নিউজ

৩৯ দিন পরে খুলল দক্ষিণেশ্বর মন্দিরের দরজা, জানুন কখন দেওয়া যাবে পুজো

প্রথমে তারকেশ্বর তারপর কালীঘাট মন্দিরের পরে এবারে খুলে দেওয়া হলো দক্ষিণেশ্বর মন্দিরের দরজা। বৃহস্পতিবার সকালে ৭ টায় ভক্ত সাধারণের জন্য খুলে দেওয়া হলো দক্ষিণেশ্বর মন্দিরের দরজা। এতদিন পর্যন্ত করোনা ভাইরাসের কারণে লকডাউন চলায় বন্ধ ছিল মন্দির। দীর্ঘ ৩৯ দিনের জন্য ভক্তদের জন্য বন্ধ ছিল মায়ের মন্দির।

কিন্তু অবশেষে করোনা পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হওয়ায় আবারো খুলে দেওয়া হলো দক্ষিণেশ্বর মন্দিরের দরজা। আগের মতোই সময় সীমা থাকছে পুজো দেওয়ার জন্য। মন্দির কর্তৃপক্ষ জানিয়ে দিয়েছে সকাল ৭টা থেকে ১১ টা পর্যন্ত পুজো দিতে পারবেন ভক্তরা। অন্যদিকে আবার বিকেলে ৩ টে নাগাদ মন্দিরের দরজা খুলবে, সন্ধ্যা আরতির পরে মন্দির সম্পূর্ণরূপে বন্ধ হয়ে যাবে।

এতদিন পর্যন্ত যতটা সহজে মন্দিরে প্রবেশ করা যেত এখন কিন্তু খুব সহজে মন্দিরে প্রবেশ করা যাবে না। মন্দিরে প্রবেশ পথে দর্শনার্থীদের শরীরের তাপমাত্রা মাপক যন্ত্র থাকবে। থার্মাল স্ক্যানারের স্ক্যান করার পরেই যেকোনো ভক্তকে ভিতরে ঢুকতে দেওয়া হবে। একসাথে কুড়ি জনকে ঢুকতে দেওয়া হবে সর্বাধিক, এবং অবশ্যই সকলকে দূরত্ব মেনে চলতে হবে এবং করোনা বিধি মানতে হবে। অবশ্যই পরতে হবে মাস্ক।

অন্যদিকে, গত ৩ জুন থেকে চলছে তারকেশ্বর মন্দিরে পুজো। গত মঙ্গলবার থেকে খুলে গেছে কালীঘাট মন্দির। আর বৃহস্পতিবার সকাল থেকে খুলে গেল দক্ষিণেশ্বর মন্দির। আসতে আসতে সবকিছু আবার ট্র্যাকে ফিরতে শুরু করেছে। এখন মানুষ অপেক্ষায় রয়েছেন বেলুড় মঠ কবে খুলে সেই নিয়ে।

John Fabian

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026