জ্যোতিষ

আজ ৮ ই নভেম্বর, জানুন আজকের রাশিফল

মেষ – আজকের দিনে আপনি এমন কোন কাজ করবেন না যা আপনার শরীরে আঘাত করতে পারে। ভারী কোনো জিনিস তোলার আগে সাবধান হয়ে যান, উচ্চস্বরে কথা বলা থেকে বিরত থাকুন। যাদের হৃদরোগের সমস্যা রয়েছে তাদের জন্য আজকের দিনটি হানিকর। সম্ভব হলে চিকিৎসকের পরামর্শ নিন চলাফেরা করুন। এই রাশির জাতক-জাতিকাদের চাকরি যোগ রয়েছে। ব্যবসায়ীদের আজকের দিনটি মিশ্র কাটবে। বিদ্যার্থীদের জন্য আজকের দিনটি অত্যন্ত শুভ। উচ্চশিক্ষা লাভের সুযোগ রয়েছে। আজকের জন্য আপনার শুভ রং হতে পারে লাল।

বৃষ – আজ আপনার বাড়িতে অতিথি সমাগম হবে এবং বাড়িতে কোন উৎসব অনুষ্ঠানের যোগ রয়েছে। আপনার বাড়ির বড়দের থেকে আপনি অতিরিক্ত ভালোবাসা এবং সম্মান দুইই পাবেন। যারা উচ্চশিক্ষা নিয়ে পড়াশোনা করছেন তাদের ক্ষেত্রে নতুন চাকরির যোগ রয়েছে। যারা কলকারখানায় কাজ করছেন তাদের আগামী দিনগুলো শুভ হতে পারে। ‌ আজ আপনার ভ্রমণ যোগ রয়েছে, আপনার সঙ্গী আজকে আপনার জন্য রোমান্টিক হয়ে উঠতে পারে। আপনার দিনটিকে আরও সাফল্যমন্ডিত, আনন্দিত করে তোলার জন্য হলুদ রঙের পোশাক পরিধান করুন।

মিথুন – আপনার সহকর্মী কাজ দেখে আপনার মধ্যে উৎসাহ তৈরি হবে। আজকে আপনার সুপ্ত শৈল্পিক ইচ্ছা প্রকাশ পাবে। যারা সিনেমা লাইনের সঙ্গে যুক্ত আছেন অর্থাৎ যারা অভিনয় করেন তারা আজকের নতুন কোনো সুযোগ পেতে পারেন। কলা বিভাগের ছাত্র ছাত্রীদের জন্য নতুন চাকরির যোগ রয়েছে। আপনার বাড়িতে আছে অতিথি সমাগম হবে এবং আপনি তাদের থেকে প্রাপ্য সম্মান ফিরে পাবেন। প্রেমে সফলতা পাবেন। আপনার সঙ্গী আজকে আপনার মনের কথা বুঝতে পারবে। সম্ভব হলে সাদা রংয়ের পোশাক পরিধান করুন।

কর্কট – এই রাশির জাতক-জাতিকাদের সন্তান লাভের সুবর্ণ সুযোগ রয়েছে। যারা সন্তান সম্ভবা তাদের জন্য শুভ যোগ। শিক্ষার্থীদের জন্য আজকের দিনটি অত্যন্ত শুভ। আপনার সিদ্ধান্তের বদল হতে পারে, যদি না আপনি নতুন কোনো কাজে অগ্রসর হন। প্রেমের সফলতা থাকবে, আপনার বিনয় মনোভাব আপনার প্রেমকে আরো জোরালো করতে সাহায্য করবে। আজকের জন্য আপনার শুভ রং হল সবুজ।

সিংহ – আপনি আপনার বন্ধুদের সাথে আপনার কঠিন সময়ের কথা শেয়ার করতে পারেন। আপনার কোন বিশেষ বন্ধু আজকে আপনার সমস্যার সমাধান করতে পারে। ভাই বোনদের সাথে অযথা বিতর্কে জড়িয়ে যেতে পারেন আপনি। পেটের সমস্যায় আপনি আজকে ভুগবেন। গ্যাস অম্বলের সমস্যা আপনার দিনটি আজ নষ্ট করতে পারে। যারা সংগীত চর্চা করেন তারা খুব শীঘ্র কোন সুখবর পেতে পারেন। আজ আপনার আয়ের থেকে ব্যয়ের সম্ভাবনা বেশি। আজকে আপনার সঙ্গিনী আপনাকে ভুল বুঝতে পারে। নিজেকে ঠান্ডা মাথায় পরিবেশন করুন। আপনার জন্য আজকে শুভ রং হল হলুদ।

কন্যা – আপনি যদি কোথাও ইন্টারভিউ দিয়ে থাকেন তবে চাকরি কল আসতে পারে। ব্যবসায়ী নতুন যোগ রয়েছে। আপনার টিমের পার্টনার আজকে আপনাকে সহযোগিতা করবে। নতুন কাজের সুযোগ পাবেন। আপনার দায়িত্ব বৃদ্ধি পাবে। এই রাশির জাতক জাতিকাদের জন্য প্রেমের ভাগ্য অতীব শুভ। আপনার স্ত্রী অথবা স্বামী আজকে আপনাকে দূরে কোথাও ভ্রমণে নি যেতে পারেন। দামি কিছু ক্রয় করার সম্ভাবনা রয়েছে। আপনার জন্য আজকে শুভ রং সাদা।

