জ্যোতিষ

আজ ৯ ই ডিসেম্বর, জানুন আজকের রাশিফল

মেষ – আজকে আপনার ব্যবসায় আয় থেকে ব্যয় বেশি হবে, বিশেষ কিছু কারণে আপনাকে অধিক মূল্য দিতে হবে বিশেষত যারা এক্সপোর্ট ইমপোর্ট এর বিজনেস করছেন তাদের আজকের দিনটি মন্দা কাটবে। অর্থের টানটান অবস্থায় থাকবে আপনার সংসারে। আপনার যদি কোন লোন থেকে থাকে তবে এর লোন শোধ না হওয়া পর্যন্ত আপনার মধ্যে আর্থিক দুশ্চিন্তা উঠানামা করবে। শিক্ষার্থীদের জন্য আজকের দিনটি অত্যন্ত শুভ। উচ্চশিক্ষার যোগ রয়েছে। আপনার জন্য আজকে শুভ রং হল সাদা।

বৃষ – আজকে আপনার দিনটি আনন্দমুখর হয়ে উঠতে পারে। পরিবারে কোনো নতুন সদস্য আগমন ঘটতে পারে। বন্ধু সমাগম হবে আপনার বাড়িতে। আপনার সন্তানেরা আজকে ভ্রমণের জন্য বায়না করতে পারে। প্রেমে মলিনতা দূর হবে। আপনার স্ত্রী অথবা স্বামী আজকে আপনার প্রতি রোমান্টিক হয়ে উঠবে। আপনার জন্য আজকে শুভ রং হল নীল।

মিথুন – যাদের সুগারের সমস্যা রয়েছে অথবা যাদের ডায়াবেটিস রয়েছে তাদের আজকে বুঝেশুনে খাবার খাওয়া উচিত। আপনার মধ্যে আজকে উচ্চচাপ জনিত সমস্যা বৃদ্ধি পাবে এবং রক্তে শর্করার পরিমাণ বৃদ্ধি পাবে। সকাল শুরু করুন যোগাভ্যাস দিয়ে এবং পরিমিত আহার করুন। আপনার বাড়িতে আজকে অতিথি সমাগম হবে এবং বাড়িতে এসব অনুষ্ঠানের যোগ রয়েছে। চাকরি ক্ষেত্রে আপনার উন্নতি রয়েছে। আপনি আজ শুভ হিসেবে সাদা রঙের পোশাক পরিধান করতে পারেন।

কর্কট – আপনি আপনার পরিবারকে খুব ভালোবাসেন সেহেতু আপনার মধ্যে আপনার পরিবার নিয়ে অযথা চিন্তা হবে, আপনার সন্তান আপনার অবাধ্য হবে সেহেতু আপনি সন্তানের প্রতি রাগ করবেন। স্ত্রী অথবা স্বামীর সঙ্গে মনোমালিন্য জড়িয়ে যাবেন।‌ অজানা আতঙ্ক আপনার মধ্যে কাজ করবে। শ্বশুরবাড়ির তরফ থেকে কোনো খারাপ সংবাদ পেতে পারেন যা আপনার মনকে নাড়িয়ে দেবে। আপনার পিতা মাতা আজকে আপনার থেকে কোনো দামি জিনিস আশা করবেন যা এই মুহুর্তে আপনি দ্বিতীয় অসমর্থ হবেন, ফলত আপনার মধ্যে একটি হতাশা এবং দুশ্চিন্তা তৈরি হবে। তবে‌ আপনি যদি আয় এবং ব্যয়ের ব্যালেন্স করতে পারেন তবে দুশ্চিন্তা থেকে পরিত্রান পেতে পারেন। আপনার জন্য আজকে শুভ রং হল নীল।

সিংহ – আজ আপনি কোন না কোন কারনে পুলিশি ঝামেলায় জড়িয়ে পড়তে পারেন। অফিসে কোন কর্মচারীর সঙ্গে আজকে আপনার বিবাদ চরম যেতে পারে। পুরনো কোনো সমস্যার ক্ষতিপূরণ আজকে আপনাকে দিতে হতে পারে। আপনার পরিবারের চুরি হওয়ার সম্ভাবনা রয়েছে। বন্ধুর সঙ্গে অযথা কোনো ঝামেলায় জড়িয়ে যেতে পারেন। আপনি যদি আজ সচেতন থাকেন এবং সাবধান থাকেন তবে পরিস্থিতি কিছুটা সামনে নিতে পারবেন। সম্ভব হলে আজকে আপনি হনুমান চালিশা পাঠ করতে পারেন। আপনার জন্য শুভ রং হল কমলা।

