নিউজ

১৮ কেজি ওজন কমিয়েছেন, রোগা হওয়ার সহজ উপায় শেয়ার করলেন নীতা আম্বানি

মুম্বই: শুধু মুকেশ আম্বানির স্ত্রী বলে নয়, নীতা আম্বানির নিজস্ব একটি পরিচয় রয়েছে। বিজনেস টাইকুন মুকেশ আম্বানির স্ত্রী হলেও তিনি নিজেও একজন সফল  ব্যবসায়ী। সঙ্গে তিন সন্তানের মাও। একাধারে সংসার, ব্যবসা সবটাই দায়িত্ব নিয়ে সামলান তিনি। তাই বর্তমান যুগের মেয়েদের কাছে তিনি একজন অনুপ্রেরণা হয়ে উঠেছেন। শুধু ব্যবসা বা সংসার সামলানো নয়, তার সঙ্গে পাল্লা দিয়ে নিজের স্টাইল স্টেটমেন্ট একইভাবে বজায় রেখেছেন নীতা আম্বানি। যদিও ওজন তার একটু বেশি ছিল। কিন্তু বর্তমানে তিনি এতটাই রোগা হয়ে গিয়েছেন যে, সবাই অবাক হয়ে গিয়েছে। তবে শুধু তিনি একা নন, বেশ কয়েক বছর আগে মুকেশ-নীতা আম্বানির ছেলে অনন্ত ওজন কমিয়ে সকলকে চমকে দিয়েছিলেন। আর এবার একইভাবে ওজন কমিয়ে সকলকে তাক লাগিয়ে দিলেন নীতা আম্বানিও।

জানা গিয়েছে, সম্প্রতি ১৮ কেজি ওজন কমিয়ে ফেলেছেন নীতা আম্বানি। কিন্তু কীভাবে? এর পেছনে রহস্যটা কী? সমস্ত রহস্যের উদ্ঘাটন করেছেন স্বয়ং নীতা আম্বানি। নিজের ওজন কমানোর সিক্রেট সকলের সঙ্গে শেয়ার করেছেন মুকেশ পত্নী। তিনি এ প্রসঙ্গে বলেছেন, ‘সন্তান যা করে, মাও তাই করে। অনন্ত যখন ডায়েট করছিল, তখন ও অনেক কিছুই খাওয়া বন্ধ করে দেয়। তখন আমিও ওর সঙ্গে ডায়েট করেছিলাম।ডায়েটে থাকাকালীন অনন্ত যা কিছু খেত, আমিও তাই খেতাম। ও যখন হাঁটতে যেত, আমিও যেতাম। ও যখন শরীরচর্চা করত আমিও করতাম। ওই আমার অনুপ্রেরণা, ওর মত করে সবকিছু করতে গিয়ে আমারও ওজন কমে গিয়েছে। যদিও আমরা এখনও স্থুলতার সঙ্গে লড়াই করে চলেছি।’

এর পাশাপাশি তিনি সকলকে বয়স বাড়ার সঙ্গে সঙ্গে খাবার নিয়ে একটা পরিকল্পনা করার কথা বলে দিয়েছেন। তিনি বলেছেন, একটি নির্দিষ্ট বয়সের পরে, যে খাবারই খাওয়া হয় তা স্বাস্থ্যের উপর সর্বাধিক প্রভাব ফেলে। তাই তিনি বেশি করে ফল, শাকসব্জী, বাদাম এবং বীজ খেতে শুরু করেন। কোনও ফ্যাড ডায়েট খাবারের চেয়ে বাড়ির খাবার পছন্দ করেন বলেও জানান তিনি।ডায়েট ছাড়াও নিয়মিত নাচ তাঁকে ফিট থাকতে এবং ওজন কমাতে সহায়তা করেছেন বলে জানিয়েছেন নীতা আম্বানি। এভাবেই নিজের রোগা হওয়ার সহজ উপায় সকলের সঙ্গে শেয়ার করেছেন নীতা আম্বানি।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026