বিনোদন

করোনায় আক্রান্ত প্রয়াত অভিনেতার স্ত্রী সারজা ও ১ মাসের ছেলে

করোনা অতিমারীর কবল থেকে রেহাই পেলেন না প্রয়াত দক্ষিণী অভিনেতা চিরঞ্জীবী সারজার স্ত্রী মেঘনা রাজ ও পুত্রসন্তান। মেঘনা নিজেই এই খবর সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে বলেছেন, তিনি, তাঁর বাবা, মা, পুত্রসন্তান করোনায় আক্রান্ত। তবে তিনি নিজের স্বামী চিরঞ্জীবীকে স্মরণ করে ফ‍্যানদের বলেছেন, তাঁদের জন্য চিন্তা না করতে। মেঘনা জানিয়েছেন, তাঁদের চিকিৎসা চলছে এবং তাঁরা ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন। মেঘনা জানান, জুনিয়র ‘চিরঞ্জীবী’ অর্থাৎ তাঁদের পুত্রসন্তান ভালো আছে এবং সে সারাক্ষণ মেঘনাকে ব্যস্ত রাখছে। মেঘনা করোনার বিরুদ্ধে লড়াইয়ে আশাবাদী।

চলতি বছর জুন মাসের 6 তারিখ বিখ্যাত দক্ষিণী অভিনেতা চিরঞ্জীবী সারজা শ্বাসকষ্ট এবং বুকে ব্যথা অনুভব করলে তাঁকে বেঙ্গালুরুর একটি বেসরকারী হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু চিরঞ্জীবীর শারীরিক অবস্থার দ্রুত অবনতি হতে শুরু করে। 7ই জুন চিকিৎসায় সাড়া দেওয়া বন্ধ করে দেন চিরঞ্জীবী। ওই দিন বিকেল 3:48 নাগাদ চিকিৎসকরা 35 বছর বয়সী চিরঞ্জীবীকে মৃত ঘোষণা করেন। 8ই জুন চিরঞ্জীবীর শেষকৃত্য সম্পন্ন হয়।

2018 সালে চিরঞ্জীবীর সঙ্গে বিয়ে হয় দক্ষিণী অভিনেত্রী মেঘনা রাজের। চিরঞ্জীবীর মৃত্যুর সময় অন্তঃসত্ত্বা ছিলেন তাঁর স্ত্রী মেঘনা। চিরঞ্জীবীর মৃত্যুর পর মেঘনা ভেঙে পড়েছিলেন। একসময় নিজের গর্ভে বেড়ে ওঠা চিরঞ্জীবী ও তাঁর সন্তানের কথা ভেবে ঘুরে দাঁড়ান মেঘনা। মেঘনার ‘গোদভরাই’ অনুষ্ঠানে চিরঞ্জীবীর একটি রঙিন কাটআউটের সঙ্গে ফটো তুলে সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন মেঘনা। তিনি বলেন, চিরঞ্জীবী সবসময় তাঁদের সঙ্গেই আছেন। চিরঞ্জীবীর মৃত্যুর চার মাস পরে 22 শে অক্টোবর জন্ম হয় জুনিয়র ‘সি’র অর্থাৎ চিরঞ্জীবী ও মেঘনার একমাত্র পুত্রসন্তানের। চিরঞ্জীবীর ভাই ধ্রুব সারজা সোশ্যাল মিডিয়ায় জুনিয়র ‘সি’র জন্মের খবর শেয়ার করেন। নেটিজেনরা মেঘনাকে এবং জুনিয়র ‘সি’কে অনেক ভালোবাসা ও শুভেচ্ছা জানান। সমগ্র পরিবারকে দুঃসময়ে মেঘনার আগলে রাখার শক্তি সকলের কাছে প্রশংসনীয় হয়ে উঠেছে। এই মুহূর্তে নেটিজেনরা মেঘনা, জুনিয়র ‘সি’ এবং সমগ্র পরিবারের দ্রুত আরোগ্য কামনা করছেন।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026