আজ ৬ই জুলাই (২১ শে আষাঢ়) মঙ্গলবার রাশি অনুযায়ী জেনে নিন কেমন কাটবে আজকের দিনটি।
মেষঃ আজ বিজ্ঞানীদের জন্য দিনটি বেশ শুভ। নতুন গবেষণার বিষয়ে সাফল্য পেতে পারেন। কোনো নতুন বিষয় নিয়ে গবেষণা করতে পারেন। মন দিয়ে কাজ করুন।
বৃষঃ আজ আপনি পুরোনো কোনো মানসিক আঘাত পেয়ে থাকলে সেই হতাশা থেকে মুক্তি পেতে পারেন। পরিবারের সঙ্গে সময় কাটান। দিনটি বেশ ভালোই কাটবে।
মিথুনঃ আজ আপনার ধন সম্পত্তি লাভ হওয়ার সম্ভাবনা আছে। নাম ডাক হতে পারে। যশ প্রতিপত্তি বেড়ে যাবে। মনে একদম হিংসে আনবেননা। দিনটি বেশ ভালোই যাবে।
কর্কটঃ আজ আপনাকে কেউ মিথ্যা অপবাদ দিয়ে ফাঁসিয়ে দিতে পারে। দেখে শুনে কাজ করুন। সবাইকে বিশ্বাস করে সব কিছু বলবেননা। মাথা ঠান্ডা রাখুন।
সিংহঃ আজ আপনি রাজনৈতিক ঝামেলা থেকে নিজেকে এড়িয়ে চলুন। কোনো রকম রাজনৈতিক মহলের ঝগড়া ঝামেলার মধ্যে নিজেকে জড়াবেন না তাহলে ক্ষতি হতে পারে।
কন্যাঃ আজ আপনি অন্যমনস্ক হয়ে পড়লে কাজে ক্ষতি হওয়ার সম্ভাবনা। অমনোযোগী হবেন না, প্রয়োজনে ধ্যান করুন। দিনটি খুব একটা সুখকর হবেনা।
তুলাঃ আজ আপনার যে কোনো কাজ করতে গেলে তাতেই অনীহা হবে। মাথা ঠান্ডা রাখুন ও মন শান্ত রাখুন। বেশী মাথার ওপর চাপ দেবেননা। আস্তে আস্তে কাজ করার চেষ্টা করুন।
বৃশ্চিকঃ আজ আপনার ভালো-খারাপ সব মিলিয়ে কাটবে আপনার দিনটি। মন্দ অভিজ্ঞতার শিকার হলে ভেঙ্গে পড়বেন না। মনে সাহস রাখুন।
ধনুঃ আজ আপনার স্ত্রীর সঙ্গে বিবাদ বাড়তে পারে, ভুল বোঝাবুঝি হবে এমন পরিস্থিতি দেখলে এড়িয়ে চলুন। দাম্পত্য জীবন সুখকর হবে না।
মকরঃ আজ আপনার দিনটি খুব একটা সুখকর নয়। পারিবারিক অশান্তি কিংবা কর্মক্ষেত্রের বাড়তি চাপ চিন্তা বাড়াতে পারে। মন ভালো রাখতে যোগাভ্যাস করুন।
কুম্ভঃ আজ আপনার অফিসে কোনোরকম কর্ম বিভ্রাট দেখা দিতে পারে। মাথা ঠান্ডা রেখে কাজ করুন। দিনটি খুব একটা ভালো যাবেনা।
মীনঃ আজ দিনটি বেশ শুভ। জ্ঞানী গুণী ব্যক্তিদের সুপরামর্শ আপনার জীবনে বিশেষ সহায়তা এনে দিতে পারে। গুনীজনদের কথা মেনে চলুন।
Swiss box office hit Barry & Me has closed several major international distribution deals ahead…
Gene Simmons has reignited controversy with fresh comments dismissing hip-hop’s place in the Rock &…
Michelle Obama is embracing a bold new look. The former first lady revealed on her…
James Van Der Beek’s wife, Kimberly, honored her late husband by reposting a heartfelt cover…
Kino Lorber has picked up North American distribution rights to Rafael Manuel’s feature debut Filipiñana,…
Anne Hathaway has added her voice to the growing chorus of praise for Bad Bunny’s…