নিউজ

অমিত শাহের সঙ্গে বৈঠকে মেলেনি সমাধান সূত্র, পরবর্তী রণনীতি নিয়ে আজ সিংঘু সীমান্তে পর্যালোচনা বৈঠক কৃষক নেতাদের

নয়াদিল্লি: কেন্দ্রীয় সরকারের প্রকাশ করা কৃষি আইনের বিরোধিতা করে যে কৃষক আন্দোলন শুরু হযেছে, তার অবসান এখনই হচ্ছে না। গতকাল, মঙ্গলবারের পর অন্তত এমনটা নিশ্চিত হয়ে বলাই যায়। কারণ, এদিন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে দীর্ঘক্ষণ কৃষক নেতাদের বৈঠকের পরেও কোনও সমাধানসূত্র মেলেনি। এখনও নিজ সিদ্ধান্তে অনড় দুপক্ষই। কৃষকদের দাবি মানতে নারাজ সরকার, অন্যদিকে সরকারের আইন মানতে নারাজ কৃষকরা। সব মিলিয়ে দীর্ঘক্ষণ বৈঠক হওয়ার পরেও কোনও সমাধান হল না। এমনকি আজ, বুধবার যে বৈঠক হওয়ার কথা ছিল, তাও হচ্ছে না বলে জানা গিয়েছে।

কেন্দ্রের পক্ষ থেকে প্রকাশ করা তিনটি নতুন কৃষি আরবির বিরোধিতা করে এই আন্দোলন চলছে। যার জেরে গতকাল ভারত বনধের ডাক দিয়েছিল অল ইন্ডিয়া কৃষক ইউনিয়ন। এদিন সন্ধ্যায় কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রীর সঙ্গে আলোচনায় বসে আন্দোলনকারী কৃষক নেতারা। কিন্তু সেই আলোচনাতে অমিত শাহ কৃষি আইন তুলে নিতে সম্মত হননি। বেশ কয়েক ঘণ্টা এই বৈঠক চলে। কিন্তু বৈঠক শেষে কোনও ইতিবাচক দিকে এসে পৌঁছয়নি দুপক্ষই। আজ, বুধবার সরকারের সঙ্গে আলোচনা হওয়ার কথা ছিল, সেটিও হবে না বলে আগাম জানিয়ে দিয়েছে অল ইন্ডিয়া কিষান সভা।

মঙ্গলবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর অল ইন্ডিয়া কিষান সভার নেতা হান্নান মোল্লা এ প্রসঙ্গে বলেন, নয়া কৃষি আইন প্রত্যাহার করতে রাজি নয় কেন্দ্র। বুধবার সরকারের সঙ্গে বৈঠক হওয়ার কথা ছিল, তা হবে না। অমিত শাহের পক্ষ থেকে কৃষকদের কিছু প্রস্তাব দেওয়া হবে। সেই নিয়ে আগে কৃষকদের মধ্যে আলোচনা হবে, তারপর সরকারের সামনে বসা হবে কিনা,সেটা ঠিক করা হবে। এদিকে অমিত শাহের সঙ্গে বৈঠকের পর তা নিয়ে আজ দিল্লির সিংঘু সীমান্তে আলোচনায় বসবে কৃষক নেতারা। তারপরের পরবর্তী রণনীতি ঠিক হবে বলে জানা গিয়েছে।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026