নিউজ

আমজনতার ভোগান্তির দিন শেষ, দক্ষিণেশ্বর পর্যন্ত মেট্রো চালু করবে রেল

দক্ষিণেশ্বর পর্যন্ত মেট্রো চালু হতে আর বেশিদিন বাকি নেই। দীর্ঘ অপেক্ষার অবসান ঘটবে খুব শীঘ্রই। মেট্রো কতৃপক্ষের তরফে সরকারী ভাবে সেরকম কিছু না বললেও মেট্রো আধিকারিকেরা জানিয়েছেন যে ২ রা অক্টোবর থেকে চালু হতে পারে দক্ষিণেশ্বর পর্যন্ত মেট্রো।

এটির সাথে ইস্ট-ওয়েস্ট মেট্রোর কোনো যোগ নেই। কলকাতার প্রথম মেট্রোর সাথে এর যোগ হবে। অর্থাৎ নোয়াপাড়ার পর ২ টি স্টেশন তৈরি হবে। একটি বরাহনগর, অপরটি দক্ষিণেশ্বর। এই বর্ধিত রুটের মেট্রো শুরু হলে তা চলবে কবি সুভাষ থেকে একেবারে দক্ষিণেশ্বর পর্যন্ত। এই পরিষেবা শুরু হলে হুগলী ও হাওড়া থেকে যে বৃহৎ সংখ্যক মানুষ প্রতিদিন উত্তর, দক্ষিণ ও মধ্য কলকাতাতে কাজে আসেন তাদের যাতায়াতের খুব সুবিধা হবে।

আরও পড়ুন : করোনা ভাইরাসের জন্য বন্ধ বিশ্বভারতীর বসন্ত উৎসব

জানুয়ারি মাসে মেট্রোর আধিকারিকেরা স্পট খতিয়ে দেখে এসেছিলেন। মোটামুটি কাজ শেষের পথে। লাইন পাতার কাজ কিছুটা বাকি আছে। যা জুলাই মাসের মধ্যে শেষ করে মেট্রোর ট্রায়াল রান শুরু কড়া হবে বলে সূত্রের খবর।

মমতা বন্ধ্যোপাধ্যায় রেলমন্ত্রী থাকার সময় অর্থাৎ সেই ২০১০ সাল নাগাদ দক্ষিণেশ্বর পর্যন্ত মেট্রো রেলের সম্প্রসারণের প্রকল্পের কথা ঘোষণা করেছিলেন। কিন্তু সেই কাজ শেষ করতে ১০ বছর লেগে গেলো তাও এখনও কাজ শেষ হয়নি।

মুম্বাইয়ের ক্ষেত্রে ” মাস র‍্যাপিড ট্রান্সপোর্ট সিস্টেমের” জন্য কাজ দ্রুত হারে হলেও কলকাতা তার থেকে অনেক পিছিয়ে আছে। যার জন্য মানুষের ভোগান্তির শেষ নেই। তবে পুজোর আগে এই দক্ষিণেশ্বর পর্যন্ত মেট্রো  াচালু হলে মানুষের যাতায়াতের সুবিধা ও হবে এবং সময় অনেক বাঁচবে।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026