ব্যবসা-বানিজ্য ও অর্থনীতি

ইয়েস ব্যাংকের সঙ্কট কাটাতে উদ্যোগী সরকার, প্রতিষ্ঠাতার বাড়িতে ইডি তল্লাশি

ইয়েস ব্যাংকের উদ্ভূত সমস্যা সমাধানে উদ্যোগ নিল কেন্দ্র। গ্রাহকদের আশঙ্কা কাটাতে এগিয়ে এল আরবিআই ও কেন্দ্রীয় অর্থমন্ত্রক। ৩০ দিনের জন্য সরিয়ে দেওয়া হয়েছে ব্যাংকের পরিচালক গোষ্ঠীকে। নিয়োগ করা হয়েছে নিরপেক্ষ প্রশাসক। এখানেই থেমে থাকেনি সরকার। শুক্রবার রাতে ব্যাংকের প্রতিষ্ঠাতা রাণা কপুরের বাড়িতে হানা দেয় এনফোর্সমেন্ট ডিরেক্টরের (ইডি) একটি দল। দায়ের করা আর্থিক তছরূপের মামলা।

ইডি-র এক আধিকারিক জানিয়েছেন, শুক্রবার রাতে রাণা কপুরের মুম্বাইয়ের বাড়িতে তল্লাশি চালানো হয়। তাঁর বিরুদ্ধে আর্থিক তছরূপের মামলা দায়ের করা হয়েছে। এদিকে, গ্রাহকদের আশঙ্কা বাড়িয়ে পড়লো ইয়েস ব্যাংকের শেয়ার দর। প্রায় ৭৪ শতাংশ শেয়ার দর পড়ে যায় শুক্রবার। বিপুল পরিমাণ অনাদায়ী ঋণের কারণেই এই বিপর্যয় বলে মনে করেন অর্থনৈতিক বিশেষজ্ঞরা।

আরও পড়ুন : ২৪ ঘন্টা পর চালু হলো ইয়েস ব্যাংকের সমস্ত এটিএম

তবে, কেন্দ্রের তরফে গ্রাহকদের আশ্বস্ত করেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামণ। গ্রাহকদের আমানত নিরাপদ বলে জানান তিনি। একইসঙ্গে তিনি আরও জানান, কেন্দ্র সরকার ইয়েস ব্যাংকের সংকট কাটাতে দ্রুত ব্যবস্থা নিচ্ছে। ব্যাংকের কর্মীদের আগামী এক বছরের বেতন নিয়েও আশ্বাস দেন তিনি। পরিস্থিতি নিয়ন্ত্রণে উদ্যোগী হয়েছে আরবিআই-ও।

এই উদ্ভূত পরিস্থিতির জন্য পূর্বতন ইউপিএ সরকারকেই দায়ী করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। ২০১৪-র আগে অনিল আম্বানি গোষ্ঠীকে দেওয়া বিপুল ঋণের কারণেই এই সংকটময় পরিস্থিতির সৃষ্টি হয়েছে বলে জানান তিনি।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026