বিনোদন

খালি গলায় রবীন্দ্রনাথের গান গেয়ে ভাইরাল অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়, দেখুন ভিডিও

দীর্ঘ লড়াইয়ের পরে অবশেষে চলে গেলেন অপু। অনেকদিন ধরেই অসুস্থ ছিলেন তিনি, হাসপাতালে ভর্তি ছিলেন। কিন্তু শেষ রক্ষা হল না। আজ রবিবার দুপুরে নক্ষত্র পতন হলো। অবশেষে চলে গেলেন বাঙালির প্রিয় নায়ক সৌমিত্র চট্টোপাধ্যায়।

একসময় বাংলা সিনেমা বলতে যে দুজন নায়ক এর নাম চোখের সামনে জ্বলজ্বল করত তাঁদের মধ্যে ছিলেন মহানায়ক উত্তম কুমার এবং সৌমিত্র চট্টোপাধ্যায়। সাবিত্রী চট্টোপাধ্যায়, অপর্ণা সেন, তনুজা, সুচিত্রা সেন, সুমিত্রা মুখার্জি, সুপ্রিয়া দেবী, শর্মিলা ঠাকুর প্রমূখ তাবড় তাবড় অভিনেত্রীদের সঙ্গে অভিনয় করে একটার পর একটা হিট সিনেমা উপহার দিয়েছেন সৌমিত্র চট্টোপাধ্যায়। বাঙ্গালীদের মনের মনিকোঠায় পৌঁছে গিয়েছিলেন তাদের প্রিয় নায়ক অপু। সৌমিত্র চট্টোপাধ্যায় মানেই ‘জীবনে কি পাব না’ কিংবা ‘হয়তো তোমারি জন্য হয়েছি প্রেমে যে বন্য’।

অভিনয় করার পাশাপাশি আবৃত্তি করতেন তিনি। তবে শুধু অভিনয় আর আবৃত্তি নয়, অসাধারণ গলায় গান গাইতে পারতেন সৌমিত্র বাবু। সম্প্রতি সোশ্যাল-মিডিয়ায়-ভাইরাল হয়েছে তার গাওয়া শেষ গানের ভিডিও। ভিডিওর মধ্যে সৌমিত্র বাবু ছাড়াও রয়েছেন দেব শংকর হালদার এবং আরো নামিদামি অভিনেতা অভিনেত্রীরা। সৌমিত্র চট্টোপাধ্যায় একটি গোলটেবিল এর মধ্যে মাঝখানে বসে গেয়ে চলেছেন অসাধারন গান। খালি গলায় এত সুন্দর গান পরিবেশন করছেন যে চারিদিক থেকে সবাই তাকে বাহবা জানাচ্ছেন। এত বয়সেও গলা এতোটুকু নষ্ট হয়নি। ভিডিও দেখে চোখে জল এসে গেছে বহু ভক্তদের।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026