আজ ৮ই ডিসেম্বর (১৯শে অগ্রহায়ণ) বুধবার রাশি অনুযায়ী জেনে নিন কেমন কাটবে আজকের দিনটি
মেষ (ARIES): আজ আপনার দিনটি বেশ সুখকর নয়। আয়ের থেকে সঞ্চয়ের কথা চিন্তা ভাবনা মাথায় আসতে পারে। বুঝে শুনে টাকা পয়সা খরচ করুন। ঋণ নেওয়ার সম্ভাবনা আছে।
বৃষ (TAURUS): আজ আপনার আর্থিক লাভ হতে পারে। নাম ডাক হতে পারে। যশ প্রতিপত্তি বেড়ে যাবে। মনে হিংসে আনবেননা। দিনটি বেশ ভালোই যাবে।
মিথুন (GEMINI): আজ আপনি শারীরিকভাবে অসুস্থ থাকতে পারেন। স্নায়ুরোগে আক্রান্ত হতে পারেন। ফেলে না রেখে ভালো ডাক্তারের কাছে চিকিৎসা করান। নিজের প্রতি যত্নশীল হন।
কর্কট (CANCER): আজ আপনার শিক্ষাক্ষেত্রে বা পড়াশোনার ক্ষেত্রে বেশ বড় বাধা আসতে পারে। ভেঙে পড়বেননা। মন দিয়ে নিজের পড়াশোনা করুন সাফল্য পাবেন।
সিংহ (LEO): আজ আপনার জন্য দিনটি বেশ সুখকর হবে। কাজের জায়গায় উপস্থিত বুদ্ধির জন্য সম্মান প্রাপ্তি হতে পারে। মন দিয়ে নিজের কাজ করুন। আয় বৃদ্ধি হবে।
কন্যা (VIRGO): আজ আপনাকে কেউ মিথ্যা অপবাদ দিয়ে ফাঁসিয়ে দিতে পারে। দেখে শুনে কাজ করুন। সবাইকে বিশ্বাস করে সব কিছু বলবেননা। মাথা ঠান্ডা রাখুন।
তুলা (LIBRA): আপনার বাড়িতে আজ অতিথি সমাগমের যোগ রয়েছে। আপনার বোন বা ভাইয়ের সঙ্গে আজ আপনার দারুন সম্পর্ক গড়ে উঠবে। বন্ধু সমাগম হবে, এবং সারাদিন আনন্দে উৎফুল্ল কাটবে।
বৃশ্চিক (SCORPIO): আজ আপনার বেশ সুখকর হবে। দীর্ঘদিন অসুস্থ থাকলে আজ সুস্থ হয়ে উঠতে পারেন। আজ চিকিৎসায় সাফল্য পাওয়ার সম্ভাবনা আছে। নিজের প্রতি যত্নশীল হন।
ধনু (SAGITTARIUS): আজ আপনার সন্তান-সন্ততিদের স্নেহ করুন। বাড়ির ছোট সদস্যের প্রতি অনুরাগ বাড়তে পারে। সব মিলিয়ে দিনটি আজ বেশ আনন্দময় হবে।
মকর (CAPRICORN): আজ আপনি একজন রমণীর ভালোবাসা পেতে পারেন। ভালোবাসার সঙ্গীর সাথে ভালো সময় কাটান। দিনটি বেশ ভালোই যাবে।
কুম্ভ (AQUARIUS): আজ আপনার বাড়িতে পরিবারের প্রতি দায়িত্ব বৃদ্ধি হতে পারে। কাজের জায়গায় দায়িত্ব বাড়তে পারে। প্রমোশন হতে পারে। মন দিয়ে বাড়ি ও অফিসে কাজ করুন।
মীন (PISCES): আজ আপনি অতিরিক্ত কাজের চাপে অথবা পারিবারিক বিবাদে মানসিক উদ্বেগের শিকার হতে পারেন। মন শান্ত রাখতে ভালো গান শুনুন অথবা যোগাভ্যাস করুন।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…