জ্যোতিষ

আজ ৭ ই ডিসেম্বর, জানুন আজকের রাশিফল

মেষ – আজকে আপনি যে কাজই করতে চান না কেন সেই কাজের সুনাম পাবেন না। আপনার পরিবারের লোকেরা আপনার বিপক্ষে চলে যাবে। আপনি হয়তো আছে নতুন কোন জিনিস ঘরে কিনে আনতে পারেন কিন্তু আপনার পিতা মাতা অথবা স্ত্রীর অথবা স্বামী তা পছন্দ করবে না। দিনের শুরু আপনার ব্যস্ততার মধ্য দিয়ে কাটলেও সন্ধ্যার পর থেকে তা মীমাংসা হয়ে যাবে। আপনার জন্য আজকে শুভ রং হল লাল।

বৃষ – নতুন চাকরির সুযোগ আছে আপনার। কর্মের প্রয়াস ও কর্মের উদ্যোগ আপনার প্রতি আজকে বহাল থাকবে। আপনি আপনার মনের মতন চাকরির অফার পেতে পারেন, যারা এই মুহূর্তে কোন বেসরকারি কোম্পানিতে কাজ করছেন তাদের পদন্নতির সম্ভাবনা রয়েছে। ব্যবসায়ীদের সুনাম অর্জনের বিশেষ সুযোগ রয়েছে। আপনার প্রতি মা লক্ষ্মী কৃপা হতে পারেন। দিনের শুরু যোগাভ্যাস দিয়ে শুরু করুন। আজ আপনার জন্য শুভ রং হল নীল।

মিথুন- যারা ব্যবসা করছেন তাদের আর্থিক লেনদেন আজ ভালো মাত্রায় হবে। যারা ক্ষুদ্র ব্যবসার সঙ্গে যুক্ত তাদের লেনদেনও ভালো হবে। কৃষকদের জন্য আজ খুব উল্লেখযোগ্য পূর্ণ দিন। দিনের শুরু আপনার মধ্যে দ্বিধা ও হতাশা কাজ করলো দুপুরের পর থেকে আপনার মনে আনন্দ কাজ করবে। যারা ভাবছেন নতুন কোন কাজ কিভাবে শুরু করা যায় তারা আজ লক্ষী দেবীর আরাধনা করে নতুন ব্যবসার উদ্বোধন করতে পারেন। আপনার স্বাস্থ্য আজ ভালো ছবি কিন্তু পিতা-মাতার স্বাস্থ্য নিয়ে আপনার মধ্যে কিঞ্চিত চিন্তা থাকবে। আপনি রাত্রিবেলা করে হলুদ দুধ পান করতে পারেন। আপনার জন্য আজকে শুভ রং হল সবুজ।

কর্কট- আজ আপনার কোন বন্ধু আপনার পিছনে ষড়যন্ত্র করতে পারে যা আপনি কোন অক্ষর এ উঠিয়ে পাবেন না। দিনের শুরু আপনার ঘাড়ে দায়িত্ব এসে পড়বে। আপনি চাইলেও সেই দায়িত্ব এড়াতে পারবেন না। নতুন কোন গুপ্ত শত্রু উৎপন্ন হবে। যারা বেসরকারি ফার্মে কাজ করছেন তাদের বিশেষ নজরদারির প্রয়োজন। আজকেও আপনার কাজ বানচাল করে দিতে পারে। আপনার জন্য আজ শুভ রং হল নীল এবং সম্ভব হলে আজকে আপনি হনুমান চালিশা পাঠ করতে পারেন।

সিংহ – আজ আপনি নতুন কাজ করার ইচ্ছে প্রকাশ করবেন এবং নতুন কাজের সুযোগ পাবেন। দিনের শুরু আপনার অলসতার মধ্য দিয়েই কাটল দুপুরের পর থেকে আপনার মধ্যে এক প্রেরণা কাজ করবে। রাজাপুর এমন কোন ব্যক্তির সঙ্গে দেখা হবে যিনি আপনাকে নতুন কাজের সন্ধান দেবেন পাশাপাশি আপনার মধ্যে উৎফুল্লতা প্রকাশ পাবে। পারিবারিক অশান্তি আজকেও চলবে। আপনি যতই নিজেকে শান্ত রাখার চেষ্টা করুন না কেন কারোর না কারোর মতামত আপনাকে বিঘ্নিত করবে। শুভ রং হিসেবে আজকে আপনি সাদা রংয়ের পোশাক পরিধান করতে পারেন।

