দক্ষিণেশ্বর: কালিপুজোতেই দক্ষিণেশ্বরে মেট্রো চালু হওয়ার কথা ছিল। কিন্তু সিগন্যালিংয়ের জন্য জার্মানি থেকে কিছু সরঞ্জাম আসার কথা ছিল। যা সময় মতো আসেনি। তাই দক্ষিণেশ্বরে মেট্রো পরিষেবা চালু হওয়া আরও কিছুটা পিছিয়ে গেল। তবে খুব শীঘ্রই দক্ষিণেশ্বরে মেট্রো পরিষেবা চালু হবে বলেই জানিয়েছেন রেলমন্ত্রী পীযূষ গোয়েল।
নোয়াপাড়া, বরাহনগর, দক্ষিণেশ্বর পর্যন্ত চার কিলোমিটার রাস্তা। নর্থ-সাউথ মেট্রো সম্প্রসারণের কাজ অনেকটাই এগিয়ে গিয়েছে। বেশিরভাগ কাজটা সম্পূর্ণ হয়ে গেলেও সিগনালিংয়ের কাজ এখনও অনেকটাই বাকি। তাই চলতি বছরে দক্ষিণেশ্বরে মেট্রো পরিষেবা চালু হওয়ার সম্ভাবনা আর রইল না, এমনটা বলাই যায়।
এই প্রসঙ্গে রেলমন্ত্রী পীযূষ গোয়েল ফেসবুকে একটি ভিডিও শেয়ার করেন। আর ক্যাপশনে তিনি লেখেন, ‘দক্ষিণেশ্বরে মেট্রোর কাজ দ্রুত গতিতে সম্পন্ন হচ্ছে। খুব শীঘ্রই পরিষেবা চালু হবে। আর তারপরেই ভক্তরা দক্ষিণেশ্বরে পুজো দিতে যেতে পারবেন অনেক কম সময়ে। এমনকি যাত্রীরা যাত্রা উপভোগ করবেন বলেও তিনি দাবি করেছেন। এখন দক্ষিণেশ্বরে মেট্রো পরিষেবা চালু কবে হয়, সেটাই দেখার।
কলকাতার ইডেন গার্ডেন্সে বড় ধাক্কা খেল কলকাতা নাইট রাইডার্স। সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে ৬৫ রানের বড়…
ভারতের পরিবহন ব্যবস্থায় যুক্ত হতে চলেছে এক নতুন অধ্যায়। ‘মেক ইন ইন্ডিয়া’ উদ্যোগকে আরও এগিয়ে…
ভোটের আগে ফের বকেয়া মহার্ঘ ভাতা (DA) মেটানোর উদ্যোগে নবান্ন। সরকারি সূত্রে খবর, এবার লক্ষ্য…
ভারতের বাজারে পেট্রোলের দাম যেভাবে বাড়ছে, তাতে মধ্যবিত্তের পকেটে চাপ পড়া স্বাভাবিক। এই পরিস্থিতিতে যাতায়াতের…
১৮ কোটির তারকা, কিন্তু দলে ফিরতে গেলে মানতে হবে কঠোর শর্ত। কলকাতা নাইট রাইডার্স (KKR)-এর…
ফের একবার শিরোনামে আম আদমি পার্টি। রাজ্যসভার ডেপুটি লিডার পদ থেকে রাঘব চাড্ডাকে সরানোকে কেন্দ্র…