এসএসসি মামলা এবং পার্থর গ্রেফতারি নিয়ে রীতিমতো সরগরম রাজ্য রাজনীতি। এতদিন ধরে যারা চাকরির জন্য ধর্নায় বসেছেন তারা নিজেদের ভবিষ্যৎ জানতে চেয়ে ফের কলকাতার রাজপথে সক্রিয় হয়েছেন। তবে গতকালই পার্থ চট্টোপাধ্যায়কে তৃণমূল থেকে সাসপেন্ড করার পর সর্বভারতীয় যুব তৃণমূল কংগ্রেস নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন যে তিনি SSC আন্দোলনকারীদের প্রতিনিধির সাথে সরাসরি কথা বলবেন আর সেই অনুযায়ী আজ বিকেলের দিকে তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুনাল ঘোষের নেতৃত্বে এসএসসি আন্দোলনকারীদের ৮ প্রতিনিধি ক্যামাক স্ট্রীটে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসে যান। সেখানে বৈঠক চলে প্রায় ঘন্টাখানেক।
বৈঠকের পর এসএসসি আন্দোলনকারীরা বেশ আশ্বস্ত হয়েছে। ঘন্টাখানেক বৈঠকে যে ইতিবাচক আলোচনা হয়েছে তা আলাদাভাবে বলার দরকার পড়ে না। জানা গিয়েছে, অভিষেক বন্দ্যোপাধ্যায় ২০১৬ সালে SSC মেধাতালিকায় থাকা প্রত্যেককে চাকরির আশ্বাস দিয়েছেন। এমনটাই জানিয়েছেন এসএসসি আন্দোলনের অন্যতম মুখ শহিদুল্লাহ। তিনি বলেছেন, “স্যার অভিষেক বন্দ্যোপাধ্যায় অত্যন্ত মানবিক। বৈঠক হয়েছে ইতিবাচক। তিনি আশ্বাস দিয়েছেন যে উনি ১০০ শতাংশ চেষ্টা করবেন যাতে ২০১৬ সালে এসএসসি মেধাতালিকায় থাকা প্রত্যেকেই চাকরি পান। কেউ যাতে বঞ্চিত না হন, তিনি তার দিকে খেয়াল রাখবেন।”
এছাড়াও জানা গিয়েছে যে আগামী ৮ ই আগস্ট SSC আন্দোলনকারীর প্রতিনিধিরা বর্তমান শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর সাথে বিকাশ ভবনে একটি বৈঠকে বসবেন। সেখানে উপস্থিত থাকবেন এসএসসি চেয়ারম্যানও। এরপর আন্দোলন ভবিষ্যতে চলবে নাকি সেই নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সাথে তেমন কোনো কথা হয়নি বলেই জানিয়েছেন শহীদুল্লাহ।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…