নিউজ

বাংলায় গত ২৪ ঘন্টায় কমল দৈনিক সংক্রমণ, তবে একদিনেই প্রাণ গেল ৬ জনের

জুন মাসের পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকলেও জুলাই মাসের শেষের দিকে বাংলার বুকে করোনার চোখ রাঙানি অব্যাহত রয়েছে। প্রায় প্রতিদিন একধাক্কায় বৃদ্ধি পাচ্ছিল দৈনিক সংক্রমণের সংখ্যা। তবে গত ২৪ ঘন্টায় সংক্রমণের হার নিম্নমুখী হওয়ায় স্বস্তির নিঃশ্বাস ফেলছেন রাজ্যবাসীরা। আজ অর্থাৎ শুক্রবার রাজ্য স্বাস্থ্য দপ্তর একটি পরিসংখ্যান প্রকাশ করে জানিয়েছে যে গত ২৪ ঘন্টায় করোণা আক্রান্ত হয়েছেন ১২৮৪ জন। তবে তা আগের ২৪ ঘন্টার তুলনায় অনেকটাই কম।

আসলে গতকাল দৈনিক সংক্রমণ ছিল ১৪০০ এর বেশি। আজ সেই সংক্রমণ কমে হয়েছে ১২৮৪ জন। দৈনিক পজিটিভিটি রেট কমেছে ৮.৮৭ শতাংশ। গত ২৪ ঘন্টায় কলকাতায় আক্রান্ত হয়েছেন ২৩৫ জন। কলকাতার পর দৈনিক সংক্রমণের নিরিখে দ্বিতীয় স্থানে রয়েছে উত্তর ২৪ পরগনা। গত ২৪ ঘন্টায় এই জেলায় আক্রান্ত হয়েছেন ১৫৭ জন। এরপর তৃতীয় স্থানে রয়েছে বীরভূম। তবে গত ২৪ ঘন্টায় জলপাইগুড়ি কোভিড গ্রাফ চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। এক ধাক্কায় সংক্রমণের মাত্রা অনেকটাই বেড়ে গিয়ে একদিনে জলপাইগুড়িতে আক্রান্ত হয়েছে ৮২ জন।

তবে গত ২৪ ঘন্টায় আক্রান্তের সংখ্যা কমলেও মৃতের সংখ্যা বৃদ্ধি পেয়েছে। উত্তর ২৪ পরগণায় করোনা গ্রাসে মৃত্যু হয়েছে ২ জনের। বাকি কলকাতায় প্রাণ হারিয়েছেন ১ জন। সবমিলিয়ে গত ২৪ ঘন্টায় বাংলায় করোনায় মারা গেছেন ৬ জন।

Nirajana Nag

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026