উরি: বেশ কয়েক বছর আগে উরিতে পাকিস্তানের হামলার ঘটনার পরিপ্রেক্ষিতে প্রথম সার্জিক্যাল স্ট্রাইক হয়ে থাকে। গতকাল, শুক্রবার ফের রক্তাক্ত হয় সেই ঐতিহাসিক উরি। কাশ্নীরের উরি এবং গুরেজে পাকিস্তানি সেনার হামলায় শহিদ হয়েছেন ভারতীয় সেনার তিন জওয়ান৷ এর পাশাপাশি নিরীহ দুই গ্রামবাসীও নিহত হয়েছেন। এছাড়াও বেশ কয়েকজন আহত হওয়ার খবর পাওয়া গিয়েছে। এরই মধ্যে যে তিনজন নিহত হয়েছেন, তার মধ্যে একজন নদিয়ার তেহট্টর এক বাঙালি জওয়ান রয়েছেন। দীপাবলির আগে ঘরের ছেলের মৃত্যুর খবর আলো নিভিয়ে দিল শহীদ জওয়ানের পরিবারে।
সুবোধ ঘোষ নামে ওই জওয়ানের মৃত্যুসংবাদ ইতিমধ্যেই পৌঁছেছে বাড়িতে। গ্রামের ছেলের মৃত্যু সংবাদ পৌঁছতেই শোকের ছায়া নেমে আসে তেহট্টের রঘুনাথপুরে। চার বছর আগে সেনাবাহিনীতে যোগ দেন সুবোধ। স্ত্রীকে বলেছিলেন, সামনের মাসেই ছুটিতে বাড়ি আসবেন। কিন্তু, তা আর হয়ে উঠল না। সীমান্তে বিনা প্ররোচনায় ফের সংঘর্ষবিরতি লঙ্ঘন করে পাক সেনার গুলিবৃষ্টিতে নিহত হন তেহট্টের বছর চব্বিশের সেনা জওয়ান সুবোধ ঘোষ।
তবে রি ঘটনার পাল্টা জবাব দিতে ছাড়েনি ভারতীয় সেনাও। পাল্টা জবাব দেওয়ার ফলে পাকিস্তানি সেনার পক্ষ থেকে সাত-আটজনের মৃত্যু হয়েছে। যার মধ্যে দুই-তিনজন রয়েছে পাকিস্তানের স্পেশাল সার্ভিস কমান্ডোর। পাশাপাশি এদিন জম্মু-কাশ্মীরের বিস্তীর্ণ এলাকায় সংঘর্ষবিরতি চুক্তি লঙ্ঘন করে পাকিস্তান। এমনকি গোলাবর্ষণ চলে বলেও জানা গিয়েছে।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…