বিনোদন

দুই হাতে মেহেন্দি, বিয়ের আগে ফিটনেস চর্চায় ব্যস্ত দেবলীনা, তুমুল ভাইরাল ভিডিও

আগামীকাল অর্থাৎ 9ই ডিসেম্বর অভিনেতা গৌরব চট্টোপাধ্যায় ও অভিনেত্রী দেবলীনা কুমারের বিয়ে। কিন্তু এর মধ্যেও দেবলীনা কুমার ফিটনেস চর্চা করলেন এবং সেই ভিডিও পোস্ট করলেন সোশ্যাল মিডিয়ায়। সেলিব্রিটিদের পাবলিসিটি স্টান্ট বিভিন্ন ধরনের হয়। মেহেন্দি হাতে, আলতা পায়ে ফিটনেস চর্চার ভিডিও যদি দেবলীনা সোশ্যাল মিডিয়ায় পোস্ট নাও করতেন, তাতেও তাঁর ও গৌরবের বিয়ের দিকে নেটিজেনদের নজর থাকতো, আফটার অল, মহানায়ক উত্তম কুমারের বাড়ির বিয়ে বলে কথা। বিয়ের আগের দিন বহু স্ত্রী-আচার থাকে। সেইসব ছেড়ে দেবলীনার এই ধরনের সস্তা পাবলিসিটি স্টান্ট নেটিজেনদের মধ্যে নেতিবাচক মনোভাবের সৃষ্টি করেছে।

2013 সালে অভিনেত্রী অনিন্দিতা বোস-এর সাথে বিয়ে হয়েছিল গৌরবের। সেই জাঁকজমকপূর্ণ বিয়ের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সহ বিভিন্ন ব্যক্তিত্ব। কিন্তু বিয়ের তিন বছর পরে অজানা কারণে বিবাহ বিচ্ছেদ হয়ে যায় অনিন্দিতা ও গৌরবের। এরপর গৌরবের বোন মৌ-এর বিয়ের সময় মৌ-এর বান্ধবী দেবলীনার সঙ্গে আলাপ হয় গৌরবের। দীর্ঘদিন সম্পর্কে থাকার পর অবশেষে দেবলীনা ও গৌরবের স্বপ্ন পরিণতি পেতে চলেছে। অপরদিকে নিজের জীবনে এগিয়ে গেছেন অনিন্দিতাও। গৌরবের সঙ্গে বিবাহ বিচ্ছেদের পর তিনি বিয়ে করেছিলেন উঠতি পরিচালক অভিমন্যুকে। কিন্তু একসময় সেই বিয়েও ভেঙে যায়। এই মুহূর্তে অভিনেতা সৌরভ দাসের সঙ্গে লিভ-ইন রিলেশনশিপে রয়েছেন অনিন্দিতা।

পুজোর পরেই দেবলীনা কুমারের সাথে মহানায়ক উত্তম কুমারের পৌত্র ও অভিনেতা গৌরব চট্টোপাধ্যায়ের ধুমধামের সঙ্গে বিয়ের পিঁড়িতে বসার কথা ছিল। কিন্তু করোনা পরিস্থিতির কারণে 9 ই ডিসেম্বর দুজনের পরিবারের উপস্থিতিতে ঘরোয়া অনুষ্ঠান করে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চলেছেন। এরপর পারিবারিক রীতি মেনে নবদম্পতি যাবেন পুরী, জগন্নাথ দর্শনের জন্য। আগামী বছর করোনা বিধি শিথিল হলে মার্চে হবে গৌরব ও দেবলীনার গ্র‍্যান্ড রিসেপশন। দেবলীনার বাবা মেয়র পারিষদ দেবাশিস কুমার ও গৌরবের পরিবার গৌরব ও দেবলীনার বিয়ের কথা পাকা করে দিয়েছেন। গৌরবের পরিবারের তরফ থেকে দেবলীনার জন্য বিয়ের গয়না বানাতে দেওয়া হয়েছে। এই মুহূর্তে গৌরব জি বাংলায় সম্প্রচারিত ধারাবাহিক ‘করুণাময়ী রানী রাসমণি’-তে মথুরামোহনের চরিত্রে অভিনয় করছেন। কিছুদিন আগে সোনি মিউজিক ইন্ডিয়ার প্রযোজনায় ও অরিন্দম শীলের পরিচালনায় ‘গেন্দা ফুল’ মিউজিক ভিডিওয় সাবেকি বাঙালি সাজে পারফরম্যান্স করেছেন দেবলীনা। এই মিউজিক ভিডিওটি যথেষ্ট ভাইরাল হয়েছে। এছাড়া দেবলীনা একজন পেশাদার ডান্সার। এই কারণে সারা বছর দেশে-বিদেশে তাঁর শো থাকে। কিন্তু এই মুহূর্তে করোনা পরিস্থিতির কারণে ডান্স শো বন্ধ রয়েছে। খুব তাড়াতাড়ি শুরু হতে চলেছে অরিন্দম শীল পরিচালিত ফিল্ম ‘তিরন্দাজ শবর’-এর শুটিং। এই ফিল্মে অভিনয় করতে দেখা যাবে দেবলীনাকে।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026