কন্যা – আজকে আপনি আপনার পিতৃ স্থানীয় অথবা মাতৃ স্থানীয় কারোর থেকে বিশেষ সহযোগিতা পাবেন। এমনকি আপনার প্রেমিক বা প্রেমিকা অথবা স্বামী আপনাকে বিশেষ কোনো কাজে বিশেষভাবে সাহায্য করতে পারেন। যারা ব্যবসার সঙ্গে যুক্ত রয়েছেন তারা আজ পরিবারের সাহায্য পাবেন। যিনি বেসরকারি ফার্মে কাজ করছেন তিনি তার বসের সহযোগিতা পাবেন এবং বাহবা পাবেন। আপনার জন্য আজকে শুভ রং হল হলুদ।

তুলা – আপনি আজকে অনেক চেষ্টা করেও অর্থ সঞ্চয় করতে পারবেন না। কোন না কোন কারনে আপনার পকেট গড়ের মাঠ হয়ে যাবে। আপনার সন্তানকে আজকে আপনি দামি কোন জিনিস উপহার করে ফেলবেন যার জন্য পরবর্তীতে আপনি পস্তাবেন। বাড়িতে স্ত্রীর অথবা স্বামীর সঙ্গে মনোমালিন্য হবে এবং চরম কলহের পৌঁছে দিতে পারে সে মনোমালিন্য। আপনার পিতা-মাতার স্বাস্থ্য সম্পর্কে সচেতন হোন, আপনি যদি এখন থেকে তাদের স্বাস্থ্য সম্পর্কে সচেতন না হন তবে আপনার অর্থব্যয় অধিক পরিমাণে হবে। আপনি আজকে আপনার বন্ধুর থেকে বকেয়া টাকা চাইতে যাবে কিন্তু তা পাবেন না। ব্যাংকে যদি আপনার কোনো ঋণ থেকে থাকে তা চটজলদি মুকুব করে দেওয়ার চেষ্টা করুন। যেকোনো সিদ্ধান্ত বুদ্ধিমত্তার সঙ্গে নিন। ‌ আজ আপনি শুভ রঙ হিসেবে কমলা রঙ ধারণ করতে পারেন।

বৃশ্চিক – যারা কৃষি ক্ষেত্রে কাজ করছেন অথবা যারা প্রত্যন্ত গ্রামে থাকেন তাদের মধ্যে আজকে সর্প ভয় কাজ করবে। সর্প দংশন থেকে নিজেকে সাবধানে রাখুন। রাশির জাতক-জাতিকার উভয়ের ফাড়ার যোগ রয়েছে। যাদের বাড়িতে পুকুর রয়েছে তাদের জল থেকে সাবধান হওয়া দরকার। আপনার জন্য আজকে শুভ রং হল সবুজ।

ধনু – আপনার বাড়িতে আজকে বন্ধু সমাগম হবে এবং বিশেষ কোনো এক বন্ধুর সঙ্গে আপনার পরিচয় ঘটবে যিনি আপনাকে বিশেষ কোনো আইডিয়া দেবেন যা আপনার পারিবারিক শান্তি বজায় রাখার জন্য বিশেষভাবে কার্যকরী হবে। আপনার স্ত্রী অথবা স্বামী আপনার মনের কথা বুঝবে এবং আপনার কথাকে প্রশ্রয় দেবে। সন্তানের বশে আনার জন্য ওদের সঙ্গে কথা বলুন এবং ওদের মনের কথা বোঝার চেষ্টা করুন। আপনি যদি আজকে চাকুরীর জন্য কোথাও ইন্টারভিউ দিতে চান তবে সফল হবেন। আপনার জন্য আজকে শুভ রং হল কমলা এবং সাদা।

মকর – আপনার প্রেমিক বা প্রেমিকা আজকে আপনাকে মনে কষ্ট দিয়ে কথা বলবে যা আপনি সহ্য করতে পারবেন না। অতীত জীবনের স্মৃতি আজকে আপনাকে বিচলিত করবে। দিনের শুরু কর্ম ব্যস্ততার মধ্যে দিয়েই কাটলেও দুপুরের পর থেকে আপনার মধ্যে হতাশা ও চিন্তা আসবে। আপনার ভাই অথবা বাবার শরীর ভালো নাও যেতে পারে, তাদের শরীরের প্রতি যত্ন নেওয়া আপনার কর্তব্য। স্ত্রীর সঙ্গে অথবা স্বামীর সঙ্গে আপনার মনোমালিন্য হবে, নিজেকে শান্ত রাখুন এবং ধৈর্য ধরে সমস্যার সমাধান করার চেষ্টা করুন। আপনার জন্য আজ শুভ রং হলো সাদা এবং লাল।