কন্যা – যারা ইঞ্জিনিয়ারিং লাইনে পড়াশোনা করছেন তাদের আজ নতুন কাজের সুযোগ থাকবে। আপনার কাছে নতুন প্রশিক্ষণের সুবিধা থাকবে এবং আপনি সেই সুবিধা নিয়ে পরবর্তী কাজের জন্য এগিয়ে যেতে পারেন। ‌ যারা কলা বিভাগের ছাত্র ছাত্রী তাদের ক্ষেত্রেও নতুন কাজের সূচনা হবে। আজ আপনি একাধিক কাজের সুযোগ পেলেও আপনার মধ্যে চঞ্চলতা থাকবে। ‌পারিবারিক শান্তি বজিয়ে রাখার জন্য আপনার স্ত্রী অথবা স্বামীর সঙ্গে ঠান্ডা মাথায় কথা বলুন। আপনি আজ শুভ রঙ হিসেবে কমলা রঙের পোশাক পরিধান করতে পারেন।

তুলা – আপনার সন্তানের সঙ্গে আপনার তর্ক চরমে গিয়ে পৌঁছবে। স্ত্রী অথবা স্বামী কিছুতেই আপনাকে বশে আনতে পারবেন না। আপনার বিরুদ্ধাচরণ আপনার বাবা-মা কে বিচলিত করবে। যারা চাকরি করছেন তাদের ক্ষেত্রে আজ সেরকম সুযোগ না হলেও ব্যবসায়ীদের জন্য আজকের দিনটি চরম সাফল্যের। দিনের শুরু আজকে আপনি নিরামিষ দিয়ে শুরু করতে পারেন। সম্ভব হলে শিবের মাথায় জল ঢালুন। আপনার জন্য আজ শুভ রং হল নীল।

বৃশ্চিক – রাজনৈতিক বিবাদ আজকে আপনার মধ্যে অত্যন্ত হতাশার সৃষ্টি করবে। আপনার দলের কোনো প্রার্থীর সঙ্গে আজকে আপনার চরম মতানৈক্য তৈরি হবে। আপনার পরিবারের লোকেরা আপনার কাজের জন্য গর্বিত অনুভব করবে কিন্তু আপনার মধ্যে হতাশা ও দুশ্চিন্তা দুইই বহাল থাকবে। আজকে আপনার জন্যই শুভ রং সাদা অথবা নীল

ধনু – আপনার কাজ আপনাকে সম্মান ফিরিয়ে দেবে। যারা বহুদিন ধরে বেকারত্বের জ্বালা ভুগছিলেন তারা আজ নতুন চাকরির সুযোগ পাবেন এবং সম্মান বৃদ্ধি পাবে। যারা হোটেল লাইনে কাজ করছেন অথবা যারা ডাক্তারি পরিষেবার সঙ্গে যুক্ত রয়েছেন তাদের আজ গর্ব করার দিন। আপনি আগে এমন কোনো মানুষের সঙ্গে পরিচয় করতে পারবেন যেখানে তিনি আপনাকে আপনার কাজের প্রশংসা করবে এবং নতুন কাজের সুযোগ করিয়ে দেবে। যারা ব্যবসা করছেন অথবা যারা কৃষি ক্ষেত্রে রয়েছেন তাদের জন্য আজকের দিনটি বর্ণময়। আপনি আজ শুভ রঙ হিসেবে হলুদ অথবা সবুজ রঙের পোশাক পরিধান করতে পারেন।

মকর – আপনি যদি বিবাহিত হয়ে থাকেন অথবা বিবাহিতা হয়ে থাকেন তবে আপনার পরিবারে অশান্তি চরমে থাকবে আজ। ছোটখাটো কোনো ব্যাপারে আপনার সঙ্গে আপনার পরিবারের মনোমালিন্য তৈরি হবে যার মীমাংসা আপনি একা হয়তো করতে পারবেন না। এর জন্য আপনাকে সময় দিতে হবে এবং ধৈর্য ধরতে হবে। বাড়িতে বন্ধু সমাগম আছে এবং অতিথি সমাগমও আছে। আপনার নিকট এর কোন আত্মীয় অথবা আপনার খুড়তুতো বা মামাতো ভাই বোনরা আপনার সঙ্গে বিরোধিতা করার চেষ্টা করবে, আপনি আজকে নিজেকে একাকী রাখার চেষ্টা করবেন কিন্তু কিছুতেই তা করতে পারবেন না। আপনি আজকে শুভ রঙ হিসেবে পরিধান করতে পারেন নীল রংয়ের পোশাক।

