নিউজ

শেষ বেলায় গান স্যালুট ও চোখের জলে বিদায় নদীয়ার শহীদ জওয়ান সুবোধ ঘোষকে

নদিয়া: বেশ কয়েক বছর আগে উরিতে পাকিস্তানের হামলার ঘটনার পরিপ্রেক্ষিতে প্রথম সার্জিক্যাল স্ট্রাইক হয়ে থাকে। শুক্রবার ফের রক্তাক্ত হয় সেই ঐতিহাসিক উরি। কাশ্নীরের উরি এবং গুরেজে পাকিস্তানি সেনার হামলায় শহিদ হয়েছেন ভারতীয় সেনার তিন জওয়ান৷ এর পাশাপাশি নিরীহ দুই গ্রামবাসীও নিহত হয়েছেন। এছাড়াও বেশ কয়েকজন আহত হওয়ার খবর পাওয়া যায়। এরই মধ্যে যে তিনজন নিহত হন, তার মধ্যে একজন নদিয়ার তেহট্টর এক বাঙালি জওয়ান রয়েছেন। দীপাবলির আগে ঘরের ছেলের মৃত্যুর খবর আলো নিভিয়ে দিল শহীদ জওয়ানের পরিবারে। গতকাল, রবিবার সেই শহীদ জওয়ানের কফিনবন্দি দেহ বাড়িতে নিয়ে আসা হয়। একদিকে যখন বর্ষীয়ান অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়কে গান স্যালুট দিয়ে বিদায় জানানো হয়, ঠিক তখন নদীয়ার গ্রামের বাড়িতে পৌঁছায় শহীদ জওয়ান সুবোধ ঘোষের নিথর দেহ

পূর্বপরিকল্পনা অনুযায়ী, শ্রীনগর থেকে দিল্লি হয়ে সেখান থেকে দমদম বিমানবন্দরে এসে পৌঁছয় শহীদ জওয়ানের কফিনবন্দি দেহ। তারপর সেখান থেকে পানাগর হয়ে দেহ নিয়ে যাওয়া হয় গ্রামের বাড়িতে। আগে থেকেই গ্রামে প্রস্তুতি ছিল। ঘরের ছেলের নিথর দেহ ট্রাকে করে গ্রামের ঢোকা মাত্রই সেই ট্রাক ঘিরে ধরে কয়েকশো মানুষ। স্থানীয় বাসিন্দা থেকে শুরু করে রাজনৈতিক ব্যক্তিত্ব, সকলে শ্রদ্ধা জানান সুবোধ ঘোষকে। চোখের জলে ভেঙে পড়েন তাঁর মা ও স্ত্রী।

শহীদ জওয়ানের বাড়ি থেকে এক কিলোমিটার দূরে একটি স্কুল মাঠে রাখা হয় তাঁর কফিনবন্দি দেহকে। সেখানেই তাঁকে শ্রদ্ধা জানানোর জন্য একটি অস্থায়ী মঞ্চ তৈরি করা হয়। একে একে সকলে তাঁকে শ্রদ্ধা জানান। শ্রদ্ধা জানানোর জন্য উপস্থিত ছিলেন রানাঘাটের সাংসদ মহুয়া মৈত্র। অবশেষে গান স্যালুট দিয়ে বিদায় জানানো হয় শহীদ জওয়ানকে।

প্রসঙ্গত, চার বছর আগে সেনাবাহিনীতে যোগ দেন সুবোধ। স্ত্রীকে বলেছিলেন, সামনের মাসেই ছুটিতে বাড়ি আসবেন। কিন্তু, তা আর হয়ে উঠল না। ছুটিতে বাড়ি আসার আগেই কফিনবন্দি হয়ে বাড়ি এলেন তিনি। অকালে বাড়ির ছেলের প্রাণ চলে যাওয়ায় পরিবারে কান্নার রোল ওঠে। গত বছর আগে বিবাহবন্ধনে আবদ্ধ হওয়া সুবোধের সংসারে একটি ছোট ছ’মাসের মেয়ে রয়েছে। যার আগামী মাসেই মুখে ভাতের অনুষ্ঠানে ছুটি নিয়ে বাড়ি আসার কথা ছিল শহীদ বাঙালি জওয়ানের। কিন্তু সেই আশা আর পূরণ হল না।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026