নিউজ

গ্রামে গ্রামে তৈরি হবে ৮২৪ টি সুস্বাস্থ্য কেন্দ্র,পঞ্চায়েত নির্বাচনের আগে ‘গ্রামীণ স্বাস্থ্যে’ বিশেষ নজর মমতা সরকারের

পঞ্চায়েত ভোটের আগে ফের চমক দিতে চায় রাজ্য সরকার। আর সেইজন্যই তো বাংলার প্রত্যন্ত এলাকায় স্বাস্থ্য পরিষেবাকে পৌঁছে দিতে প্রস্তাবিত সুস্বাস্থ্য কেন্দ্র রূপায়ণের কাজ দ্রুত শুরুর নির্দেশ দিল রাজ্য সরকার। জানা গিয়েছে, আরআইডিএফ এর টাকায় রাজ্যজুড়ে বিভিন্ন গ্রামে গ্রামে মোট ৮২৪ টি সুস্বাস্থ্য কেন্দ্র গড়ে তোলা হবে। এক একটি ব্লকে একের বেশি সুস্বাস্থ্য কেন্দ্র তৈরি করা হতে পারে। গত বুধবারই রাজ্যের স্বাস্থ্য সচিব প্রত্যেক জেলাশাসক ও জেলা মুখ্যস্বাস্থ্য আধিকারিককে চিঠি পাঠিয়ে এই প্রকল্পের জন্য টেন্ডার প্রক্রিয়া শেষ করার নির্দেশ দিয়েছেন।

আসলে সম্প্রতি এক প্রশাসনিক বৈঠকে তৃণমূল সুপ্রিমো তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিটি ব্লকে ব্লকে সুস্বাস্থ্য কেন্দ্র তৈরীর ব্যাপারে নির্দেশ দেন। সেই সাথে তিনি এও নিশ্চিত করতে বলেন যাতে সুস্বাস্থ্য কেন্দ্রগুলির সঙ্গে গ্রামের প্রত্যন্ত এলাকায় মানুষের কাছে চিকিৎসা পরিষেবা পৌঁছে দেওয়া যায়। এই নিয়ে তিনি ইতিমধ্যেই স্বাস্থ্য দপ্তরের সাথে কথা বলেছেন। এবার অর্থ দপ্তরের ছাড়পত্র পেলেই স্বাস্থ্য দপ্তর বিশেষভাবে উদ্যোগ নিয়ে জেলাগুলিতে এই সুস্বাস্থ্য কেন্দ্র তৈরি করবে।

ইতিমধ্যেই রাজ্যের স্বাস্থ্য এবং নারী শিশু ও সমাজ কল্যাণ দপ্তর একসঙ্গে জোট বেঁধে শিশু ও গর্ভবতী মায়েদের প্রসবকালীন স্বাস্থ্য সুরক্ষা সম্পর্কে সরকারি প্রকল্পগুলি রূপায়ণের কাজ চালাচ্ছে। এইসব কেন্দ্র থেকেই চিকিৎসা হচ্ছে আন্ত্রিক,কালাজ্বর, ম্যালেরিয়া ও ডেঙ্গির। এর মূল উদ্দেশ্য হলো আশা কর্মী, উপস্বাস্থ্য কেন্দ্রের অক্সলারী নার্স ও অঙ্গনওয়ারী কর্মীদের একসঙ্গে কাজ করানো। এরপর রাজ্য সরকারের পরবর্তী ভাবনা ৮২৪ টি সুস্বাস্থ্য কেন্দ্র তৈরি বিভিন্ন গ্রামীণ অঞ্চলে। আসলে পঞ্চায়েত ভোটের আগে তৃণমূল কংগ্রেস গ্রামে গ্রামে সুস্বাস্থ্য কেন্দ্র তৈরি করে কিছুটা হলেও জনগণের গুডউইলে আসতে চাইছে।

জানিয়ে রাখি, স্বাস্থ্য দপ্তরের তালিকা অনুযায়ী এই প্রকল্পে একটি জেলায় একটি ব্লকে একাধিক সুস্বাস্থ্য কেন্দ্র তৈরি হবে। কোচবিহারের তুফানগঞ্জ এর ১ নম্বর ব্লকে ১৬ টি , দিনহাটা ব্লকে ১০ টি, মগরা ব্লকে ১১ টি, হুগলির খানাকুল ১ নম্বর ব্লকে ৭ টি সুস্বাস্থ্য কেন্দ্র তৈরি হবে। এছাড়াও অন্যান্য জায়গায় এই সুস্বাস্থ্য কেন্দ্র তৈরীর জন্য টেন্ডার ডাকা হয়ে গেছে। আরআইডিএফ খাতে বরাদ্দ অনুমোদন পেলেই রাজ্য সরকার এই কাজ শুরু করে দেবে।

Nirajana Nag

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026