবে কেবল পুলিশদেরই নয়, উদ্ধারকারী দলে থাকা মৎস্যজীবীদেরও সাধুবাদ জানিয়েছেন গ্রামের সাধারণ মানুষ।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026