তুলা – যার আইটি সেক্টরে কাজ করছেন তাদের জন্য আজকের দিনটি অত্যন্ত শুভ, নতুন কাজের সুযোগ পাবেন, এবং আপনার পদমর্যাদা বৃদ্ধি পাবে। আপনার কাছে বিশেষ কোনো ব্যক্তির ফোন কল আসতে পারে। আজকে আপনার ভ্রমণ যোগ রয়েছে। বন্ধু সমাগম হবে। পুরনো সমস্যা মিটিয়ে নেওয়ার দিন আজ। আপনার বন্ধুর সাথে যদি পুরনো কোনো সমস্যা থেকে থাকে তবে তা মিটিয়ে নিন। যারা ব্যবসার সঙ্গে যুক্ত হয়েছেন তাদের আয়ের থেকে ব্যয় বেশি হবে। আয় এবং ব্যয়ের সামঞ্জস্য রক্ষার জন্য আপনি অভিজ্ঞ কোনো ব্যক্তির সাহায্য নিন। আজকের জন্য আপনার শুভ রং হল লাল।

বৃশ্চিক – আজকে সারাদিন আপনার গৃহ সংস্কারের কাজে সময় ব্যয় হবে। সময় এর পাশাপাশি অর্থ ব্যয় হবে। নতুন কোনো দামি জিনিস ক্রয়ের সম্ভাবনা রয়েছে। আপনার স্ত্রীর সঙ্গে আজকে বিতর্কে জড়িয়ে যেতে পারেন। পিতা-মাতার সঙ্গে কলহ তৈরি হতে পারে। এবং আপনার সন্তানরা আজকে আপনার সঙ্গে বিরূপ মনোভাব পোষণ করতে পারে। প্রেমে সফলতা আনতে মাথা ঠাণ্ডা রাখুন এবং আপনার স্ত্রীর জন্য রোমান্টিক ডিনারের প্ল্যান করুন। আজকের জন্য আপনার শুভ রং হল সবুজ।

ধনু – আপনার নিকট আত্মীয় সঙ্গে আজকে আপনার শত্রু তৈরি হবে। আপনার পরিবারের লোক আজ আপনার মনের কথা নাও বুঝতে পারে। আপনার স্বামী অথবা স্ত্রী আপনার সঙ্গে বিরুদ্ধাচরণ করবে এবং ন্যায্য দাবী আপনার কাছে রাখবে। আপনার হতাশ মনোভাব তাদের আরও হতাশ করবে। সময় নিন এবং ধৈর্য ধরুন। কোন কাজ করার আগে অভিজ্ঞদের পরামর্শ নিন। আপনার জন্য আজকে শুভ রং হল নীল।

মকর – সাংবাদিকদের জন্য আজকের দিনটি অত্যন্ত শুভ। যারা এই লাইনে কাজের জন্য চেষ্টা করছেন তারা নতুন কাজের সুযোগ পেতে পারেন এবং যারা ইতিমধ্যে এই কাজের সঙ্গে যুক্ত তাদের পদোন্নতি হওয়ার সম্ভাবনা রয়েছে। যারা বিবাহিত তাদের জন্য আজকের দিনটি শুভ, ভ্রমণ যোগ রয়েছে এবং আপনার পার্টনার আজকে আপনার মনের কথা বুঝতে পারবে। শুভ রঙ হিসেবে সাদা বস্ত্র পরিধান করুন।

কুম্ভ – আপনি যদি গাড়ি ড্রাইভ করে থাকেন নিজহস্তে তবে প্রথমেই সাবধান হয়ে যান। ট্রাফিক আইন মেনে চলুন এবং চোখ কান খোলা রেখে রাস্তা পারাপার করুন। আজকে আপনার যানবাহন দ্বারা ক্ষতির সম্ভাবনা রয়েছে। যারা ক্ষুদ্র ব্যবসায়ী তাদের আজকের লাভের থেকে ক্ষতির সম্ভাবনা বেশি। সময় নিন এবং ধৈর্য ধরুন। সম্যবিলে আজকে আপনি হনুমান চালিশা পাঠ করতে পারেন। শুভ‌ রং কমলা।

মীন – আজকে সারাদিন আপনার প্রেমের মধ্যে দিয়ে কাটবে। আপনার স্ত্রী অথবা স্বামী আজকে আপনাকে সারপ্রাইজ দিতে পারে। সময় হলে আজকে আপনি আপনার বাড়িতে পাকা কথা বলে নিতে পারেন। আপনার পরিবার আপনার স্বপক্ষে থাকবে। যারা প্রেম করছেন এখনো বিয়ে করেননি তাদের জন্য আজকের দিনটিকে উল্লেখযোগ্য বার্তা নিয়ে আসবে। শুভ রঙ হিসেবে পরিধান করুন লাল অথবা সাদা।

Anirban Kundu

Published by
Anirban Kundu

Recent Posts

You’ll Never Guess the Jedi Cynthia Erivo Secretly Played in Star Wars

LOS ANGELES — Cynthia Erivo may be best known for her powerhouse performance as Elphaba…

March 21, 2026

Sam Raimi’s New Horror Thriller ‘Send Help’ Will Leave You Stranded in Terror

LOS ANGELES — Horror fans have a new thriller to add to their watchlist this…

March 21, 2026

Nicholas Brendon’s Health Struggles Before His Passing

LOS ANGELES — Buffy the Vampire Slayer star Nicholas Brendon, who died in his sleep…

March 21, 2026

Nicole Kidman Sparks Romance Rumors With Simon Baker

NEW YORK — Nicole Kidman is making headlines again, this time for her rumored romance…

March 21, 2026

Christy Carlson Romano Sparks Debate After Shia LaBeouf Comment

LOS ANGELES — Former Disney Channel star Christy Carlson Romano has ignited controversy after suggesting…

March 21, 2026

Sarah Michelle Gellar Honors Nicholas Brendon With Emotional Tribute

LOS ANGELES — The Buffy the Vampire Slayer community is mourning the loss of Nicholas…

March 21, 2026