ব্যবসা-বানিজ্য ও অর্থনীতি

মাত্র ৩৪২ টাকা জমা করেই পেয়ে যান ৪ লাখ টাকা, জেনে নিন SBI এর নতুন বাম্পার অফার সম্পর্কে

গ্রাহকদের কথা মাথায় রেখে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, বর্তমানে একাধিক নতুন নিয়ম চালু করছে। কিছুদিন আগেই স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া হোয়াটসঅ্যাপ ব্যাঙ্কিং চালু করেছিল। এতে গ্রাহকদের ব্যালেন্স এনকোয়ারি এবং অন্যান্য খুঁটিনাটি কাজ করতে যে ব্যাপক সুবিধা হবে তা আলাদাভাবে বলার দরকার নেই। এবার সেই ধারা বজায় রেখেই গ্রাহকদের জন্য আরেক নতুন সুবিধা আনছে ভারতের বৃহত্তম রাষ্ট্রায়ত্ত ব্যাংক স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া বা এসবিআই। ব্যাংকের এই নতুন প্ল্যানের সুবিধা উপভোগ করতে পারবেন লাখ লাখ উপভোক্তা।

কিছুদিন আগে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া গ্রাহকদের কথা মাথায় রেখে একটি নতুন ঘোষণা করে জানিয়েছে যে এবার গ্রাহকরা খুব কম টাকাতেই বিমার সুবিধা পাবেন। আপনি যদি একজন এসবিআই গ্রাহক হয়ে থাকেন তাহলে এই প্রতিবেদনটি আপনার জন্যই। আসলে এসবিআই নূন্যতম মূল্যে মাত্র ৩৪২ টাকাতে ৪ লক্ষ টাকা পর্যন্ত বিমার কভার দিচ্ছে। প্ল্যানটি সম্বন্ধে বিশদে জানতে এই প্রতিবেদনটি সম্পূর্ণ পড়ুন।

প্রধানত দেশের সকল মানুষকেই বীমার সুবিধা দিতে এই দারুন পদক্ষেপ নিয়েছে এসবিআই। এবার থেকে নিজের প্রয়োজন অনুযায়ী বীমা করার জন্য কেন্দ্র সরকারের প্রধানমন্ত্রী সুরক্ষা বীমা যোজনা এবং প্রধানমন্ত্রী জীবন জ্যোতি বীমা পরিকল্পনা সরাসরি ব্যাংকের মাধ্যমে পাওয়া যাবে। পরিষেবা পেতে শুধুমাত্র স্টেট ব্যাংকে একটি অ্যাকাউন্ট থাকা বাধ্যতামূলক। প্রধানমন্ত্রীর সুরক্ষা বীমা যোজনা নিলে পলিসিধারের মৃত্যু হলে বা শারীরিকরূপে সম্পূর্ণ অক্ষম হলে ২ লাখ টাকা পর্যন্ত ক্ষতিপূরন পাওয়া যাবে। ১৮ থেকে ৭০ বছর বয়সে যে কোন নাগরিক এই প্ল্যানের ফায়দা নিতে পারবেন। এক্ষেত্রে প্রিমিয়ামের মূল্যও অত্যন্ত কম।

অন্যদিকে প্রধানমন্ত্রী জীবন জ্যোতি বীমা যোজনায় বার্ষিক ৩৩০ টাকা প্রিমিয়াম দিয়ে আপনি ২ লক্ষ টাকার নিরাপত্তা পেয়ে যাবেন। পলিসিধারের মৃত্যু হলে নমিনি সেই টাকা পেয়ে যাবেন। এই সুবিধা ১৮ থেকে ৫০ বছরের মধ্যে যে কেউ নিতে পারবেন। করোনা পরিস্থিতির পর সকলেই জীবন বিমার গুরুত্ব বুঝেছেন। তাই অনেকেই আজকাল নিজের বীমা করি রাখতে চাইছেন। কিন্তু অত্যাধিক দামের কারণে অনেকের ইচ্ছা থাকলেও করা সম্ভব হচ্ছে না। এবার সেই মুশকিল আসন করলো স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া।

Nirajana Nag

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026