কুম্ভ – আপনি যদি অবিবাহিত হয়ে থাকেন তবে খুব শীঘ্রই আপনার বিবাহের যোগ আসতে চলেছে। আজ আপনার সম্বন্ধ দেখা হতে পারে। যদি আপনার প্রেমিক বা প্রেমিকা থেকে থাকে তবে তার সঙ্গে পরিবারের আজ পরিচয় করিয়ে দিন হয়তো ব্যাপারটি আপনার স্বপক্ষেই যাবে। আজ আপনার সঞ্জয় রোমান্টিক ভাষায় পূর্ণ হয়ে যাবে, প্রেমিক বা প্রেমিকার থেকে দুর্দান্ত কোন কিছু উপহার পেতে পারেন। শুভ রঙ হিসেবে ধারণ করুন সবুজ অথবা লাল।

মীন – আপনি যদি আজকে সাবধানতা অবলম্বন না করি কারো সঙ্গে খুব গভীর ভাবে মেলামেশা করেন তবে আপনার মধ্যে কোন অজানা রোগের আক্রমণ করতে পারে। যারা বিয়ে করতে চলেছেন সম্বন্ধ করে তাদের অবশ্যই সামাজিক দূরত্ব বজিয় রেখে চলতে হবে। বর্তমান পরিস্থিতির ওপর নজর রেখে বিবেচনা করে যেকোনো সম্পর্কে এগোন। নিজের শরীর সম্পর্কে সচেতন হোন এবং অন্যের সূর্য সম্পর্কে সচেতন হোন। আপনি নিয়মিত যোগাভ্যাস করা প্রয়োজন। প্রচুর পরিমাণে জল পান করুন এবং ফলাহার করুন। আপনি আজ শুভ রঙ হিসেবে নীল অথবা কমলা রঙের পোশাক পরিধান করতে পারেন।

Anirban Kundu

Published by
Anirban Kundu

Recent Posts

অবশেষে মাঠে ফিরছেন অভিষেক! শনিবার থেকেই শুরু রাজনৈতিক কর্মসূচি, দেখা করবেন আক্রান্ত কর্মীদের সঙ্গে

বিধানসভা নির্বাচনের পর দীর্ঘ নীরবতা ভেঙে ফের রাজনৈতিক ময়দানে নামতে চলেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক…

May 29, 2026

এবার মিড ডে মিলের সঙ্গে মিলবে ব্রেকফাস্টও! ১২ জুন থেকে পড়ুয়াদের জন্য বড় ঘোষণা সরকারের

স্কুল পড়ুয়াদের পুষ্টির কথা মাথায় রেখে বড় সিদ্ধান্ত নিল তেলেঙ্গানা সরকার। এতদিন স্কুলে শুধুমাত্র মিড…

May 29, 2026

বিদেশের রেললাইনে ছুটবে বন্দে ভারত! নেপাল-শ্রীলঙ্কা সহ একাধিক দেশে রপ্তানির প্রস্তুতি ভারতের

ভারতের সেমি-হাই-স্পিড ট্রেন বন্দে ভারত এক্সপ্রেসকে ঘিরে সামনে এল বড় খবর। এতদিন দেশের বিভিন্ন প্রান্তে…

May 29, 2026

স্বাস্থ্যসাথীতে মিলত না, আয়ুষ্মান কার্ডে ফ্রিতে পাবেন এসব বহুমূল্য চিকিৎসা! জানুন বড় পার্থক্য

রাজ্যে আয়ুষ্মান ভারত প্রকল্প চালু হওয়া নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। স্বাস্থ্যসাথী ও আয়ুষ্মান…

May 29, 2026

লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ, মাসে ৩০০০ টাকা! চালু অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্ম, বাদ যেতে পারে ৩০ লক্ষ নাম

রাজ্যের মহিলাদের জন্য ঘোষিত অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্প নিয়ে বড় আপডেট সামনে এল। নবান্নে সাংবাদিক বৈঠক…

May 27, 2026

প্যাচপ্যাচে গরমের পর স্বস্তির বৃষ্টি! দক্ষিণবঙ্গে কালবৈশাখীর দাপট, জারি হলুদ সতর্কতা

টানা প্যাচপ্যাচে গরমে নাজেহাল বঙ্গবাসী। অবশেষে স্বস্তির খবর শোনাল আলিপুর আবহাওয়া দপ্তর। দক্ষিণ বিহারের উপর…

May 27, 2026