লকডাউনে অনেকেরই পকেট গড়ের মাঠ। সাধারণ মানুষের পকেট খালি থাকবে স্বাভাবিক, কিন্তু সেলিব্রিটিদেরও একই অবস্থা! এও সম্ভব! তাঁর উপর নবাব কন্যা টাকা চাইছেন বরুণ ধাওয়ানের থেকে। কিন্তু কেন? সম্প্রতি নবাব কন্যা সারা তাঁর ইন্সটাগ্রামে একটি ভিডিও শেয়ার করেছেন। সেখানে তিনি বরুণকে বলছেন, ‘নক নক, ক্যাশ? ‘বরুণ বলছেন কিসের ক্যাশ? সারা বলছেন দিওয়ালির জন্য দেবে। এই মজার ভিডিওটি শেয়ার হতেই ভাইরাল হয়। চলুন দেখে নিই আগে ভিডিওটি।
ভিডিওটি মজার ছলেই বানিয়েছেন সারা তা স্পষ্ট। খুব স্বাভাবিক। সারা ইতিমধ্যে বেশ কয়েকটি ফিল্মে অভিনয় করে ফেলেছেন। পাশাপাশি সারার বাবা সাইফ আলি খান একের পর এক শ্যুটিং করে চলেছেন। বর্তমানে তিনি হিমাচল প্রদেশে রয়েছেন ‘ভূত’ ছবির শ্যুটিং এর জন্য। পাশাপাশি ৮০০ কোটি টাকা দিয়ে পতউদি রাজপ্রাসাদ কিনে নেন সাইফ। সুতরাং পকেট যে গরম তা স্পষ্ট। এদিকে বরুণ ধাওয়ানের সঙ্গে প্রথমবার অভিনয় করছেন সারা আলি খান। ‘কুলি নম্বর ওয়ান’ ছবির শ্যুটিং শেষ হয়েছে অনেক আগেই। ১৯৯৫ সালের ছবি ‘কুলি নম্বর ওয়ান’-এর রিমেক এই ছবি। এই ছবিটি মে মাসে মুক্তি পাওয়ার কথা ছিল, কিন্তু লকডাউনের জন্য তা পিছিয়ে যায়। এখন পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় ছবির প্রোমোশনে নেমে গিয়েছেন সারা-বরুণ। সব কিছু ঠিক থাকলে আগামী মাসের ২৫ তারিখ অর্থাৎ ২৫ শে ডিসেম্বর মুক্তি পাবে ডেভিড ধাওয়ানের ‘কুলি নম্বর ওয়ান’।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…