বর্তমান যুগে সোশ্যাল মিডিয়া আজকের প্রজন্মের কাছে একটা গুরুত্বপূর্ণ মাধ্যম হয়ে উঠেছে। অনেকে এই সোশ্যাল মিডিয়াকে হাতিয়ার বানিয়েই নিজের প্রতিভাকে হাজার হাজার মানুষের সামনে তুলে ধরছেন। ফলও পাচ্ছেন হাতেনাতে। বর্তমান যুগে সোশ্যাল মিডিয়ায় কোনোকিছুই ভাইরাল হতে বিশেষ সময় লাগে না। আর যদি কোন প্রতিভাবান মানুষ তার নিজের প্রতিভাকে পৌঁছে দিতে চান সকলের কাছে! তাহলে তাতে তিনি সফল হন। সেকথা আলাদাভাবে বলার প্রয়োজন নেই।
কেউ নিজের গান, কেউবা নাচ, কেউ আঁকা কিংবা আবৃত্তির ভিডিও শেয়ার করে থাকেন সোশ্যাল মিডিয়ার পাতায়। প্রত্যেকেই নিজের শিল্পীসত্তাকে প্রকাশ করতে আগ্রহী থাকেন এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। সম্প্রতি তেমনি মৌমিতা বিশ্বাস নিজের নাচের প্রতিভাকে কাজে লাগিয়ে পৌঁছে গিয়েছেন লাখো মানুষের কাছে। পরিচিত হয়েছেন নেটিজেনদের একাংশের মধ্যেও। তার নাচ দেখতে পছন্দ করেন অনেকেই। তার শেয়ার করা কোন ভিডিওই নজর এড়ায় না নেটনাগরিকদের। সোশ্যাল মিডিয়া বর্তমান প্রজন্মের কাছে উপার্জনের অন্যতম মাধ্যম হয়ে উঠেছে, তা বলাই বাহুল্য।
সাম্প্রতিক যে ভিডিওর সূত্র ধরে নেটজনতার মাঝে পুনরায় চর্চার আলোয় মৌমিতা, সেটি নিজের অফিসিয়াল ইউটিউব চ্যানেল থেকে সোশ্যাল মিডিয়ার পাতায় দু’বছর আগে তিনি নিজেই শেয়ার করে নিয়েছিলেন। বর্তমানে যা পৌঁছে গিয়েছে ৭৫ হাজার মানুষের কাছে। সালমান খান ও ক্যাটরিনা কাইফ অভিনীত জনপ্রিয় ছবি ‘ভারত’এর হিট গান ‘এথে আ’র তালেই কোমর নাচিয়ে ছিলেন মৌমিতা। এই দু’বছর আগেকার এই ভিডিওটি এই মুহূর্তে পুনরায় প্রশংসিত নেটমহলের একাংশের মাঝে। সেকথা অবশ্য এই ভিডিওর কমেন্টবক্সে চোখ রাখলেই স্পষ্ট হবে। উল্লেখ্য, এই ভিডিওতে একেবারে লাল শাড়িতেই মন কেড়েছেন নিজের ভক্তদের। দু’বছর পরেও মৌমিতার এই নাচের ভিডিও তার প্রতিভার জোড়েই পুনরায় চর্চিত ও প্রশংসিত।
Ella Emhoff, stepdaughter of U.S. Vice President Kamala Harris, made a striking fashion statement at…
Camila Cabello is heating up social media once again. The singer and songwriter shared a…
Khloé Kardashian may be stepping back from her role at Good American, the clothing brand…
Angelina Jolie and Brad Pitt may finally be moving toward peace after years of legal…
Margot Robbie has once again proven her status as a fashion powerhouse, captivating audiences with…
Hollywood icon Sharon Stone has reignited the conversation around ageing and beauty, questioning why society…