কুম্ভ – ব্যবসায় আপনার আজ মন্দা দেখা যাবে। আপনি হয়তো লাভের আশায় অনেক দূর পর্যন্ত যাবেন কিন্তু আজকে আপনার ততোধিক লাভ হবে না। চেষ্টা করুন আপনার কাস্টমারদের সঙ্গে ভালো ব্যবহার করার। অর্থ উপার্জনের জন্য অন্য কোন চিন্তা করতে পারেন। আপনার বৈবাহিক জীবন মধুর হয়ে উঠবে আজ। সন্তানদের অবাধ্যতার কারণে আপনার মনে রাগ সৃষ্টি হবে। আপনার জন্য আজকে শুভ রং হল সাদা।

মীন – চিকিৎসা আজকে আপনার অযথা ব্যয় বৃদ্ধি হবে। আপনার ভয় আজকে আপনার পকেট খালি করে দেবে। যারা উচ্চ শিক্ষা নীতি অনুসরণ করছেন তাদের মধ্যে বাধা আসবে, আপনি যদি একবার সেই বাধা পার করতে পারেন তবে আপনার বিদেশ ভ্রমণের যোগ আছে এবং উচ্চ শিক্ষার প্রসার থাকবে। চাকুরী ক্ষেত্রে উন্নয়ন সম্ভব কিন্তু যারা চিকিৎসাশাস্ত্র নিয়ে পড়াশোনা করছেন তাদের মধ্যে আজকে হতাশা ও কাজের ত্রুটি দেখা যাবে। শুভ রং হিসেবে ধারণ করুন হলুদ।

Anirban Kundu

Published by
Anirban Kundu

Recent Posts

অবশেষে মাঠে ফিরছেন অভিষেক! শনিবার থেকেই শুরু রাজনৈতিক কর্মসূচি, দেখা করবেন আক্রান্ত কর্মীদের সঙ্গে

বিধানসভা নির্বাচনের পর দীর্ঘ নীরবতা ভেঙে ফের রাজনৈতিক ময়দানে নামতে চলেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক…

May 29, 2026

এবার মিড ডে মিলের সঙ্গে মিলবে ব্রেকফাস্টও! ১২ জুন থেকে পড়ুয়াদের জন্য বড় ঘোষণা সরকারের

স্কুল পড়ুয়াদের পুষ্টির কথা মাথায় রেখে বড় সিদ্ধান্ত নিল তেলেঙ্গানা সরকার। এতদিন স্কুলে শুধুমাত্র মিড…

May 29, 2026

বিদেশের রেললাইনে ছুটবে বন্দে ভারত! নেপাল-শ্রীলঙ্কা সহ একাধিক দেশে রপ্তানির প্রস্তুতি ভারতের

ভারতের সেমি-হাই-স্পিড ট্রেন বন্দে ভারত এক্সপ্রেসকে ঘিরে সামনে এল বড় খবর। এতদিন দেশের বিভিন্ন প্রান্তে…

May 29, 2026

স্বাস্থ্যসাথীতে মিলত না, আয়ুষ্মান কার্ডে ফ্রিতে পাবেন এসব বহুমূল্য চিকিৎসা! জানুন বড় পার্থক্য

রাজ্যে আয়ুষ্মান ভারত প্রকল্প চালু হওয়া নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। স্বাস্থ্যসাথী ও আয়ুষ্মান…

May 29, 2026

লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ, মাসে ৩০০০ টাকা! চালু অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্ম, বাদ যেতে পারে ৩০ লক্ষ নাম

রাজ্যের মহিলাদের জন্য ঘোষিত অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্প নিয়ে বড় আপডেট সামনে এল। নবান্নে সাংবাদিক বৈঠক…

May 27, 2026

প্যাচপ্যাচে গরমের পর স্বস্তির বৃষ্টি! দক্ষিণবঙ্গে কালবৈশাখীর দাপট, জারি হলুদ সতর্কতা

টানা প্যাচপ্যাচে গরমে নাজেহাল বঙ্গবাসী। অবশেষে স্বস্তির খবর শোনাল আলিপুর আবহাওয়া দপ্তর। দক্ষিণ বিহারের উপর…

May 27, 2026