বিনোদন

ক্যাটরিনা নাকি ভিকি? জানুন কার সম্পত্তির পরিমাণ বেশি

এই মুহূর্তে বলিউডের সবথেকে চর্চিত জুটি ক্যাট ও ভিকি। তাদের বিয়ের আলোচনা নিয়ে সরগরম হয়ে রয়েছে গোটা বলিপাড়া। চলতি মাসের ৯’ই ডিসেম্বর অর্থাৎ আগামী বৃহস্পতিবার সাত পাকে বাঁধা পড়তে চলেছেন তারা। রাজস্থানের বারওয়ারা ফোর্টে বিয়ের অনুষ্ঠান সারবেন এই জুটি। ইতিমধ্যেই তারা পৌঁছে গিয়েছেন রাজস্থানের এই ফোর্টে। বিয়ের আগে ৮ই ডিসেম্বর অর্থাৎ বুধবার প্রি-ওয়েডিং সম্পন্ন করবেন এই তারকা জুটি। জানা গেছে, রাজপুতদের কায়দায় ছাদনাতলায় উপস্থিত হবেন ভিকি কৌশল। এই তারকা জুটির বিয়েতে খাওয়া-দাওয়ার আয়োজনও হচ্ছে এলাহী ভাবে।

তাদের বিয়ের খবর সামনে আসার পর থেকেই নিজেদের বয়সের পার্থক্য নিয়ে তারা মিডিয়াতে ভীষণভাবে চর্চিত হচ্ছেন। ৩৮ বছর বয়সী ক্যাটরিনা কাইফের সাথে গাঁটছড়া বাঁধছেন ৩৩’এ পা দেওয়া ভিকি কৌশল। ক্যাটরিনা কাইফের থেকে ভিকি কৌশল ৫ বছরের ছোট হওয়ার কারণেই তারা চর্চিত হচ্ছেন। তবে সেই সমস্ত চর্চায় বিশেষ পাত্তা দিতে নারাজ এই তারকা জুটি।

২০০৩ সালে বলিউডে ‘বুম’ ছবির মাধ্যমে ডেবিউ ঘটেছে ক্যাটরিনা কাইফের। একজন ভালো অভিনেত্রী হওয়ার পাশাপাশি তিনি একজন সফল বিজনস লেডিও। তার একটি নিজস্ব বিউটি ব্র্যান্ড রয়েছে যার নাম ‘কে বিউটি’। দেখতে দেখতে ইন্ডাস্ট্রিতেও প্রায় ১৮ বছর পূর্ণ করলেন এই অভিনেত্রী। অন্যদিকে ২০১২ সালে বলিউডে ডেবিউ ঘটেছে ভিকি কৌশলের। বিখ্যাত স্টান্ট ডিরেক্টর শ্যাম কৌশলের ছেলে ভিকি কৌশল ২০১৫ সালে ‘মাসান’ ছবির মাধ্যমে অভিনেতা হিসেবে স্বীকৃতি পান তিনি।

অতএব নিঃসন্দেহে বলাই যায়, ক্যাটরিনা কাইফের অভিনীত ছবির সংখ্যা অনেক বেশি অভিনেতার থেকে। অতএব সাফল্য ও সম্পত্তি দুই দিক দিয়েই ভিকি কৌশলের থেকে এগিয়ে রয়েছেন ক্যাটরিনা কাইফ। উল্লেখ্য, ক্যাটরিনা কাইফের মোট সম্পত্তির পরিমাণ ২২০ কোটি টাকা। সেই তুলনায় ভিকি কৌশলের সম্পত্তির পরিমাণ খুবই কম, মাত্র ২৪ কোটি টাকা।

John Fabian

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026