নিউজ

করোনা বিধি মেনে দক্ষিণেশ্বরে চলছে মায়ের আরাধনা

দক্ষিণেশ্বর: আজ, শনিবার দীপান্বিতা অমাবস্যা। আর এদিন দক্ষিণেশ্বরে সকাল থেকেই শুরু হয়েছে মা ভবতারিণীর পুজো অর্চনা। তবে প্রত্যেকবারই মায়ের আরাধনা সঙ্গে এবারের মায়ের আরাধনার মধ্যে রয়েছে কিছু পার্থক্য। কারণ, করোনা পরিস্থিতির জেরে সমস্তরকমের স্বাস্থ্যবিধি, সামাজিক দুরত্ববিধি মেনে, শরীরের তাপমাত্রা দেখে, স্যানিটাইজ গেটের মধ্যে দিয়ে মন্দিরে প্রবেশ করানো হচ্ছে দর্শনার্থীদের। এমনকি পিপিই কিট পরে রয়েছেন পুরোহিতরা। কারণ, প্রসাদ বিতরণের জন্য দর্শনার্থীদের নিকটে যেতে হচ্ছে তাদের।

তবে এ বছর, মন্দিরের গর্ভগৃহে প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে। কোনও তাবড় তাবড় নেতা, মন্ত্রী তারকারাও ঢুকতে পারবেন  না গর্ভগৃহে। তবে করোনা পরিস্থিতির কারণে প্রত্যেকবারের চেয়ে ভিড় এখনও পর্যন্ত কম লক্ষ্য করা যাচ্ছে। রাত বাড়লে দর্শনার্থীদের ঢল দেখতে পাওয়ার সম্ভাবনা রয়েছে বলে মনে করছে মন্দির কর্তৃপক্ষ। তাই সকাল থেকেই বিভিন্নরকম সুরক্ষাবিধি মেনে কাজ করা হচ্ছে।

কোনও দর্শনার্থী ফুল, ধূপ ধুনো নিয়ে গর্ভগৃহে প্রবেশ করতে পারবেন না। মাস্ক পরা বাধ্যতামূলক। বলা চলে কালীপুজোর দিন একেবারে ভিন্ন দৃশ্য দেখা যাচ্ছে দক্ষিণেশ্বরে।মায়ের সিংহাসন স্যানিটাইজ করা হয়েছে। শুধুমাত্র মায়ের দর্শন করা যাচ্ছে।

তবে এসবের মধ্যেও মা ভবতারিণীকে সোনার অলংকারের সুসজ্জিত করে সাজানো হয়েছে। বেনারসী পড়ানো হয়েছে মাকে। প্রত্যেকবারের মতো সোনার গয়নায়ে যেন এক অন্যরূপে দাঁড়িয়ে রয়েছেন মা, ভক্তদের সামনে আশীর্বাদ দেওয়ার জন্য। বিশ্বের যা পরিস্থিতি, তাতে এ ছর মা ভবতারিণীর কাছে সকলের একটাই প্রার্থনা, ‘সবার মঙ্গল করো মা, পৃথিবী থেকে করনাকে মুছে ফেল মা’।

 

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026