গ্রাহক আকর্ষণ করতে প্রতিনিয়ত নানা ধরনের অফার ঘোষণা করে বিভিন্ন টেলিকম সংস্থা যার ফলে ক্ষতির মুখেও পড়তে হয় টেলিকম ইন্ডাস্ট্রিকে। এই সমস্যা মেটানোর জন্য ধীরে ধীরে বাড়িয়ে দেওয়া হোক ইন্টারনেট ডেটার মূল্য, ভারতীয় টেলিকম রেগুলেটরিকে এমনই প্রস্তাব দিল রিলায়েন্স জিও। তবে এক ঝটকায় দাম না বাড়িয়ে ধীরে ধীরে বাড়ানোর পরামর্শ দিয়েছে তারা।
জিওর মতে, ভারতীয় গ্রাহকরা স্বল্প মূল্যের অফারে বেশি আকৃষ্ট হন সেইদিক থেকে দেখতে গেলে একলাফে অনেকটা দাম বেড়ে গেলে বিরক্ত হবেন তাঁরা। সে চিন্তা মাথায় রেখে ধাপে ধাপে দাম বাড়াতে হবে।
আরও পড়ুন : মাসে খরচ ২০০ টাকার কম, প্রতিদিন ৫ জিবি ডেটার প্ল্যান আনলো BSNL
যেমন প্রতি জিবির দাম যদি ১৫ টাকা হয় সেটি বাড়িয়ে ছয় থেকে নয় মাসের মধ্যে বাড়িয়ে ২০ টাকা করা হোক। তবে এটি শুধুমাত্র ডেটার ক্ষেত্রে, ভয়েস কলে পরিবর্তন না করার কথা বলা হয়েছে। ভয়েল কলের মূল্য বাড়লে অসুবিধায় পড়তে পারেন গ্রাহকেরা।
তবে শুধু জিও নয় এর আগে গত মাসে ভোডাফোন-আইডিয়াও এই কথা জানিয়েছিল। তাদের দাবী ছিল ফ্লোর প্রাইস প্রতি জিবিতে বাড়িয়ে ৩৫ টাকা ও ভয়েস কলে প্রতি মিনিটে ৬ পয়সা করা হোক। কারণ সস্তার অফার দিতে গিয়ে বিপুল অঙ্কের ক্ষতির মুখে পড়েছে এই সংস্থা। জিও একইভাবে এই পরামর্শ দেওয়ার পর এবার, ট্রাই কী সিদ্ধান্ত নেয় তার দিকেই তাকিয়ে আছে সবাই।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…