রাজ্য

রুটি রুজির প্রশ্ন, চালু করা হোক লোকাল ট্রেন! ফের বিক্ষোভে উত্তাল সোনারপুর স্টেশন

চালাতে হলে সমস্ত ট্রেন চালানো হোক না হলে কোন ট্রেন চালাতে হবে না, এই দাবি নিয়ে একের পর এক বিক্ষোভ চলছে কলকাতা লাগোয়া বেশকিছু স্টেশনে। আর আজ এই বিক্ষোভের আঁচ গিয়ে পড়ল শিয়ালদা দক্ষিণ লাইনের সোনারপুর স্টেশনে। বিভিন্ন জায়গায় অফিস খুলে গেছে কিন্তু গণপরিবহনে এখনো পর্যন্ত ছাড় মেলেনি। ফলে নিত্যযাত্রীদের সমস্যা থেকেই যাচ্ছে। বাধ্য হয়ে তাদেরকে বিভিন্ন অ্যাপ ক্যাবে উঠতে হচ্ছে নির্দিষ্ট জায়গায় যাওয়ার জন্য। স্টাফ স্পেশাল ট্রেনে উঠতে গেলেই রেল পুলিশের সঙ্গে বচসা বাঁধছে। আর যারা দিন আনে দিন খায়, তাদের কথা নাহয় ছেড়েই দিন।

এইসব মানুষ গিয়ে জড়ো হয়েছেন সোনারপুর স্টেশনে। সেখানে গতকাল থেকেই চলছে বিক্ষোভ। শিয়ালদা ডায়মন্ড হারবার লাইনের ট্রেন যখন সোনারপুর স্টেশনে প্রবেশ করে তখন নিত্যযাত্রীরা সেই ট্রেনে উঠতে চান। কিন্তু তখনই শুরু হয় সমস্যা। ট্রেনের সামনে বসে পড়ে বহু নিত্যযাত্রী বিক্ষোভ দেখাতে শুরু করেন। তাদের দাবি, “দিদির কাছে একটাই দাবি, চললে সব ট্রেন চলুক, না হলে কোন ট্রেন চলবে না। কিছু মানুষ কাজে যেতে পারছেন আর কিছু পারছেন না। এভাবে কতদিন পেটে ভাত জোগানো যাবে?”

বুধবার সোনারপুর স্টেশনে একই দাবিতে বিক্ষোভ হয়। সেই বিক্ষোভের পুরোধা ছিলেন মহিলারা। তাদের দাবি, “যদি লোকাল ট্রেন চালাতে হয় তাহলে সব ট্রেন চলুক না হলে কোন ট্রেন চালাতে হবে না।” বুধবার প্রায় ঘন্টাখানেক ট্রেন অবরোধ থাকে। তাদের বক্তব্য, যদি কাজে যেতে এত টাকা চলে যায় তাহলে তো বেশিদিন ভাত জোগানো যাবে না। মানুষের নুন আনতে পান্তা ফুরায় যাওয়ার মত অবস্থা। পুলিশ এসেও পরিস্থিতি বদলায় না। তারা পুলিশের সামনে নিজেদের সমস্ত ক্ষোভ উগরে দেন।

John Fabian

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026