খেলা

হার্দিক পান্ডিয়ার এক পায়ে দাঁড়িয়ে ছয় মারার ভিডিও ভাইরাল

গত বছর বিশ্বকাপের পর থেকে কোমরের অস্ত্রপচারের জন্য মাঠের বাইরে তিনি। সেই চোট সারিয়ে মাঠে ফিরেই স্বমহিমায় ভারতের অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া। ডিওয়াই পাটিল টি টোয়েন্টি কাপের গ্রূপ পর্বের ম্যাচে রিলায়েন্স ওয়ানের হয়ে করেছিলেন ৩৯ বলে ১০৫ রান। গতকাল তিনি ৫৫ বলে ১৫৮ রানের ইনিংস খেলেন বিপিসিএল এর বিপক্ষে। গতকালের তার সেই ইনিংসের একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় খুব ঘুরছে। ভিডিওতে দেখা যাচ্ছে, শিবম দুবের বলে হার্দিক মাত্র এক পায়ে দাঁড়িয়ে একটি ছয় মারছেন। ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ছড়াতে তা ভাইরাল হয়ে যায়।

ম্যাচের তখন ১৮ তম ওভার চলছে। বিপিসিএলের শিবম দুবে বল করছেন। হার্দিক ব্যাট করছিলেন ৪৩ বলে ১১৯ রানে। ওভারে যাতে ছয় না খেতে হয় তার জন্য দুবে বলটি আউটসাইড অফস্ট্যাম্পে করেন। কিন্তু হার্দিক মিডল লেগের স্ট্যান্ট নেওয়া অবস্থা থেকে অফে সরে গিয়ে একপায়ে দাঁড়িয়ে কভারের উপর থেকে বলটি বাউন্ডারির ওপারে ফেলে দেন। মাত্র এক পায়ে দাঁড়িয়ে তার এই ছয় মারার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়াতেই তা ভাইরাল হয়ে যায়।

আরও পড়ুন : পরপর পাঁচ বলে পাঁচটা ছয়, IPL-এর আগে গর্জে উঠলেন ধোনি

সবচেয়ে অবাক করার বিষয় হলো, শটটি মারার সময় হার্দিক ডান পায়ের উপর শরীরের সমস্ত বড় দিয়ে দাঁড়িয়েছিলেন। যেটা একজন ডানহাতি ব্যাটসম্যানের ক্ষেত্রে খুবই কঠিন। কিন্তু এই কঠিন কাজটিই অতি সহজে করে দেখিয়েছেন হার্দিক। বিশ্বকাপের পর থেকে চোটের জন্য জাতীয় দলের বাইরে, সদ্য সমাপ্ত নিউজিল্যান্ড সিরিজেও পুরোপুরি ফিট না হওয়ার জন্য বাদ পড়েছেন দল থেকে। তবে এই মুহুর্তে তিনি যে একেবারেই ফিট তা বুঝিয়ে দিয়েছেন। আসন্ন দক্ষিণ আফ্রিকা সিরিজে নির্বাচকদের যে তার কথা ভাবতেই হবে এই ইনিংসে তা বুঝিয়ে দিলেন হার্দিক।

Untitled from Cricket Fan on Vimeo.

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026