আজ ৬ই আগস্ট (২০ই শ্রাবণ) শুক্রবার রাশি অনুযায়ী জেনে নিন কেমন কাটবে আজকের দিনটি।
মেষঃ আজ আপনি দীর্ঘদিন কোনো বিপদে থাকলে আজ নিজের বুদ্ধি দিয়ে সেই বিপদ থেকে মুক্তি পেতে পারেন। মন দিয়ে সাবধানে নিজের কাজ করার চেষ্টা করুন।
বৃষঃ আজ আপনি কোনো ভুল কাজের জন্য অনুতাপ করতে পারেন। ভেঙে না পড়ে মন শক্ত রাখুন। প্রতিদিন নিয়ম করে যোগাভ্যাস করুন।
মিথুনঃ আজ আপনি কোনো কারণে মানসিক আঘাত পেতে পারেন। অতৃপ্তি কিংবা অপূর্ণতা আপনার মনে হতাশা সৃষ্টি করতে পারে। পরিবারের সঙ্গে সময় কাটান।
কর্কটঃ আজ আপনার ভালোবাসার মানুষের প্রতি আকর্ষণ কমতে পারে। অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়তে পারেন। নিজের সঙ্গীকে পর্যাপ্ত সময় দিন। দাম্পত্য জীবনে বাধা আসতে পারে।
সিংহঃ আজ আপনি বাতের ব্যথায় কষ্ট পাওয়ার সম্ভাবনা আছে। প্রতিদিন সকালে হাঁটতে বেরোন। বাতের ব্যথার জন্য ভালো কোথাও চিকিৎসা করান।
কন্যাঃ আজ আপনার সঞ্চিত অর্থ বিপুল পরিমাণে খরচ হওয়ার সম্ভাবনা আছে। বুঝে- শুনে টাকা ব্যয় করুন। বিনা কারণে টাকা পয়সা খরচ করবেননা। সব দিক বিবেচনা করুন।
তুলাঃ আজ আপনার ভালোবাসার মানুষের প্রতি আকর্ষণ বাড়তে পারে। নিজের সঙ্গীকে পর্যাপ্ত সময় দিন। দাম্পত্য সুখ সুখকর হবে।
বৃশ্চিকঃ আজ বিজ্ঞানীদের জন্য দিনটি বেশ শুভ। নতুন গবেষণার বিষয়ে সাফল্য পেতে পারেন। কোনো নতুন বিষয় নিয়ে গবেষণা করতে পারেন। মন দিয়ে কাজ করুন।
ধনুঃ আজ আপনার অনেকদিনের মনস্কামনা পূর্ণ হতে পারে। ভগবানের কাছে কোন মানত থাকলে তা অবশ্যই পালন করুন। দিনটি বেশ ভালোই যাবে।
মকরঃ আজ আপনার জন্য দিনটি বেশ ভালো। সাধারণ মানুষের জন্য সমাজসেবার কাজে বেশ ব্যস্ত থাকতে পারেন। মাথা ঠান্ডা রেখে কাজ করুন। কাজের সাথে নিজের প্রতি যত্নশীল হন।
কুম্ভঃ আজ আপনার সন্তান-সন্ততিদের স্নেহ করুন। বাড়ির ছোট সদস্যের প্রতি অনুরাগ বাড়তে পারে। সব মিলিয়ে দিনটি সুখকর হবে।
মীনঃ আজ আপনি অন্যায় কিংবা অবিচারের শিকার হতে পারেন। ভাই-ভাই দ্বন্দ্ব কিংবা সম্পত্তি নিয়ে বোঝাপড়ার সঠিক দিন আজ নয়। সমস্যা দেখলে এড়িয়ে চলুন।
Lee Isaac Chung, director of Twisters and Minari, has stepped away from Margot Robbie’s Ocean’s…
Paris Hilton is set to star in Amazon MGM Studios’ upcoming Christmas comedy Clashing Through…
Brazilian influencer Karla Thaynnara tragically died in a motorcycle accident on March 3 at the…
David and Victoria Beckham publicly marked their eldest son Brooklyn’s 27th birthday, despite the ongoing…
Courtney Love has reignited speculation about a possible Hole reunion after teasing a tour with…
South Korean artist WOODZ (Cho Seung-youn) is stepping into a new chapter of his career…